img

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত :  ০৯:৫৪, ২৬ জানুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:০২, ২৬ জানুয়ারী ২০২৫

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তারা এদিন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত এ আদেশের পর আগামি ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এদিন মামলাটি চার্জশুনানির জন্য ছিল। অসুস্থ থাকায় পরীমণি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।’

এর আগে গত ২৫ জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমণি। শুনানি শেষে তাকে জামিন দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত।

গত বছরের ১৮ মার্চ ব্যবসায়ী নাসিরের করা এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

পরীমণি ও জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর গত ১৮ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন।

পরীমণির বিরুদ্ধে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পারসেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান।

এজাহারে আরও বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয়তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন।

একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পারসেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমণি বাদীকে গালি দেন।

বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন।

এদিকে পরীমণির মাথার ওপর মাদকের মামলাও ঝুলছে। ২০২১ সালের ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। তার আগের দিন বনানীর বাসা থেকে নায়িকাকে বিপুল মদ ও মাদকসহ আটক করে র‌্যাব। পরদিন হয় মামলা।

মাদকের এই মামলায় কয়েক দফা রিমান্ড ও প্রায় এক মাস জেল খেটে জামিনে মুক্তি পান পরীমণি।


img

হানিয়া-আসিমের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের জল্পনা

প্রকাশিত :  ১০:৪০, ৩০ এপ্রিল ২০২৬

সফল তারকা জুটি হিসেবে বেশ পরিচিত অভিনেত্রী হানিয়া আমির ও অভিনেতা আসিম আজহার। ২০১৮ সালের দিকে এ তারকা জুটির ঘনিষ্ঠতা প্রথম সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। একটা সময় তাদের প্রেম ছিল খোলামেলা। এরপর তিক্ত বিচ্ছেদ তাদের আলাদা করে দেয়। 

দীর্ঘ নীরবতার পর সম্প্রতি তাদের ঘনিষ্ঠতা আবারও নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। যুক্তরাষ্ট্রের আসিম আজহারের কনসার্টে হঠাৎ করেই দেখা মেলে হানিয়া আমিরের। আর তারপরই ভাইরাল একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা— বন্ধুত্ব নাকি পুরনো সম্পর্কের নতুন অধ্যায় শুরু। 

পরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ পায়। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আবারও তাদের একসঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কে নতুন করে গুঞ্জন তৈরি করেছে। সেই সঙ্গে আলোচনায় আসে আসিম আজহারের আগের বাগদান ভেঙে যাওয়ার বিষয়টিও।

সম্প্রতি একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা আসিম আজহার। সেখানেই দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন অভিনেত্রী হানিয়া আমির। তাকে দেখতে পেয়েই ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কনসার্ট চলাকালীন হঠাৎই মঞ্চে ঘটে যায় এক চমকপ্রদ মুহূর্ত।  কিছু সময়ের জন্য হানিয়া আমিরের হাত ধরে রাখেন আসিম। সেই দৃশ্যই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দুজনকে হাসিখুশি ও স্বাভাবিক ভঙ্গিতে দেখা যায়, যা ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, যা পুরো ঘটনাকে আরও আলোচিত করে তোলে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দর্শকরা চিৎকার করে \'হানিয়া, হানিয়া\' বলে ডাকছেন। আবার আসিম গান গাওয়ার সময় তার কয়েকজন ভক্তের হাত ধরেন। আর প্রথম সারিতেই ছিলেন হানিয়া। আসিমও সেই মুহূর্তে হাসিমুখে সাড়া দেন, আর হানিয়ার দিকে হাত বাড়িয়ে দেন। এ ঘটনায় তাদের প্রেম নিয়ে নতুন আলোচনার সূত্রপাত।  

তবে কনসার্টে নিজেকে আড়ালে রাখতে চেয়েছিলেন হানিয়া আমির। অভিনেত্রী মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে, তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’। ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও ভক্তরা  ঠিকই তাকে চিনে ফেলেন। সামাজিক মাধ্যমে একাধিক ছবি আর ভিডিও সামনে আসে সেই কনসার্টে হানিয়া আমিরের। 

ভাইরাল সেই ভিডিও ঘিরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি কেবল বন্ধুত্ব। আবার কারও কারও মতে, এটা পুরোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত। তবে এত জল্পনা-কল্পনার মাঝেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আসিম আজহার বা হানিয়া আমির। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে।


বিনোদন এর আরও খবর