বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন

img

লন্ডনে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন, বন্ধ হিথ্রো বিমানবন্দর

প্রকাশিত :  ০৫:২৫, ২১ মার্চ ২০২৫

লন্ডনে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন, বন্ধ হিথ্রো বিমানবন্দর

বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্রিটেনের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং এরই জেরে শুক্রবার (২১ মার্চ) সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেককেই সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত অতীতে “লন্ডন বিমানবন্দর” নামে পরিচিত এই স্থপনাটি বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর।

বিবিসি বলছে, হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

হিথ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে “উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট” দেখা দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, “আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ৯:৫৯ পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে আসতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা করতেও বলা হচ্ছে। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, “যদিও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন লাগার ওই ঘটনায় তাদের কাজ করছেন, কিন্তু তারপরও আমাদের কাছে স্পষ্ট নয় যে— ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে পুনরায় চালু করা যাবে। কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।”

বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের “কোনও অবস্থাতেই” এখানে (বিমানবন্দরে) আসা উচিত নয় বলেও তারা বলেছেন।

এদিকে পশ্চিম লন্ডনের হেইসের ওই সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আশপাশের বাড়ি থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, আগুন নেভানোর জন্য দশটি দমকল ইঞ্জিন এবং প্রায় ৭০ জন দমকলকর্মী পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, হিথ্রো যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দরে প্রায় ১৩০০টি ফ্লাইট অবতরণ এবং টেক-অফ করে। গত বছর রেকর্ড ৮ কোটি ৩৯ লাখ যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

প্রকাশিত :  ১০:১৯, ১৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩৩, ১৭ মে ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে প্রস্তুত। এমনটাই নাকি তিনি জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলকে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রিসভার একজন সদস্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন, তবে তিনি তা ‘নিজের শর্তে’ করতে চান।

সূত্রটি জানায়, তিনি বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতির বিশৃঙ্খলা দীর্ঘদিন টেকসই নয়। তবে তিনি মর্যাদার সঙ্গে এবং নিজের পছন্দমতো সময়েই সরে দাঁড়াতে চান। এ জন্য তিনি একটি সময়সূচি ঘোষণা করবেন। 

সংকটে যুক্তরাজ্যের লেবার সরকার

ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে বর্তমানে সংকটে পড়েছে যুক্তরাজ্যের লেবার সরকার।  পিটার ম্যান্ডেলসনের নিয়োগ এবং শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক, স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফল—সব মিলিয়ে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।

সবশেষ ধাক্কা আসে স্টারমার মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের মাধ্যমে।

শনিবার স্ট্রিটিং জানান, ভবিষ্যতে লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে তিনি স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজের প্রার্থিতা তুলে ধরবেন।

ভাষণে তিনি স্টারমারকে দ্রুত সরে দাঁড়ানোর জন্য একটি ‘সময়সূচি নির্ধারণ’র আহ্বানও জানান।

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি কিয়ার স্টারমারের জনপ্রিয়তাও দ্রুত কমছে। জরিপ সংস্থা ইউগোভের এক জরিপ অনুযায়ী, প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক লেবার প্রধানমন্ত্রীর প্রতি “অসন্তুষ্ট” মনোভাব প্রকাশ করেছেন।

ইউগভ আরও জানিয়েছে, বর্তমানে স্টারমার যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। অনেকেই তার অবস্থার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রুসের মাত্র ৪৯ দিনের শাসনামলের তুলনা করছেন।


যুক্তরাজ্য এর আরও খবর