img

কারাগারের কষ্টের কথা সামনে আনলেন রিয়া

প্রকাশিত :  ১২:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কারাগারের কষ্টের কথা সামনে আনলেন রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের দুঃসহ কারাবাসের অভিজ্ঞতা শেয়ার করেন এই অভিনেত্রী। সেই স্মৃতিচারণা করে রিয়া জানান, কারাগারে থাকাকালীন তার প্রয়াত প্রেমিক সুশান্তের জন্য শোক প্রকাশের অনুমতি পর্যন্ত ছিল না।

রিয়া চক্রবর্তীর রিয়ার ভাষ্যে, ‘সেই সময়ে আমার বয়স ছিল মাত্র ২৭। কারাগারে অনেক কিছুরই অভাব থাকে। আমরা অনেক সময় আফসোস করি, আমাদের এটা নেই, ওটা নেই। কিন্তু সেখানে থাকার পর আমি উপলব্ধি করি কিছু না থাকার আসল অর্থ কী।’

কারাগারে থাকাকালীন জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন রিয়া। তার কথায়, ‘যখন যা খুশি তা খাওয়ার সুযোগ সেখানে ছিল না। বাবা-মায়ের গুরুত্ব আমরা বুঝি না কিন্তু সেখানে শুধু তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরোটাই বদলে গিয়েছিল। লোকে কী বলছে, তা নিয়ে এখন আর আমার মাথাব্যথা নেই।’

সুশান্তের জন্য শোক করতে পেরেছিলেন কি না—এমন প্রশ্নে রিয়া বলেন, ‘পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে শোক প্রকাশের অনুমতিও ছিল না।’ আর তাই আজও তার মনে হয়, তার শোকের পর্ব শেষ হয়নি।

প্রসঙ্গত, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এবং মাদক মামলায় নাম জড়ানোর কারণে গ্রেফতার হয়েছিলেন রিয়া। দীর্ঘ সময় পর তিনি যখন জামিন পেয়ে বাড়ি ফেরেন, সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন।

img

তিনি এমন এক প্রতিভা যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে: শাহরুখ

প্রকাশিত :  ১২:৫৩, ১২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৬, ১২ এপ্রিল ২০২৬

ভারতীয় উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে স্তব্ধ বলিউডসহ পুরো উপমহাদেশ। এই শোকের মুহূর্তে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের ‘কিং খান’  শাহরুখ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহরুখ খান লেখেন, ‘আশা  ভোঁসলের  চলে যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার এক অমূল্য স্তম্ভ ছিল, যা আগামী বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।”

শুধু পেশাগত নয়, ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। শাহরুখ লেখেন, ‘তিনি এমন এক প্রতিভা, যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে। সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে রেখেছেন। তাঁকে ভীষণ মিস করব। ওপারে ভালো থাকবেন আশা তাই। আপনাকে অনেক ভালোবাসি।’

শাহরুখের এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে বর্ষীয়ান এই শিল্পীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন। প্রায় আট দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে আশা ভোঁসলে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুরণিত হবে।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গিনেস রেকর্ডধারী শিল্পী। তাঁর বিদায়ে সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনে একটি স্বর্ণালী অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।