ভবিষ্যত প্রজন্মের স্বার্থে তরুণ মা-বাবাদের অটিজম সম্পর্কে অবহিত হওয়া খুবই জরুরি - মোহাম্মদ জাহাঙ্গীর
জনমত রিপোর্টঃ ২রা এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে বা বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে জনমত এর পক্ষ থেকে কানাডা প্রবাসী একজন অটিজম বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর এর সাথে দীর্ঘ আলোচনা হয়!
অনলাইন এ গৃহীত এই সাক্ষাৎকারটি তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশে আলোকপাত করা হয় - বিশ্বব্যাপী অটিজম এর ব্যাপকতা উপর আলোকপাত। দ্বিতীয়ত অংশে অটিজম এর হোমিওপ্যাথি ও অল্টারনেটিভ (ন্যাচারাল) চিকিৎসা সূত্রের বৈজ্ঞানিক ভিত্তি ও অটিজম রোগ নির্ণয় এর লক্ষণ নিয়ে আলোচনা এবং তৃতীয় পর্বে নিউ ইয়র্ক এর ‘সূর্য’ নামক একটি শিশুর অটিজম এর বিরুদ্ধে সংগ্রাম, উন্নতি ও তার তরুণ মা-বাবার অপূর্ব ঐকান্তিকতার ও এনগেজমেন্ট কাহিনী ধরা হবে।
প্রথম পর্ব:
অটিজম এর বিশ্ব ব্যাপী ছোবল: কিছু বাস্তবতা, পরিসংখ্যান এবং সচেতনতা
ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশন কতৃক প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে যে, ইংল্যান্ডে সাত লাখ অটিজম আক্রান্ত রোগী আছে, অর্থাৎ প্রতি ১০০ শিশুর মধ্যে একটি শিশু অটিস্টিক (https://www.bma.org.uk/what-we-do/population-health/child-health/autism-spectrum-disorder)].অন্যদিকে আমেরিকান একাডেমী অফ পেডিয়াট্রিক্স এ প্রকাশিত একটি গবেষণা পত্র অনুযায়ী সর্বশেষ পরিসংখ্যানে জানা যাচ্ছে যে আমেরিকাতে প্রতি ৫৯ টি শিশুর মধ্যে একটি শিশু এখন অটিজমে আক্রান্ত! মাত্র আট বৎসর আগে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আক্রান্ত শিশুর অনুপাত ছিল ৮৮ শিশুর মধ্যে একটি! [https://www.psychologytoday.com/us/blog/evidence-based-living/202001/the-latest-evidence-autism-diagnoses-and-treatment] অটিজম এই ভাবে মানব গোষ্ঠীর মধ্যে অনুপ্রবেশ করতে থাকলে তা আগামী ৩০ বৎসরের মধ্যে প্রতি পরিবারে একটি বা তার অধিক শিশু অটিজম এ আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে!
ভারতীয় উপমহাদেশেও অটিজম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভারতে একশো তে একটি শিশু অটিস্টিক। বাংলাদেশেও অটিজম এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। উপমহাদেশে প্রতি ৯৩ শিশুর মধ্যে একটি শিশু অটিজম এ আক্রান্ত। [https://faithbangladesh.org/images/uploads/coursecontent/Hossain_et_al-2017-BMC_Psychiatry.pdf] দুই হাজার সতেরো সালে প্রকাশিত উপরোক্ত গবেষণাপত্র মতে, অটিজম এর প্রভাব উপমহাদেশে বিপদজনকভাবে বৃদ্ধি পাচ্ছে ও সারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও এশিয়ার দেশে দেশে ছড়িয়ে পড়ছে।
পৃথিবীব্যাপী অটিজম একটি মারাত্মক ব্যাধি হিসেবে আজ মানব জাতির সামনে আবির্ভুত ও আধুনিক বিশ্বে এটা দ্রুত একটি ইনডিউরিং ডিসেবিলিটি (বা বৈকল্য) হিসাবে স্থান করে নিয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসিক সুস্থতা ও স্বাভাবিক জীবন নির্বাহের জন্য একটি দুরূহ চ্যালেঞ্জ হিসাবে পরিগণিত হচ্ছে। প্রতিটি দেশ ও সরকারের সামনে এটা একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ। ভারতীয় উপমহাদেশে, বিশেষত: বাংলাদশে, এই শিশু-সমস্যা - অটিজমকে জাতীয়ভাবে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং সামগ্রিকভাবে এটাকে মোকাবেলার চেষ্টা করছে বাংলাদেশ, যা প্রশংসনীয়!
