img

ধর্মেন্দ্রর এই সম্মান অনেক আগেই পাওয়া উচিত ছিল: হেমা মালিনী

প্রকাশিত :  ০৫:০৭, ২৬ জানুয়ারী ২০২৬

ধর্মেন্দ্রর এই সম্মান অনেক আগেই পাওয়া উচিত ছিল: হেমা মালিনী

 কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র গেল বছরের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় চলচ্চিত্রে কয়েক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার আর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। তবে এই প্রাপ্তির আনন্দ ছাপিয়ে স্বামী ধর্মেন্দ্রর জন্য কিছুটা আক্ষেপ ঝরল বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনীর কণ্ঠে। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনযায়ী, স্বামীর সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতির খবর পান হেমা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ধর্মেন্দ্র এই সম্মানের যোগ্য ছিলেন আরও অনেক আগে। 

এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, ‘একজন অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও ধর্মেন্দ্র ছিলেন অনন্য।

‘মানুষের বিপদে হাত বাড়িয়ে দেওয়া ছিল তার সহজাত প্রবৃত্তি। এই সম্মান তার প্রাপ্য ছিল ঠিকই, তবে তা পাওয়া উচিত ছিল আরও অনেক আগে।’
\r\nদেরিতে প্রাপ্তি নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন হেমা। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘চলচ্চিত্র জগতে ধরমজির অসামান্য অবদানকে সরকার মর্যাদা দিয়ে তাকে পদ্মবিভূষণে ভূষিত করায় আমি ভীষণ গর্বিত।’
\r\nষাটের দশক থেকে নব্বইয়ের দশক রূপালি পর্দায় ধর্মেন্দ্রর আধিপত্য ছিল আকাশছোঁয়া। কর্মজীবনের শুরুতে বিশ্বের অন্যতম সুদর্শন পুরুষ হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত হয়েছিলেন তিনি।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

‘মশালাদার’ বাণিজ্যিক ছবিকে তিনি শিল্পের স্তরে নিয়ে গিয়েছিলেন, যার ফলে সাধারণ রিকশাচালক থেকে শুরু করে অভিজাত মহল- সবার কাছেই তিনি ছিলেন সমান জনপ্রিয়। এমনকি সেই সময় তরুণীদের বইয়ের ভাঁজে তার ছবি থাকা ছিল এক নিয়মিত দৃশ্য। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অর্জনে নিজেকে সমৃদ্ধ করেছেন এই অভিনেতা।
\r\n৯৯১ সালে ‘ঘায়েল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার, ২০২১ সালে দাদাসাহেব ফালকে এবং ২০১২ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। 
\r\nএবার তার মৃত্যুর পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ যুক্ত হলো তার নামের পাশে। ভক্ত ও অনুরাগী মহলে শোকের আবহের মাঝে এই সম্মান যেন এক টুকরো প্রাপ্তির সান্ত্বনা নিয়ে এসেছে।

img

তিনি এমন এক প্রতিভা যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে: শাহরুখ

প্রকাশিত :  ১২:৫৩, ১২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৬, ১২ এপ্রিল ২০২৬

ভারতীয় উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে স্তব্ধ বলিউডসহ পুরো উপমহাদেশ। এই শোকের মুহূর্তে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের ‘কিং খান’  শাহরুখ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহরুখ খান লেখেন, ‘আশা  ভোঁসলের  চলে যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার এক অমূল্য স্তম্ভ ছিল, যা আগামী বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।”

শুধু পেশাগত নয়, ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। শাহরুখ লেখেন, ‘তিনি এমন এক প্রতিভা, যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে। সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে রেখেছেন। তাঁকে ভীষণ মিস করব। ওপারে ভালো থাকবেন আশা তাই। আপনাকে অনেক ভালোবাসি।’

শাহরুখের এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে বর্ষীয়ান এই শিল্পীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন। প্রায় আট দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে আশা ভোঁসলে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুরণিত হবে।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গিনেস রেকর্ডধারী শিল্পী। তাঁর বিদায়ে সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনে একটি স্বর্ণালী অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।