সন্ত্রাসী হামলার আশঙ্কা

img

লন্ডনে সর্বোচ্চ সতর্কতা: মার্কিন নাগরিকদের চলাচলে দূতাবাসের জরুরি বিধিনিষেধ

প্রকাশিত :  ১৬:২০, ০২ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৫৫, ০২ মে ২০২৬

লন্ডনে সর্বোচ্চ সতর্কতা: মার্কিন নাগরিকদের চলাচলে দূতাবাসের জরুরি বিধিনিষেধ

যুক্তরাজ্যে বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তার হুমকির মাত্রা বাড়িয়ে ‘সিভিয়ার’ বা ‘তীব্র’ ঘোষণা করার প্রেক্ষাপটে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫-এর মতে, বর্তমানে যুক্তরাজ্যের নিরাপত্তা পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে তাতে আগামী ছয় মাসের মধ্যে বড় কোনো হামলার আশঙ্কা “অত্যন্ত প্রবল”।

গত শুক্রবার এক নিরাপত্তা বার্তায় মার্কিন দূতাবাস নাগরিকদের স্কুল, ধর্মীয় উপাসনালয় এবং জনাকীর্ণ পর্যটন এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একইসাথে গণপরিবহন কেন্দ্রগুলোতে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং যাতায়াতের রুট পরিবর্তনের কথা বলা হয়েছে। ব্রিটিশ ‘জয়েন্ট টেররিজম অ্যানালাইসিস সেন্টার’ হুমকির মাত্রা ‘সাবস্ট্যানশিয়াল’ থেকে বাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ ধাপ ‘সিভিয়ার’-এ উন্নীত করেছে। গত বুধবার লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি ব্যক্তিদের ওপর ছুরিকাঘাত এবং গত সপ্তাহে উত্তর লন্ডনের কয়েকটি সিনাগগে হামলার ঘটনার পর এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলো।

গোয়েন্দা তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাজ্যে উগ্র ইসলামপন্থী এবং চরম দক্ষিণপন্থী—উভয় গোষ্ঠীর পক্ষ থেকেই নাশকতার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠানের পাশাপাশি আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো এখন লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে স্পর্শকাতর এলাকাগুলোতে টহল জোরদার করেছে এবং নাগরিকদের সন্দেহজনক কোনো কিছু দেখলে অবিলম্বে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা 

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

প্রকাশিত :  ১৮:১৭, ১৮ জুন ২০২৬

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর পর অ্যাভিয়েশন খাতে বিনিয়োগে ব্রিটিশ সরকারের আগ্রহের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন। এসময় তিনি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেন।

এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য এর আরও খবর