অটিজম থেকে সম্পূর্ণ মুক্তি সম্ভব নয় তবে অটিজম শিশুরা সমাজের সম্পদে রূপান্তরিত হতে পারে। অটিজম থেকে মুক্তি পাবার উপায় হচ্ছে, আর্লি ইন্টারভেনশন! যত দ্রুত, শিশুকে চিকিৎসার মধ্যে আনা যায় ও ২-৫ বৎসর একটি উৎকৃষ্ট সময়। ৬-৭ বৎসর হলে শিশুর উন্নতি হতে অনেক সময় লেগে যায় ও আর্লি ইন্টারভেনশন সম্পর্কে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর একটি গবেষণায় এটা পরিস্কার করে বল হয়েছে যে "..... early warning signs are extremely important, the authors write, because there is clear evidence that beginning treatment early – even if a diagnosis is expected, but not confirmed – leads to better outcomes. As a result, the report recommends routine autism screening for all children in their pediatric well visits.” অর্থাৎ কিনা, “অটিজম শিশুদের চিকিৎসা জন্য পূর্ব লক্ষণগুলো বুঝতে পারাটা অবশ্য অবশ্যই জরুরী”। গবেষণা মতে, যদিও শিশুদের ডায়াগনোসিস আশা করা যাচ্ছে, কিন্তু পূর্ব লক্ষণগুলোর ভিত্তিতে যদি চিকিৎসা শুরু করা হয়, তাতে অনেক ভালো ফল লাভ হবার সম্ভাবনাই বেশি।
দ্বিতীয় পর্ব :
অল্টারনেটিভ ও হোমিওপ্যাথির মাধ্যমে অটিজম চিকিৎসা সূত্র
জনাব মোহাম্মদ জাহাঙ্গীর অটিজম নিয়ে আজ প্রায় পঁচিশ বছরের উপরে কাজ করে চলেছেন নিভৃতে। এ যাবৎ ৫০টিরও বেশি অটিজম শিশুকে অনেকখানি সুস্থ করেছেন, যা রেফারেন্স সহ তার ওয়েবসাইট (Autism - NSFAGlobal.COM) এ উদ্ধৃত আছে, সাফল্য লাভকারী বেশিরভাগ শিশুই ২-৫ বৎসরের মধ্যে বয়সী। পৃথিবীর বিভিন্ন দেশে, দুবাই, সৌদি আরব, লন্ডন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নর্থ আমেরিকা বিশেষত: নিউইয়র্কে তার চিকিৎসাতে শিশুরা অনেক উন্নতি লাভ করেছে। ৫/৬ বছরের বেশি বয়সের শিশুদের নিউরো-স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা বিকাশ সম্পন্ন হয়ে যাওয়ার কারণে এবং মা -বাবাদের ভিন্ন প্রত্যাশা, না বোঝা বা চেষ্টার অভাবে যথাযথ বিকাশ লাভ করতে পারেনা। ২-৫ বৎসর বয়সের শিশুদের ক্ষেত্রে উন্নতির হার বেশি (৮০%- ৮৫%)। সেই অর্থে ৫ - উর্ধ বয়সের শিশুদের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ।
জনমত: বিভিন্ন প্রেস, টিভি এবং কমিউনিটিতে অটিজম এর বিরুদ্ধে যে সংগ্রাম আপনি করে চলেছেন তার সংবাদ/সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে - তা দেখে ও শুনে আমাদের একটু বিশদ জানতে ইচ্ছে করছে। প্রথমত: মানুষ যেটা জানতে চাইতে পারে আপনার সম্পর্কে সেটা হলো আপনি একজন মেগা প্রজেক্ট ম্যানেজার, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক! তারপরেও আপনি হোমিওপ্যাথিক মেডিকেল সাইন্সে কেন এলেন? আর এ ব্যাপারে আপনি কতদূর পড়াশুনা করেছেন, কেনোই বা করেছেন ?
মোহাম্মদ জাহাঙ্গীর: ধন্যবাদ, আমি আনন্দের সাথে এর উত্তর দেব। এটা সঠিক যে আমি একজন সফল বুয়েট প্রকৌশলী, একজন নিউক্লিয়ার ও ইউরেনিয়াম সেক্টর প্রজেক্ট ম্যানেজার। সৌদি সরকারের তেল ও মাইনিং সেক্টর কর্পোরেশন এর এডভাইজার এবং একজন ডেভেলপমেন্ট প্রজেক্ট ইকোনোমিস্ট হিসেবে করেছি ও করছি। কিন্তু আমার - অটিজম শিশুদের পাশে দাঁড়ানোর বিশেষ ও বিরল যোগ্যতা এবং সেটা বিগত পঁচিশ বৎসর ধরে আমি নীরবে গবেষণা ও প্রাকটিস এর মাধ্যমে অর্জন করেছি! আমি গবেষণামূলক পদ্ধতিতে চিকিৎসা করি। অনেক সময় নিয়ে, অটিজম বাচ্চার মা - বাবাকে একটা লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত করি। এ পর্যন্ত ৫০ টি শিশুকে সফলভাবে অটিজম স্পেকট্রাম হতে উন্নয়ন করবার পরেও আজ যদি আমি বসে থাকি তাহলে আমার কনসেন্স এর কাছে হেরে যাবো! তা ছাড়া, বিগত কয়েক বৎসর ধরে একটি ব্রিটিশ স্কুল অফ হোমিওপ্যাথি, (গোচেস্টারশায়ার) হতে এনাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, প্যাথলজি এন্ড ডিজিজেস এবং অস্ট্রেলিয়ান হোমিওপ্যাথি কলেজ হতে হোমিওপ্যাথির উপর ডিগ্রি, ও কানাডিয়ান কলেজ অফ হোমিওপ্যাথি মেডিসিন হতে অনুমোদিত কোর্স সম্পন্ন করেছি। উল্লেখ করতে হয় যে, এসব পড়াশুনা করার আগেই আমি ৫০ টির উপর অটিজম শিশুকে মুক্ত করেছি (বিস্তারিত জানতে উনার ওয়েবসাইট autism - nsfa global.com এ গিয়ে Fifty amazing stories এ ক্লিক করুন)।
