img

বিপুল সংখ‍্যক প্রবাসীর অংশগ্রহণে লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত :  ১০:৫৮, ১৩ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৮:৫১, ১৩ নভেম্বর ২০২৫

বিপুল সংখ‍্যক প্রবাসীর অংশগ্রহণ

বিপুল সংখ‍্যক প্রবাসীর অংশগ্রহণে লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিপুল সংখ‍্যক প্রবাসীদের অংশগ্রহণে লন্ডনে জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালিত হয়েছে। যুক্তরাজ‍্য বিএনপির আয়োজনে গত সোমবার সন্ধ‍্যায় হোয়াইটচ‍্যাপলের একটি হলে অনুষ্টানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য  রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রাব্বানি সোহেল, মো: তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামিম, আশারফ উল ইসলাম হীরা, আবেদ রাজা, এম এ মুকিত,  উপদেষ্টা ফয়জুল হক, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, গোলজার খান, মিসবাহুজ্জামান সোহেল, ড. মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সুজাতুর রেজা, হাসনাত কবির খান রিপন, সিনিয়র সদস্য শরিফুজ্জানান চৌ: ত্পন, তফজ্জল হোসেন, শহিদুল ইসলাম মামুন, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, নাসিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, শামসুর  রহমান মাহতাব, ফখরুল ইসলাম বাদল, সহ-সাধারণ  সম্পাদক  ফেরদৌস আলম, আসাদ্দুজ্জামান আহমেদ,আব্দুস সামাদ, আব্দুল বাসিত বাদশা,বাবুল আহমেদ চৌধুরী, সালেহ আহমদ জিলান, এড: খলিলুর রহমান, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া,  কোষাধ্যক্ষ সালেহ গজনবী, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক রহিম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ সাহিন, যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবি ফোরামের  সাধারণ সম্পাদক হামিদুল হক আফেন্দী লিটন, মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, জাসাসের সাবেক সভাপতি এম এ সালাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, যুব বিষয়ক সম্পাদক খিজির আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ জে লিমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খলকু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সহ যুব বিষয়ক সম্পাদক মোক্তাদির আলী, সহ ক্রীড়া  বিষয়ক সম্পাদক  তুরন মিয়া, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ সাদিক, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন,  লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আরিফ আহমেদ, সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শামিম আহমেদ, সদস্য ইকবাল হোসেন, মস্তাক আহমেদ, রুহুল ইসলাম রুলু, শেখ আলী আহমেদ, জসীম উদ্দিন সেলিম,  আব্দুল হামিদ খান হেভেন, শরিফুল ইসলাম, মিজানুর ইসলাম মির্জা, সালেহ আহমেদ, জাহাঙ্গীর হোসাইন, সুজাত আহমেদ, শাহরিয়ার রহমান জুনেদ, তপু শেখ, নাজমুল হোসেন চৌধুরী, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পি, সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সরফরাজ আহমেদ শরফু, লন্ডন মহানগর বিএনপির আ: কদ্দুস, শরিফ উদ্দিন বাবু, আব্দুস সালাম আজাদ, আকলুছ মিয়া, এম এ তাহের, রুমান আহমেদ চৌধুরী, সোহেল আহমেদ, তুহিন মোল্লা, তোতা মিয়া,  জিয়াউর রহমান, মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল, আমির হোসেন, জহিরুল হক জামান, সামছুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান, শেরওয়ান আলী, আশিক বকস, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম, বাচ্চু মিয়া, আবু তায়েব, মোসারফ হোসেন, রোভেল আহমেদ, রফিক আহমদ, তোতা মিয়া, সৈয়দ খবির, নিজাম উদ্দিন, মোঃ কামরুল হাসান ভূঁইয়া, মোঃ গালিব আল শোয়ইব,  জাকির খান.আল আমিন, মহসিন আহমেদ, শাহেদ আহমেদ, আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, ফজল আহমদ, আঃ মুহিত, লতিফ আহমেদ, শেখ বুরহান উদ্দিন, আল মুনিম, আসকার আহমদ, করাম মিয়া, রেজাউল করিম মুন্না, শাহ রুমন আহমদ, মামুন মিয়া, কায়সুল ইসলাম, বাবুল ভুঁইয়া, নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, বারমিংহ্যাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, কলচেস্টার বিএনপির সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন,  নিউহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, সাউথ লন্ডন বিএনপি নেতা শাহ আকতার হোসেন লিখন, আব্দুল মুকিত, মুবিন চৌধুরী,  ফয়সল আহমেদ,  এন্ডফিল্ড বিএনপি নেতা আশিক আহমেদ, সাহেদ আহমেদ চৌধুরী, মিসবাহ উদ্দিন, নটিংহ্যাম বিএনপিনেতা কামাল চৌধুরী, সৈয়দ ইকবাল আনোয়ার,  যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাছিত, সহসভাপতি সানুর মিয়া, শাহজাহান আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, যুগ্ম সম্পাদক নুরুল আলী রিপন,  সেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আকমল হোসেন, আব্দুস সামাদ রাজসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, মহিলাদল আইনজীবি ফোরাম, জাসাসসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।


