img

কানাইঘাট সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত :  ০৫:৩২, ১১ অক্টোবর ২০২৬

 কানাইঘাট সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেট জেলার  কানাইঘাট উপজেলাস্থ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ২টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে স্থানীয় কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের পুত্র শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।

জানা যায়, শুক্রবার রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হলেও ঐদিন রাতে সে বাড়ি ফিরেনি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে সংবাদ দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় অনেকে জানিয়েছেন, মাঝেমধ্যে শাহিন আহমদ অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেত। তাদের ধারণা শুক্রবার রাতে কোন এক সময় শাহিন আহমদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে হয়তো তাকে ভারতীয় বিএসএফ অথবা অস্ত্রধারী খাসিয়ারা গুলি করতে পারে।

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন আহমদ দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।


সিলেটের খবর এর আরও খবর

img

গোলাপগঞ্জ থেকে যুবক নিখোঁজ

প্রকাশিত :  ০৬:৫৭, ১১ অক্টোবর ২০২৬

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাস্থ দক্ষিণ বাঘা (মাঝের মহল্লা) এলাকার এমাদ আহমদ (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

গত শুক্রবার (৯ অক্টোবর) বিকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় এমাদের বোনের জামাতা আবুল হাসান মো. শামীম গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এতে উল্লেখ করা হয়, এমাদ আহমদ বাসার নিচে অজান্তে হারিয়ে যান। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করার পরও কোন সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

নিখোঁজ যুবক এমাদের চাচাতো ভাই ইমামুল ইসলাম রুহেল জানান, নিখোঁজের পর সন্ধ্যা ৭- ৯টা পর্যন্ত তার সর্বশেষ অবস্থান ছিল দক্ষিণ সুরমার মুমিনখলা এলাকায়। তবে সন্ধ্যা পরে এমাদ নিজে পরিবারকে জানান, তিনি মুরাদপুর ছিলেন। ওই সময় তার সাথে ঋণ পরিশোধের জন্য দেড় লাখ টাকা ছিল। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ এমাদ আহমদের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল নীল রঙের টি-শার্ট।

কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৭১৭৫৯৪৯২৪ অথবা ০১৭৩৭৪০২৫৩৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

সিলেটের খবর এর আরও খবর