img

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট!

প্রকাশিত :  ১৬:২৮, ১৯ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:৪৪, ১৯ জুলাই ২০২৫

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট!

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট। এক দশক পেরিয়ে এখন তিনি ইন্ডাস্ট্রির অন্যতম ‘কুইন’। সিনেমা থেকে বিজ্ঞাপন—সর্বত্রই তার রাজত্ব।

তবে সাফল্যের এই চূড়ায় দাঁড়িয়েও নিজের শিকড় ভোলেননি আলিয়া। যারা প্রথম থেকে তার পাশে ছিলেন, তাদের জন্য এবার বড়সড় উপহার নিয়ে এলেন তিনি।


ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের গাড়িচালক ও গৃহকর্মীকে ১ কোটি রুপি দিয়েছেন আলিয়া, যাতে তারা মুম্বাইয়ের জুহু ও খার এলাকায় নিজের একটি ঘর কিনতে পারেন। দু’জনের প্রত্যেককে ৫০ লাখ রুপি করে দিয়েছেন অভিনেত্রী। ২০১৯ সালেও তিনি তাদের আর্থিকভাবে সাহায্য করেছিলেন।


‘জিকিউ ইন্ডিয়া’র তথ্য বলছে, কাপুর পরিবারে বউমা আলিয়াই সবচেয়ে ধনী। তার মোট সম্পত্তি ৫৫০ কোটি রুপি। এরপর আছেন কারিনা কাপুর (৪৮৫ কোটি) ও রণবীর কাপুর (৩৪৫ কোটি)।

এছাড়া, বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকায়ও তৃতীয় স্থানে আছেন আলিয়া, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকার পরই তার নাম।

img

বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, বললেন আজমেরী হক বাঁধন

প্রকাশিত :  ০৯:৩৩, ৩১ মে ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের এক অনলাইন পোর্টালের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন ।

বাঁধন বলেন, সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।

অভিনেত্রী বলেন, এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশেপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।

দুইবার বিয়ের অভিজ্ঞতার প্রসঙ্গে বাঁধন বলেন, বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।

ঈদের স্মৃতি নিয়ে অভিনেত্রী বলেন, ছোটবেলায় কুরবানির ঈদ মানেই ছিল গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানো। মুন্সিগঞ্জের শ্রীনগরে আমাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের স্মৃতি এখনও মনে গেঁথে আছে। এখন ঈদের আনন্দের চেয়ে দায়িত্বই বেশি অনুভূত হয়।