কেন আমি অটিজম এর জন্য যুদ্ধ করছি, এই প্রশ্নের উত্তরে আমি বলবো ২০১৫ সালের অক্টোবর মাসে নিউ ইয়র্ক এর মিলেনিয়াম টিভিতে সাক্ষাৎকারে আমি একটি ঘোষণা দিয়েছিলাম যে আমি আমার জীবনে অন্তত: ৫০০ টি অটিজম শিশুকে আমার গবেষণামূলক চিকিৎসার মাধ্যমে ভালো হতে সাহায্য করবো। সেই কথা দেওয়াটাই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঞযরং নবপধসব ঃযব কল অফ মাই ওন কনসেন্স।
জনমত: ধন্যবাদ। সঙ্গত কারণে আমরা জানতে চাইবো যেখানে অটিজম এর কোনো চিকিৎসাই এখনো আবিষ্কার হয় নাই সেখানে আপনার দাবি আমরা মেনে নেবো কি করে? কোন সূত্রে আপনি এই চিকিৎসাটি পরিচালনা করেন? কেন সেই চিকিৎসাটি কার্যকর হয়। কোন কোন ক্ষেত্রে হয় না? কোন সূত্র আপনার চিকিৎসার ভিত্তি! আপনার চিকিৎসা তত্ত্বের উপর একটু আলোকপাত করবেন কি ?
মোহাম্মদ জাহাঙ্গীর: অবশ্যই! প্রশ্নটি দীর্ঘ হলেও আমি সংক্ষেপে এটার উত্তর দিতে চেষ্টা করবো। আপনি কোন কিছুকে এড়িয়ে যেতে পারেন না। সঠিক শিক্ষা, গবেষণাসূত্র ছাড়া আধুনিক চিকিৎসা শাস্ত্রের কোনো সমস্যারই সমাধান হয় নাই।
আধুনিক চিকিৎসা শাস্ত্র এখনো পর্যন্ত অটিজম এর কোনো উত্তর দিতে পারে নাই। আপাতভাবে আমি ন্যাচারাল ও অল্টারনেটিভ চিকিৎসা শাস্ত্রের সাহায্যে যতখানি পারি অটিজম এর মত একটি জটিল নিউরোলোজিক্যাল ডিজেবিলিটি সমাধানের চেষ্টা করছি। আমি ৫০ টি শিশুর উন্নতি করবার পরে আমার এটা দৃঢ় বিশ্বাস যে, হোমিওপ্যাথিক ও ন্যাচারাল অল্টারনেটিভ পদ্ধতিতে অটিজম এর উন্নতি সম্ভব, যদি কিনা শিশুকে দ্রুত গবেষণামূলক হোমিওপ্যাথি ও ন্যাচারাল চিকিৎসার মধ্যে আনা যায় এবং আর্লি ইন্টারভেনশন সম্ভব হয়। ২- ৫ বৎসর বয়স হচ্ছে এর প্রকৃষ্ট সময়। ৬-৭ বৎসরের শিশুর উন্নতি সম্ভব যদি কিনা লম্বা সময় ধরে তার চিকিৎসা করা যায়।
চিকিৎসা সূত্র: আমি অটিজম শিশুর রহস্য খুঁজতে যেয়ে মা-বাবার সম্পর্কে অনেক উপাত্ত সংগ্রহ করি আর তা ন্যাচারাল, হোমিওপ্যাথি বা অল্টারনেটিভ চিকিৎসা শাস্ত্রের সূত্র ধরে বিশ্লেষণ করি। আধুনিক চিকিৎসা শাস্ত্রের ‘জনক’ পূজনীয় মহান হিপ্পোক্রেটাসই একথাটি প্রথম বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘Natural Forces within us are the true healers of disease’ অর্থাৎ কিনা ‘আমাদের মধ্যে অবস্থিত প্রাকৃতিক শক্তিই আমাদের সত্যিকারের প্রতিশোধক।’
আর মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান (হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের জনক) হিপ্পোক্রেটাস এর কথার সূত্র ধরে হোমিওপ্যাথি শাস্ত্রের মূল তত্ত্বটি আবিস্কার করেছিলেন - “The Law of similars”। মহাত্মা হ্যানিম্যান বলেছিলেন “Similia Similibus Curentur” ।
আমি সে কথাগুলো আমার একটি পাবলিকেশনের, একটি পরিপূর্ণ বৈজ্ঞানিক সত্য হিসাবে উল্লেখ করে নিম্নলিখিত ভাবে উপস্থাপন করেছি যেটি CCHM জার্নাল এ প্রকাশিত হয়েছে।Universality of Hahnemann’s uniqueness and a scientific proposition regarding the Law of similars : Hahnemann’s ‘law of similar’ is ‘....thus.. universal and current, was always prevailing, and shall prevail in its exclusivity and with all-out inclusiveness across all life-units operating in this universe and beyond, discovered or, remaining to be revealed, and shall stand to be Òthe most factual fundamental’ theory of ‘scientific healing in general’, and with specific reference to ‘homeopathic healing’. It is a ‘general truth’, ‘particular truth’, ‘relative truth’ and ‘concrete truth’, and therefore satisfies all necessary and sufficient terms and reference of a ‘Scientific truth’ – Mohammad Jahangir. https://homeopathycanada.com/blog/beyond-invisible-scientific-conviction-truth-law-similars] এই সত্য ও তত্ত্বের ভিত্তিতে আমি গবেষণা করি।
সম্পূর্ণ গবেষণাভিত্তিক এই চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য্য, মা বাবার একাগ্রতা আর অধ্যাবসায়। এই চিকিৎসা সময় এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে পূর্ণতা পায়। এটি অত্যন্ত জটিল ও দুরূহ যা সম্পূর্ণভাবে ন্যাচারাল ও অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতিতে সমাধান করা হয়। প্রধানত: তা হোমিওপ্যাথি ও বায়োকেমিক ফার্মাকোলজি কে অনুসরণ করে।
জনমত: ধন্যবাদ, আপনার চিকিৎসা শাস্ত্রের ভিত্তি নিয়ে আলোচনা করার জন্য। একটি প্রশ্ন, হোমিওপ্যাথি চিকিৎসায় সবসময় যে কোনো ক্রনিক বিষয়ে আরোগ্য লাভ করা সময় সাপেক্ষ কেন?
