img

বিশ্বের সর্বোচ্চ আয়কারী তারকা স্কারলেট

প্রকাশিত :  ১৩:১৪, ২৩ জুলাই ২০২৫

বিশ্বের সর্বোচ্চ আয়কারী তারকা স্কারলেট

হলিউড তারকা স্কারলেট জোহানসন এবার বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের ঐতিহাসিক রেকর্ড গড়লেন । তার অভিনীত নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমার ব্যাপক সাফল্যের পর অভিনেত্রীর মোট আয় গিয়ে ঠেকেছে ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেতায় পরিণত করেছে। চমৎকার এই তথ্য প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র‌্যাপ।

জীবনের ৪০ তম বসন্তে পা রাখা এই অভিনেত্রীর আয়ের বৃহৎ ভাগই এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে, বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’–এ ব্ল্যাক উইডো চরিত্রে তার উপস্থিতি থেকে। আলোচিত এই সিনেমাগুলো থেকেই এসেছে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ।

সম্প্রতি নতুন জুরাসিক ফ্র্যাঞ্চাইজির ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমায় স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে, এক সাবেক সামরিক কর্মকর্তা, যাঁকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে। ছবিটি মুক্তির ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদিকে বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বার্সের তথ্য অনুযায়ী, প্রধান চরিত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে স্কারলেট অভিনীত ছবিগুলোর মোট আয় এখন ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে তাঁর মার্ভেল যাত্রার শুরু ‘আয়রন ম্যান ২’, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’-এর দুই কিস্তিতে ‘রকস্টার পোর্কুপাইন’ অ্যাশ চরিত্রে কণ্ঠ অভিনয়।

এমনকি তালিকা অনুযায়ী স্কারলেট এখন এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্ভেল তারকাদের চেয়েও। এছাড়া তালিকার শীর্ষ পাঁচে আছেন আরও টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, স্কারলেটের এই সাফল্য এসেছে মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন ৭১টি ও ডাউনি জুনিয়র ৪৫টি ছবিতে।

img

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ভুয়া তথ্য’ বললেন নায়িকা

প্রকাশিত :  ১১:১০, ২৭ এপ্রিল ২০২৬

ভারতের দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আশু রেড্ডিকে ঘিরে ৯ কোটি রুপির অর্থ প্রতারণার অভিযোগে স্যোশাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। চলমান বিতর্কের মধ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, হায়দরাবাদ সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিসিএস)-এ অভিনেত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় আশু রেড্ডি লেখেন, আমার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও অভিনেত্রী নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।

দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’। এই শো-তে অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।


বিনোদন এর আরও খবর