কমিউনিটি এর আরও খবর

img

শিক্ষার পথে সহায়তা: ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান

প্রকাশিত :  ১৭:০০, ১২ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের যৌথ উদ্যোগে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্টের (টিএইচসিডব্লিউএফইটি) মাধ্যমে বাসিন্দাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের খরচ মেটাতে সহায়তা করতে ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

মোট ৭৫ জন বাসিন্দাকে বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য এই অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়া ও উচ্চশিক্ষা কোর্স, স্নাতকোত্তর অধ্যয়ন এবং পেশাগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণ।

এই অনুদানগুলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউ)-এর মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে প্রদান করা হয়, যা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এপর্যন্ত ৪,৫০০-এরও বেশি স্থানীয় বাসিন্দাকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেতে সহায়তা করেছে।

গত সপ্তাহে টাউন হলে আয়োজিত বিশেষ উদযাপন অনুষ্ঠানে সফল আবেদনকারীদের স্বীকৃতি দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রাপকরা, তাদের অতিথিরা, টিএইচসিডব্লিউএফইটি-এর ট্রাস্টিরা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও সিডব্লিউজি-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং সিডব্লিউজি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শোবি খান। অনুষ্ঠানে ডেপুটি মেয়র ও ট্রাস্টের ট্রাস্টি কাউন্সিলর মাইয়ুম তালুকদার এবং ট্রাস্টের চেয়ারম্যান নীল গ্রিফিথসও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “জীবনের সুযোগ-সুবিধা উন্নত করার সবচেয়ে শক্তিশালী উপায় গুলোর একটি হলো শিক্ষা। এই অনুদান গুলো বাসিন্দাদের আর্থিক বাধা অতিক্রম করতে এবং এমন সুযোগ গ্রহণ করতে সহায়তা করছে যা তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।\"

তিনি বলেন, “আমি এ বছরের প্রাপকদের অভিনন্দন জানাতে পেরে আনন্দিত এবং টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের আকাঙ্ক্ষাকে সহায়তা করার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতির জন্য আমাদের অংশীদার সিডব্লিউজি-কে ধন্যবাদ জানাতে চাই।”

টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং টিএইচসিডব্লিউএফইটি-এর ট্রাস্টি, কাউন্সিলর মাইযুম তালুকদার বলেন, “আমরা জানি যে আর্থিক চাপ প্রতিভাবান মানুষদের শিক্ষা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারে। এই অনুদানগুলো এমন বাস্তব সহায়তা প্রদান করে যা বাসিন্দাদের দক্ষতা বিকাশ করতে, তাদের লক্ষ্য অর্জন করতে এবং সম্ভাবনা পূরণ করতে সক্ষম করে। এ বছরের সকল সফল আবেদনকারীদের অভিনন্দন। আমি তাদের পড়াশোনায় সব ধরনের সাফল্য কামনা করি।”

ক্যানরি ওয়ার্ফ গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, শোবি খান বলেন, “শিক্ষা জীবন বদলে দেয়, এবং লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতার শক্তি প্রদর্শন করে। টিএইচসিডব্লিউএফইটি অনুদানের মাধ্যমে, আমরা আজ ৭৫ জন শিক্ষার্থীকে এবং কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ৪ হাজার ৫০০ জনেরও বেশি জনকে সহায়তা করছি, যা স্থানীয় বাসিন্দাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ পেতে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করছে।\"

তিনি বলেন, “শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করার মাধ্যমে, আমরা কর্মক্ষেত্রে টেকসই পথ তৈরি করতে সহায়তা করছি এবং ক্যানারি ওয়ার্ফের বাইরেও বিস্তৃত একটি ইতিবাচক প্রভাব সমর্থন করছি।”

এই অনুদানগুলো শিশু ও তরুণদের জন্য কাউন্সিলের বৃহত্তর আর্থিক সহায়তা কর্মসূচির পরিপূরক, যা তাদের জীবনে সর্বোত্তম সম্ভাব্য সুযোগ নিশ্চিত করতে সাহায্য করে।

গত বছর, কাউন্সিল প্রাইমারী ও সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়া শিশুদের পরিবারের জন্য সর্বজনীন স্কুল ইউনিফর্ম অনুদান চালু করেছিল, এবং এ বছর এই কর্মসূচিটি সম্প্রসারিত করে ইয়ার ৩ এবং ইয়ার ১০-এ যাওয়া শিশুদেরও এর আওতায় আনা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় ৬০ হাজার পাউন্ড পর্যন্ত, তারা এই সহায়তার জন্য আবেদন করতে পারবে।

টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ যারা প্রাথমিক ও মাধ্যমিক - উভয় স্তরের শিক্ষার্থীদের জন্য সর্বজনীন ফ্রি স্কুল মিল প্রদান করেছে, যার ফলে পরিবারগুলো প্রতি শিশুর জন্য বছরে গড়ে ৫৫০ পাউন্ড সাশ্রয় করতে পেরেছে।

এটিই একমাত্র কাউন্সিল যারা ইউনিভার্সিটি বার্সারির পাশাপাশি এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউয়েন্স (ইএমএ) পুণরায় চালু করেছে। এই মাসের শেষের দিকে পরবর্তী পর্যায়ের তহবিলের জন্য আবেদন গ্রহণ শুরু হবে।

কমিউনিটি এর আরও খবর