মোহাম্মদ জাহাঙ্গীর: আবারো একটি চমৎকার প্রশ্ন করলেন। ধন্যবাদ। আপনাকে বা যারা এ রিপোর্টটি পড়েছেন তাদেরকে আমি দুটি বিষয় পরীক্ষণ ও অনুধাবন এর অনুরোধ করছি। Autism বিষয়টি জটিল। তার সমাধানও জটিল। আমি চিকিৎসা শাস্ত্রের নিগূঢ়তম রহস্য উন্মোচন করতে চাই। আমার পদ্ধতি শিশুর জন্মের সূত্রে যেয়ে আরও গূঢ়তম কার্যকারণ অন্বেষণ করে এবং হেরিডিটি প্রোফাইল, (যতদূর পাওয়া যায়, জেনেটিক ইনফরমেশন, যেমন CODE ডিলিসন, এক্সক্লুশন বা ডুপ্লিকেশন অফ জেনেটিক কোড, ভিটামিন এন্ড মিনারেল ব্যালান্স) ইত্যাদিকে সমন্বিত করে অটিজম রহস্য উন্মোচন করতে চেষ্টা করি।
শিশুর CNS (সেন্ট্রাল নার্ভাস সিস্টেম) এ এই নিউরো-বায়োলজিক্যাল ডিজ্যাবিলিটি অতি দ্রুত অসঙ্গত এবং অপ্রয়োজনীয় পরিবর্তন তৈরি করে! টক্সিসিটি, ভাইরাল ওভারলোড-ও অনেক অজানিত সমস্যা তৈরি করে। এক্ষেত্রে শিশুর সিস্টেম ডিটক্সিফিকেশন প্রয়োজন হয়।
প্রতিটি বিশেষ শিশুর একটি বিশেষ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক মডেল তৈরি করি যার ভিত্তি হলো গাইডিং সিম্পটমস, ইন্ডিভিডুয়েলিজাসন ও টোটালিটি অফ সিম্পটমস। সেই সাথে রোগীর মিয়াজমস এর স্ট্যাটাস নির্ধারণ করা, জন্মসূত্র, ও উত্তরাধিকারিত্বর সাথে একীভূত করার মধ্যে দিয়ে ঔষধ নির্বাচন করা হয়! এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এর সাথে বংশগত, জেনেটিক এলাইনমেন্ট, শিশুর মেন্টাল ও ফিজিক্যাল এট্রিবিউট (attributes) সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মা-বাবাকে অসংখ প্রশ্ন করা হয়। আমার মিলেনিয়াম টিভির বক্তব্যে এই বিষয় গুলো অত্যন্ত পরিষ্কারভাবে বলা আছে। https://www.youtube.com/watch?.v=0ZiA0_24DFo&t=167s&ab_channel=MillenniumTVUSA) (দয়া করে বক্তব্যটি শুনবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে ইমেইল করবেন - jahanx07@gmail.com ।
যখন আমি মা-বাবার কাছ থেকে পাওয়া সূত্রকে শিশুর attributes এর সাথে একীভূত করতে সমর্থ হই, তখন আমার পক্ষে একটি সেট অফ রেমেডি নির্বাচন করা সম্ভব হয়।
জনমত: তরুণ মা-বাবার স্বার্থে আপনাকে একটা অনুরোধ করছি। একটি শিশুর কি কি লক্ষণ বা সিম্পটমস পর্যবেক্ষণ করতে হবে যাতে করে তারা বুঝতে পারবে যে তাদের শিশু অটিজম আক্রান্ত? যদিও এ বিষয়ে আপনি আগে আলোকপাত করেছেন অন্যান্য বক্তব্যে তবু সবার অবগতির জন্য যদি আবার বলেন, তাহলে হয়তো যারা না জেনেছেন তারা জানতে পারবেন!
