img

বিকালে আসছে ২ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড

প্রকাশিত :  ০৭:৪১, ১৭ নভেম্বর ২০২৫

বিকালে আসছে ২ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভা আজ সোমবার (১৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

কোম্পানিগুলো হলো-সিলকো ফার্মা ও দেশ গার্মেন্টস লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সিলকো ফার্মা ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

আর দেশ গার্মেন্টস জুলাই-সেপ্টেম্বর, ২০২৫ অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

অর্থনীতি এর আরও খবর

img

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায়

প্রকাশিত :  ০৯:২৬, ০৪ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভিক্ত রায় দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন। অন্যদিকে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন। এখন নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।


অর্থনীতি এর আরও খবর