img

শিশুবেলায় মা-বাবার বিচ্ছেদ নিয়ে যা বললেন ঋতাভরী

প্রকাশিত :  ০৮:৪১, ০৬ অক্টোবর ২০২৫

শিশুবেলায় মা-বাবার বিচ্ছেদ নিয়ে যা বললেন ঋতাভরী

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শুধু ছোট পর্দা ও ওয়েব সিরিজের জগতে নয়ম বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন। কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে মা শতরূপা সান্যাল ও বাবার বিচ্ছেদ নিয়ে নেটদুনিয়ায় আলোচনা থামেনি কখনও। এবার সে প্রসঙ্গেই খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

ঋতাভরীর যখন বয়স মাত্র চার, তখন আলাদা হয়ে যান বাবা উৎপলেন্দু চক্রবর্তী ও মা শতরূপা সরকার। সম্প্রতি ‘স্টে আপ উইথ শ্রী’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতী জানান, বাবা-মায়ের আলাদা হয়ে যাওয়া তাঁর ছোটবেলার বাস্তবতা ছিল। কিন্তু সেই সময়ও তিনি নিজেকে মানিয়ে নেন।

ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘যখন দাদুর বাড়িতে থাকতে শুরু করলাম, আমার কোনো অসুবিধা হয়নি। কারণ, ছোটবেলা থেকেই সেই বাড়িতে ঘন ঘন যেতাম, তাই পরিবেশটা আমার কাছে নতুন ছিল না। মাকে কখনও হাউমাউ করে কাঁদতে দেখিনি, তবে দুই ঘরের বাড়িতে কতটা লুকিয়ে কষ্ট পাওয়া যায়? যা শোনার ছিল, তা কানে এসেছে, যা বুকে লাগার, তা লেগেছে।’

অভিনেত্রী আরও জানান, ছোটবেলায় একজন তাকে সহানুভূতির সুরে জিজ্ঞেস করেছিলেন- ‘বাবার কথা মনে হয় না?’ উত্তরে ছোট্ট ঋতাভরী বলেছিলেন, ‘আমার মায়ের নামও শতরূপা সান্যাল, আমার বাবার নামও শতরূপা সান্যাল।’

এই বক্তব্য নিয়ে অনেকেই ধরে নেন, ঋতাভরী তার বাবাকে অস্বীকার করছেন। কিন্তু সেই ধারণা একেবারে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি কখনও আমার বাবাকে অস্বীকার করিনি। আমি মায়ের কষ্টকে অস্বীকার করতে পারি না। কেউ যদি মাকে কষ্ট দেয়, তাকে আমি মাথায় করে রাখতে পারব না।’

ব্যক্তিগত জীবনের এই খোলামেলা প্রকাশে অনুরাগীরা নতুন করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। অনেকের মতে, ঋতাভরীর এই পরিণত মন্তব্যই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সূত্র: হিন্দুস্থান টাইমস।


img

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগকে ‘ভুয়া তথ্য’ বললেন নায়িকা

প্রকাশিত :  ১১:১০, ২৭ এপ্রিল ২০২৬

ভারতের দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আশু রেড্ডিকে ঘিরে ৯ কোটি রুপির অর্থ প্রতারণার অভিযোগে স্যোশাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। চলমান বিতর্কের মধ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, হায়দরাবাদ সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিসিএস)-এ অভিনেত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় আশু রেড্ডি লেখেন, আমার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও অভিনেত্রী নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।

দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’। এই শো-তে অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।


বিনোদন এর আরও খবর