মোহাম্মদ জাহাঙ্গীর: অবশ্যই! মা-বাবাকে নিচে প্রদত্ত সিম্পটম সমূহ অবশ্যই লক্ষ করতে হবে।
অটিজম এর মূল সিম্পটমস বা লক্ষণগুলো সম্পর্কে বাবা-মাদের ভালো ধারণা থাকতে হবে। এবং তাদের শিশুকে পর্যবেক্ষণে রাখতে হবে। শিশুর ১৮ মাস থেকে ৩০ মাস এর মধ্যে মা-বাবাকে বুঝতে হবে যে তার শিশু অটিজম আক্রান্ত কি-না।
১. ব্যবহারিক ও মানবিক বিকাশের দিক থেকে শিশুটি অন্যান্য শিশুর চাইতে ভিন্ন হবে, শিশুটি অদ্ভুত ব্যবহার করবে! নিজেকে আড়াল করে রাখতে চাইবে! শিশুটি একাকীত্ব পছন্দ করবে;
২. শিশুকে আই-কন্টাক্ট (চক্ষু সংযোগ ) এর দিকে খেয়াল রাখতে হবে। প্রধানত অটিজম আক্রান্ত শিশুরা দ্রুত চক্ষু সংযোগ লস করতে থাকবে।
৩. স্বাভাবিক শিশু ১৮ মাসের মধ্যেই কথা বলতে পারে এবং ইমোশন শো করতে পারে যা অটিজম আক্রান্ত শিশুরা পারে না।
৪. শিশু ১২ মাস বয়সের মধ্যে তাদের নাম বলতে পারবে না। অটিজম আক্রান্ত শিশু নিজেকে সকলের কাছ থেকে দূরে রাখতে এবং নিজেকে একাকিত্বের মধ্যে নির্বাসিত করে রাখতে সচেষ্ট থাকে।
৫. অত্যন্ত অস্থির ও নিজেকে ক্ষতিকর আঘাত করে। কোনো একটি জায়গায় সে বসে থাকতে পারে না।
৬. সাধারণ শিশু সুলভ - বুদ্ধিমত্তা তাদের থাকে না। কোনো রকম শিশু-সুলভ দুষ্টামি এবং বুদ্ধিমত্তা তাদের মধ্যে প্রকাশ পাবে না।
৭. কগনিটিভ - বা বোধ ও বুদ্ধি সম্পন্ন অনুধাবন ক্ষমতা এই শিশুদের লোপ পায়। তাদের বিশ্লেষণ ক্ষমতা থাকে না।
৮. কোনো কোনো শিশুর ইকোলালিয়া - তাকে যা বলা হয় সে তা-ই একমাত্র বলতে পারবে। অন্য কিছু বলতে বা উচ্চারণ করতে পারবে না, একই কথা বার বার বলবে
৯. অনেক অটিজম আক্রান্ত শিশু অনেক সময় গায়ে কাপড় রাখতে পারে না। তারা জনসমক্ষে গায়ের কাপড় খুলে ফেলে এবং বাবা- মা কে সামাজিক ভাবে অপ্রস্তুত করে ফেলে।
১০. অপ্রয়োজনে মা-বাবাকে মারধর করবে, ছোট ভাই-বোনকে মারধর করবে
১১. রিপিটেটিভ ব্যবহার সহ শুধু মাত্র অকৃতির ঢঙে কথা বলবে কোনো কোনো অটিজম আক্রান্ত শিশু হাতের আংগুলগুলি বাতাসে ফ্ল্যাপিং করে।
১২. অটিজম আক্রান্ত শিশুদের গ্রস (যেমন ফুটবল খেলা, ট্রাই-সাইকেল চালান) ও ফাইন মোটর (যেমন তিন আঙুলে কলম ধরা) সক্ষমতা থাকে না। শিক্ষা গ্রহণ ও প্রতিদিনের কর্ম সম্পাদনের জন্য এগুলি অত্যন্ত প্রয়োজনীয়।
১৩. বিকল্প চিন্তা করা (অল্টারনেটিভ) তাদের পক্ষে অসম্ভব
১৪. অল্পতে বিরক্ত হবে, ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে
১৫. শ্রবন ও দৃষ্টি সংক্রান্ত গোলযোগ ঘটবে
১৬. ব্যালান্সড সোশ্যাল ব্যবহার তাদের পক্ষে সম্ভব নয়
১৭. দিনকাল ও ক্ষণ সম্পর্কে অপর্যাপ্ত খেয়াল থাকবে
১৮. ভয় ও ব্যাথা অনুধাবনে ব্যর্থতা
১৯. সাধারণ খাবার না খেতে পারা, তরল ও পেস্টেড খাবার গ্রহণ এর স্বভাব ও অভ্যাস থাকবে
২০. ক্রমাগত একই ধরনের মোশন (রিপিটিটিভ মোশনস) ও কাজ করতে থাকবে
২১. একই বয়সের শিশুদের দৈহিক সংযোগ এড়িয়ে যাবে
২২. অযুক্তিক প্রশ্ন, অসম্পর্কিত, অসংলগ্ন উত্তর করবে
২৩. কোনো আকর্ষণীয় বস্তুকে তর্জনী দিয়ে দেখতে পারবে না ১৪ মাস বয়সের মধ্যে
২৪. কল্পনা করে খেলা করতে পারবে না (যেমন একটা অ্যাকশন ফিগার এর সাথে খেলা করবে না ১৮ মাসের ভেতর)
২৫. ১৮ মাস এর পর থেকে ৩ বৎসর এর মধ্যে যথাযত কথা ও অভিব্যক্তি প্রকাশ পাবে না
জনমত: ধন্যবাদ, সূর্যের এর অটিজম এর বিরুদ্ধে সংগ্রাম এর কাহিনী ও তার মা-বাবার ঐকান্তিকতা সত্যি-সত্যিই একটি বিশাল ব্যাপার! আমরা অভিভূত! আপনার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ! আজকাল মা-বাবাদের অনেক প্রশ্ন! দ্রুত অটিজম হতে মুক্তি চান তারা! আপনি তাদের কোনো নিশ্চয়তা দিতে পারেন কি? আপনার চিকিৎসায় বিভিন্ন বয়সের শিশুদের ভিন্ন ভিন্ন ফল লাভ করে! কিন্তু কেন? একটু ব্যাখ্যা করবেন কি?
