কারিনা কায়সারের জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে
প্রকাশিত :
০৯:২৮, ১১ মে ২০২৬
উন্নত চিকিৎসার জন্য অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে দেশের বাইরে নেওয়া হচ্ছে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আনা হচ্ছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে।
সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
পরিবারের পক্ষ থেকে কারিনা কায়সারের জন্য দোয়া চাওয়া হয়েছে।
কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।
গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
কারিনার সর্বশেষ শারিরীক অবস্থা জানিয়ে পরিবার জানায়, তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনয়ে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে গতকাল তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নিয়মিতভাবে চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। তবে তার জীবনের গল্প নিয়ে যদি মানসম্মত কোনো জীবনীচিত্র নির্মিত হয়, তাহলে সেখানে অভিনয়ের ব্যাপারে তিনি আগ্রহী।
পপি বলেন, ‘অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা নেই। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে চাই। সুখী দাম্পত্য জীবনই এখন আমার প্রধান অগ্রাধিকার। তবে নিজের জীবন নিয়ে যদি নিখুঁত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মাণ করা হয়, তাহলে তাতে অভিনয় করতে আপত্তি নেই।’
তিনি আরও বলেন, ‘শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম ও চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হলে তবেই আমি কাজটি বিবেচনা করব। দেশে-বিদেশে আমার অসংখ্য ভক্ত রয়েছেন। তাই আমার জীবন নিয়ে নির্মিত বায়োপিকটি হতে হবে ব্যতিক্রমী।’
গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমাতে ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। এতে অনবদ্য অভিনয় এবং তাঁর গ্ল্যামারাস উপস্থিতি তাঁকে প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। যে কারণে এর পরের পথচলাটা যেন পপির জন্য কিছুটা হলেও সহজ হয়ে যায়।
এরপর পপিকে একে একে দেখা যায় ‘দরদি সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘অন্যায় আবদার’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘জোর’, ‘মনের মিলন’, ‘মানুষ মানুষের জন্য’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘পাহারাদার’, ‘অবুঝ মনের ভালোবাসা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘দু’জন দু’জনার’, ‘মা যখন বিচারক’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘মা যখন বিচারক’, ‘অনেক দিনের আশা’, ‘ভালোবাসার ঘর’, ‘জীবন মানেই যুদ্ধ’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘বিদ্রোহী সন্তান’, ‘নারীরাও প্রতিবাদী’, ‘রানী কুঠির বাকি ইতিহাস’, ‘শ্রেষ্ঠ সন্তান’, ‘জগৎ সংসার’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’-সহ অনেক দর্শকপ্রিয় ছবিতে।
২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ সিনেমায় প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পপি। পরবর্তী সময়ে নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ ও সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয় তিনি।
পপি সর্বশেষ সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় অভিনয় করেন। সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন আমিন খান ও ইমন।