img

রাস্তায় বের হয়ে বিপত্তিতে আমিরের প্রেমিকা

প্রকাশিত :  ০৯:৩৪, ২৬ মে ২০২৫

রাস্তায় বের হয়ে বিপত্তিতে আমিরের প্রেমিকা

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জীবনে এসেছে নতুন প্রেম। প্রেমিকা গৌরী স্প্র্যাট বেঙ্গালুরু নিবাসী। তার বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বাইয়ের একটি বাড়িতে এক ছাদের নিচে বসবাস করছেন তারা।

সম্প্রতি বেশ কয়েকবার পাপ্পারাজ্জির ক্যামেরায় একসঙ্গে দেখা গেছে বি-টাউনের নতুন লাভবার্ডদের। কিন্তু এবার আমিরকে ছাড়া একা বেরিয়ে যেন পড়লেন বিপদে! পাপ্পারাজ্জিদের সামনে পড়েছিলেন তিনি। যদিও তা সুকৌশল অবলম্বন করে এড়িয়ে যান তিনি।

জগিং পোশাকে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন গৌরী। মুখে মৃদু হাসি কানে হেডফোন সোজা হেঁটে চলেছেন তিনি। রাস্তার এক বাঁকে এসে তার মুখোমুখি পাপ্পারাজ্জিরা। দেখামাত্রই মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করেন গৌরী। তাতেও থেমে যাননি পাপ্পারাজ্জিরা, তখন আঙুল দেখিয়ে ছবি না তোলার নির্দেশ দেন তিনি। তবে সঙ্গে ছিলেন না মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা।

এর আগে গত বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তার পর থেকে কখনো বাড়ির সামনে বা কখনো গাড়িতে ওঠার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আমির ও গৌরী। সম্পর্কের কথা স্বীকার করার পর সবসময় আমিরের পাশে দেখা গেছে গৌরীকে। যদিও দেখা গেল এবার মুম্বাইয়ের রাস্তায় একা একা হেঁটে বেড়াচ্ছেন আমির-প্রেয়সী। চোখ পড়তেই আলোকচিত্রীরা পিছু নেন তাঁর।

উল্লেখ্য, ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয় আমির খানে। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। এরপর আমির খানের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে। অন্যদিকে গৌরী বলেন,  আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।

img

হানিয়া-আসিমের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের জল্পনা

প্রকাশিত :  ১০:৪০, ৩০ এপ্রিল ২০২৬

সফল তারকা জুটি হিসেবে বেশ পরিচিত অভিনেত্রী হানিয়া আমির ও অভিনেতা আসিম আজহার। ২০১৮ সালের দিকে এ তারকা জুটির ঘনিষ্ঠতা প্রথম সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। একটা সময় তাদের প্রেম ছিল খোলামেলা। এরপর তিক্ত বিচ্ছেদ তাদের আলাদা করে দেয়। 

দীর্ঘ নীরবতার পর সম্প্রতি তাদের ঘনিষ্ঠতা আবারও নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। যুক্তরাষ্ট্রের আসিম আজহারের কনসার্টে হঠাৎ করেই দেখা মেলে হানিয়া আমিরের। আর তারপরই ভাইরাল একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা— বন্ধুত্ব নাকি পুরনো সম্পর্কের নতুন অধ্যায় শুরু। 

পরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ পায়। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আবারও তাদের একসঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে নতুন করে গুঞ্জন তৈরি করেছে। সেই সঙ্গে আলোচনায় আসে আসিম আজহারের আগের বাগদান ভেঙে যাওয়ার বিষয়টিও।

সম্প্রতি একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা আসিম আজহার। সেখানেই দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন অভিনেত্রী হানিয়া আমির। তাকে দেখতে পেয়েই ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কনসার্ট চলাকালীন হঠাৎই মঞ্চে ঘটে যায় এক চমকপ্রদ মুহূর্ত।  কিছু সময়ের জন্য হানিয়া আমিরের হাত ধরে রাখেন আসিম। সেই দৃশ্যই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দুজনকে হাসিখুশি ও স্বাভাবিক ভঙ্গিতে দেখা যায়, যা ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, যা পুরো ঘটনাকে আরও আলোচিত করে তোলে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দর্শকরা চিৎকার করে \'হানিয়া, হানিয়া\' বলে ডাকছেন। আবার আসিম গান গাওয়ার সময় তার কয়েকজন ভক্তের হাত ধরেন। আর প্রথম সারিতেই ছিলেন হানিয়া। আসিমও সেই মুহূর্তে হাসিমুখে সাড়া দেন, আর হানিয়ার দিকে হাত বাড়িয়ে দেন। এ ঘটনায় তাদের প্রেম নিয়ে নতুন আলোচনার সূত্রপাত।  

তবে কনসার্টে নিজেকে আড়ালে রাখতে চেয়েছিলেন হানিয়া আমির। অভিনেত্রী মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে, তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও ভক্তরা  ঠিকই তাকে চিনে ফেলেন। সামাজিক মাধ্যমে একাধিক ছবি আর ভিডিও সামনে আসে সেই কনসার্টে হানিয়া আমিরের। 

ভাইরাল সেই ভিডিও ঘিরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি কেবল বন্ধুত্ব। আবার কারও কারও মতে, এটা পুরোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত। তবে এত জল্পনা-কল্পনার মাঝেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আসিম আজহার বা হানিয়া আমির। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে।


বিনোদন এর আরও খবর