মোহাম্মদ জাহাঙ্গীর: অবশ্যই! শিশুদের CNS গঠনপ্রক্রিয়া মায়ের গর্ভে ভ্রূণ বিকাশ এর সময় থেকে ৫ বৎসর বয়সের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। সেজন্য চিকিৎসকেরা আর্লি ইন্টারভেনশন এর পরামর্শ দিয়ে থাকেন। আমার চিকিৎসায় (যে শিশুরা আমার চিকিৎসা গ্রহণ করেছে,) তার মধ্যে:
- ২-৫ বৎসরের অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে ৮০-৮৫% শিশুদের উন্নয়ন করা সম্ভব হয়েছে
- ৭-১২ বৎসরের অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে ৪০% শিশুদের উন্নয়ন করা সম্ভব হয়েছেশিশুর বয়স ৫ এর উপর হয়ে গেলে সময় অনেক বেশি লাগে।
মা-বাবাদের এনগেজমেন্ট বেশি প্রয়োজন হয়। আর অটিজমের ক্ষেত্রে নিশ্চয়তার কথাটা প্রাসংগিক হয় কি? কারণ, যে রোগের চিকিৎসাই নাই, সে রোগের চিকিৎসার নিশ্চয়তা চাওয়াটা কি সঙ্গত? আমি সকলকে ঐকান্তিক হতে বলবো, সাধনা করতে বলবো!
এটা সাধনার ব্যাপার, আমার ওয়েব সাইটে অনেক উদাহরণ আছে যে শিশুরা আরও কম সময়ের মধ্যে উন্নতি লাভ করেছে! সেগুলি পড়তে এবং অনুসরণ করতে অনুরোধ করছি! লক্ষ্য করে দেখবেন, আজকাল এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসারই নিশ্চয়তা নাই, ডাক্তার প্রথমে একটি এন্টিবায়োটিক লিখে দিয়ে কিছু বলেন না। তারপরে কাজ না হলে আরেকটি এন্টিবায়োটিক বদলে দেন, ব্যাস!
আমার চিকিৎসাতে ৫০ টির উপরে শিশু অনেক উন্নতি লাভ করেছে। আমার ৩০ বৎসরের অভিজ্ঞতা, অনেক মা-বাবা আমাকে তাদের টেস্টিমোনিয়াল প্রদান করেছেন, সাক্ষাৎকার দিচ্ছেন অন্য সকল মা-বাবাকে উৎসাহ দেবার জন্য...এর পরে আর তো কোনো নিশ্চয়তা দেয়া যায় কি, আপনিই বলুন? তবে, মা-বাবা কনভিন্সড না হলে আমি চিকিত্সা দেই না। আর অকারণ মূল্যবান সময় ও অর্থের অপচয় আমি পছন্দ করি না।
আর খেয়াল রাখতে হবে, এটা আমার প্রাকটিসের একটি নীতি যে, যদি আমি শিশুর উপকার করতে না পারি সে শিশুটিকে আমি আমার চিকিৎসার মধ্যে আনি না। তবে, আমার বিনীত অনুরোধ, যে মা-বাবা কে প্রচুর সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, আমি চাইলাম আর অটিজম সেরে গেলো এটা কল্পনা বিলাস মাত্র! এটা জাদু টোনা নয়! এটা একটি দুরূহ প্রচেষ্টা এবং চেষ্টা না করে, আমার শিশু ঔষুধ খেয়ে ভালো হয়ে যাবে এটা বাতুলতা মাত্র! এটা শুনে যদি কেউ সত্যিকার ভাবে ঐকান্তিকতা নিয়ে তার শিশুর চিকিৎসা করতে এগিয়ে আসেন, তারা ওই ৫০ টি ম-বাবার মতো উপকৃত হতে পারেন।
জনমত: ধন্যবাদ। এখন আপনার কাহিনীতে ফেরা যাক। নিউইয়র্কের অটিজম আক্রান্ত শিশুটিকে আপনি কিভাবে পেলেন, কিভাবে তার কাছে পৌঁছালেন। আপনার সাথে তাদের পূর্ব পরিচয় ছিল কি?
