img

শুটিংয়ে আহত প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত :  ১০:৪৯, ১৭ এপ্রিল ২০২৪

শুটিংয়ে আহত প্রিয়াঙ্কা চোপড়া

লন্ডনে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনায় বেশ আহত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। 

নিজের আসন্ন সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন নায়িকা। আর সেই ছবিই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। নিজের রক্তাক্ত মুখের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেত্রী। 

এই মুহূর্তে ফ্রান্সে ‘হেডস অফ স্টেট’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে রক্তাক্ত মুখের ছবি পোস্ট করেছেন তিনি।

ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, ‘জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে!’

জানা গেছে, ফ্রান্সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রয়েছে তাঁর মেয়ে মালতিও। সিনেমার শুটিংয়ের ফাঁকে মালতির সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি। ফ্রান্সে এদিক-ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গেছে মা ও মেয়েকে।

কয়েক দিন আগেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা।

img

তিনি এমন এক প্রতিভা যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে: শাহরুখ

প্রকাশিত :  ১২:৫৩, ১২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৬, ১২ এপ্রিল ২০২৬

ভারতীয় উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে স্তব্ধ বলিউডসহ পুরো উপমহাদেশ। এই শোকের মুহূর্তে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের ‘কিং খান’  শাহরুখ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহরুখ খান লেখেন, ‘আশা  ভোঁসলের  চলে যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার এক অমূল্য স্তম্ভ ছিল, যা আগামী বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।”

শুধু পেশাগত নয়, ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। শাহরুখ লেখেন, ‘তিনি এমন এক প্রতিভা, যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে। সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে রেখেছেন। তাঁকে ভীষণ মিস করব। ওপারে ভালো থাকবেন আশা তাই। আপনাকে অনেক ভালোবাসি।’

শাহরুখের এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে বর্ষীয়ান এই শিল্পীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন। প্রায় আট দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে আশা ভোঁসলে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুরণিত হবে।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গিনেস রেকর্ডধারী শিল্পী। তাঁর বিদায়ে সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনে একটি স্বর্ণালী অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।