img

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত

প্রকাশিত :  ১৪:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে । তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। শিগগির তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের। ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুজনের সুপারিশ বাতিল করলো পিএসসি।


img

নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত :  ০৭:২৬, ০২ মে ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় ফায়ার সার্ভিস অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭) ও অজ্ঞাতনামা আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি, স্থানীয় বাসিন্দা মোল্লা মিয়া এবং ময়মনসিংহের ফুলপুরের মনির হোসেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজি চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


বাংলাদেশ এর আরও খবর