মোহাম্মদ জাহাঙ্গীর: সংক্ষেপে বলছি। সূর্য একটি ২ বৎসর ৫ মাসের একটি শিশু। তার মা (এরিনা) ও বাবার (তুহিন) সাথে সে নিউইয়র্কের কুইন্সে বাস করতো। বাবা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, মা বিজনেস এনালিস্ট। আমি সূর্য এর মাকে সেই ছোটবেলা থেকে চিনি। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে কানাডায় বসবাস করেন। তাকে আমি বড় ভাই এর মতো শ্রদ্ধা করি এবং জানি। তিনি একজন প্রতিষ্ঠিত কবি। আমি তাকে কবি ভাই বলে ডাকি।
২ হাজার ১২ সালের সেপ্টেম্বর মাসের শেষভাগে আমি কবি ভাই এর একটি কল পেলাম। ফোনের ওপাশে তিনি অঝোরে কাঁদছিলেন। আমি তখন ফোর্ট মাকমারেতে (আলবার্টা, কানাডা) থাকি। তিনি জানালেন সূর্য নাকি অটিজম আক্রান্ত হয়েছে। আমি যে অটিজম চিকিৎসা করি কবি ভাই জানেন। সারা পৃথিবীতে হাতে গোনা যে কয়জন আমার এই ক্ষমতার কথা জানে তার মধ্যে তিনি একজন। তিনি আমার জন্য একটি টিকেট বুক করলেন তাৎক্ষণিক!
আমি ১৫ ই অক্টোবর ২০১৪ রাত ১০ টার সময় নিউইয়র্ক এর লাগার্ডিয়া বিমান বন্দরে নামি। ১০টা ২৫ মিনিটে এরিনা ও তার স্বামী তুহিন আমাকে রিসিভ করে। প্রথম দেখা ২৪ বৎসর পর। আমাকে সালাম করে কেঁদে উঠলো এরিনা। আমি তাকে সান্তনা দিয়ে বললাম, আগে চলো যাই সূর্যকে দেখি।
প্রায় এগারোটার সময় কুইন্স এ বাসায় পৌঁছে তাদের সাথে বসলাম। শিশু সূর্যকে আমি দেখলাম। তাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিলো। আমার সামনেই সূর্য দু দু বার বমি করলো। তাকে সলিড খাবার খাওয়ানো যেত না। চক্ষু সংযোগ ধরতে গেলে সে জিরো অবস্থানে ছিল। কোন এটেনশন ছিল না। কথা বলার মধ্যে সে ‘ডাইকিন ডোনাট’ এই কথাটি বলতে পারত। সাইনবোর্ড দেখলে ও বুদ্ধিবৃত্তি সহ ইমিটেশন ও কপি করবার কোনো ক্ষমতা তার মধ্যে ছিল না। আমার বিচারে সে একটি জটিল অটিজম শিশু হিসেবে বেড়ে উঠছিলো। তার ফিজিক্যাল মেটাবলিজম ও নিউরো-মেটাবলিজম এর মধ্যে চরম ইমব্যালেন্স বিরাজ করছিলো এবং বিপদজনক পরিস্থিতির দিকে সূর্য ধাবিত হচ্ছিলো।
জনমত: সূর্যকে প্রথম দেখার পর আপনার প্রতিক্রিয়া কী ছিল? আপনি পেরেন্টসকে কিভাবে টেকল করলেন, কিভাবে তাদেরকে আপনার চিকিৎসার পরিমন্ডলে মধ্যে আনলেন। একটু বিশদ জানাবেন, কারণ এটা জানলে অন্য তরুণ মা-বাবাদেরও বিষয়টি বুঝতে সাহায্য হবে।
মোহাম্মদ জাহাঙ্গীর: ‘সূর্য’ খুব গভীর অটিজম আক্রান্ত ছিল। আমি যদিও প্রথমে একটু বিচলিত হয়ে পড়েছিলাম। এরিনাকে একজন তরুণ মা হিসাবে আমি ধন্যবাদ দেই এ কারণে যে সে এত দ্রুত বিষয়টি ধরতে পেরেছে এবং তার বাবাকে বলেছে। সে রাতে আমরা অনেক ক্ষণ জেগে ছিলাম। কেন মনে হলো, এই তরুণ যুগলকে আমার আশার বাণী শোনাতে হবে। আমি বোধহয় এই শিশুটিকে রক্ষা করতে পারব।
জনমত: আমারও সেই একই প্রশ্ন, কেন এতো গল্প করলেন? কি উদ্দেশ্য ছিল আপনার? কি মনে করেছিলেন আপনি? আপনি কি সত্যি সত্যি আপনার সূর্যকে ভালো করতে পারবেন বলে ভেবেছিলেন? তার অটিজমের লক্ষণগুলো কি কি ছিল?
