img

ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভারতীয়দের তোপের মুখে অভিনেত্রী স্বরা ভাস্কর

প্রকাশিত :  ১৩:৪৬, ১৭ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:৪৩, ১৭ জুন ২০২৫

ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভারতীয়দের তোপের মুখে অভিনেত্রী স্বরা ভাস্কর

এবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। সামাজিক মাধ্যমে ট্রোলড হচ্ছেন তিনি। নিজের মতামত জানিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন স্বরা।

প্যালেস্টাইন নিয়ে এক্স হ্যান্ডেলে স্বরার একটি পোস্টের পরই নতুন করে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার এই অভিনেত্রী। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন স্বরার দিকে।

সম্প্রতি স্বরা তার এক্স হ্যান্ডেলে প্যালেস্টাইন ইস্যু নিয়ে একটি পোস্ট করেন। সেখানে প্যালেস্টাইন ও গাজার পাশে থাকা নিয়ে একটি বার্তা দেন তিনি। তার পোস্টে লেখা, অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল।

প্যালেস্টাইনে সাম্প্রতিক কালে নয় বরং ১৯৪৮ সালেই যে যুদ্ধ শুরু হয়েছিল সে কথাই বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে স্বরা। অন্যদিকে আরও একটি ছবিতে তিনি জানিয়েছেন, ১৮ জুন, মুম্বাইয়ের আজাদ ময়দানে গাজার পাশে থাকার জন্য বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের এক সমাবেশের কথাও। এই ঘটনার পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। এ সময় নিজের দেশের পেহেলগাঁও হামলার পরে কোনো শোকবার্তা না জানানোর প্রসঙ্গ টেনে এনেছেন নিন্দুকেরা। কেউ কেউ লিখেছেন, ‘পেহেলগাঁও কাণ্ডের পর এরকম সমব্যথী হননি তো?’

কেউ আবার বলেছেন, ‘মুম্বাই প্যালেস্টাইন নয়। প্যালস্টাইনের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান।’ 

img

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ভুয়া তথ্য’ বললেন নায়িকা

প্রকাশিত :  ১১:১০, ২৭ এপ্রিল ২০২৬

ভারতের দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আশু রেড্ডিকে ঘিরে ৯ কোটি রুপির অর্থ প্রতারণার অভিযোগে স্যোশাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। চলমান বিতর্কের মধ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, হায়দরাবাদ সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিসিএস)-এ অভিনেত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় আশু রেড্ডি লেখেন, আমার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও অভিনেত্রী নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।

দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’। এই শো-তে অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।


বিনোদন এর আরও খবর