img

দেশে ডলার সংকট নেই : গভর্নর

প্রকাশিত :  ০৬:৫৩, ২৯ নভেম্বর ২০২৫

দেশে ডলার সংকট নেই : গভর্নর

দেশে ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, দেশে ডলার সংকট নেই । রমজানকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে।

ডলার এক্সচেঞ্জ রেট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে, এতে আমরা সফল হয়েছি ৷ আমরা যত ইচ্ছে আমদানি করতে পারি, ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, যদি কেউ আমদানি করতে না পারে; সেটা তার নিজের সমস্যা। আমদানি করার পর টাকা নিয়ে আসা ব্যবসায়ীদের দায়িত্ব। 

অর্থনীতি এর আরও খবর

img

তারেক রহমানের সঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক

প্রকাশিত :  ১৮:৪৫, ২০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৪৮, ২০ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আসেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  এসময় প্রতিনিধিদলটি তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।