মোহাম্মদ জাহাঙ্গীর: আপনার প্রশ্নটি সত্যি একটি কোয়েশ্চেন ইন কনটেক্সট। আমার অভিজ্ঞতা ছিল। কিন্তু আমেরিকাতে, নিউইয়র্কে, এই শিশুটি আমার প্রথম শিশু রোগী। ওই তরুণ দম্পতিকে তখন আশার বাণী শোনানো এবং আরও বড় সংগ্রামে নামার জন্য প্রস্তুত করতে চেয়েছিলাম - সেই বিষয়ে আমি বিজয়ী।
আজ যখন এরিনাকে সে প্রশ্নটি করি সে রাতের কথা, জিজ্ঞেস করি তুমি কি সে দিনের কথাগুলো বিশ্বাস করেছিলে? এরিনা উত্তরে বলে - আপনি সে রাতে যা যা বলেছিলেন, সূর্য তার চেয়ে অনেক অনেক ভালো করেছে! আমার ছেলে এখন রেগুলার স্কুলে যায়! নিয়মিত তার কাজ সম্পন্ন করে! আমি বুঝি তার কষ্ট হয় কিন্তু সে এখন একটি স্বাভাবিক শিশুতে পরিণত . আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানিনা।
জনমত: সূর্য’র অন্যান্য কি কি দিক বিকশিত হয়েছে? সে কি কগনিটিভ ও মানসিক বৈকল্য কে অতিক্রম করতে পেরেছে ? আপনি দাবি করেছেন যে এটা আপনার চিকিৎসার একটি বিশেষ দিক যে আপনি আগে শিশুর কগনিটিভ ইস্যুজ, সাইকো- সোশ্যাল ইন্টেলিজেন্স, এবং চাইল্ড লাইক ইন্টেলিজেন্স বিকাশ এর দিকে আগে নজর দেন!
মোহাম্মদ জাহাঙ্গীর: ধন্যবাদ, কথা গুলিকে ধরে রাখবার জন্য. এই বিষয় টি আমি সবার কাছে তুলে ধরতে চাই। আজকাল অনেকেই উপায়ান্তর না দেখে শিশুদের নিয়ে শুধুমাত্র স্পিচ থেরাপির দিকে ঝুকে পড়েছেন।
অবশ্যই অটিজম এর জন্য স্পিচ থেরাপি একটি প্রধান উপকারী উপাদান - এবং আমি মনে করি স্পিচ থেরাপির সাপোর্ট ছাড়া অটিজম শিশুরা টিপিকাল শিশুদের সাথে কম্পিটিটিভভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে স্পিচ থেরাপি অটিজম শিশুর কগনিটিভ ইস্যুজ, সাইকো-সোশ্যাল ইন্টেলিজেন্স, চাইল্ড লাইক ইন্টেলিজেন্স, ফিজিক্যাল মেটাবলিজম এর সাথে আনুপাতিক ও ব্যালান্সড নিউরো-মেটাবলিজম এর উন্নয়ন এর ক্ষেত্রে আসলে কি কোনো ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, আধুনিক চিকিৎসা যেহেতু কোনো উন্নয়ন সম্ভব নয়, তাদের অল্টারনেটিভ হিসেবে তারা স্পিচ থেরাপিকে বেছে নিয়েছেন। আমি স্পিচ থেরাপি প্রোগ্রাম এর একজন প্রচন্ড সমর্থক। অটিজম শিশুর নিউরো-ডেভেলপমেন্ট এর সাথে সাথে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি ও বিহেভিয়ার থেরাপি শিশুদের সামগ্রিক উন্নয়নে অনেক এগিয়ে নিতে পারে। আমি অনেক লাইসেন্সড থেরাপিস্ট এর সাথে কাজ করেছি। নিউ ইয়র্ক এর একজন থেরাপিস্ট আমাকে তার একটি শিশুকে কগনিটিভ এন্ড সোশ্যাল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট এর উন্নয়নে চিকিৎসা দেবার জন্য একটি খোলা টেস্টিমোনিয়াল দিয়েছেন যা কিনে আমার ওয়েবসাইটে দেওয়া আছে।
জনমত: তাহলে আপনি একজন স্পিচ থেরাপি সাপোর্টার! তবে তা চিকিৎসার সাথে সামঞ্জস্য রেখে। সূর্যের জন্য আপনি কি তেমন ব্যবস্থা সাজেস্ট করেছিলেন? আমরা জানতে চাই সূর্যের কগনিটিভ ডেভেলপমেন্ট, তার খাওয়া দাওয়ার উন্নতি, ইন্টেলিজেন্স ও অন্যান্য বিকাশের কিছু বিষয় এবং রেফারেন্স ঘটনা (যদি সম্ভব হয় আমাদেরকে জানান), তা অনেককে উৎসাহিত করবে।
মোহাম্মদ জাহাঙ্গীর: হ্যাঁ, সূর্যকে একজন স্পিচ থেরাপিস্ট যথেষ্ট সাহায্য করেছিলেন। তিনি আমার সাথে কাজ করেছিলেন ও পরামর্শ নিয়েছিলেন ও দিয়েছিলেন। আমি এক একটি করে আপনার প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেব। তবে সব চেয়ে প্রয়োজনীয় বিষয় হলো শিশুর ব্যাপারে যত খবর আমাকে দেয়া যায়, যত বিস্তৃত, ততো ভালো। যেমন - একটি বেশ বয়স্ক অটিস্টিক শিশুকে পেয়েছিলাম অস্ট্রেলিয়া হতে, কিন্তু তাকে তার পেরেন্টস ৮ জন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন, যেটা আমাকে গোপন করে গিয়েছিলেন। আরেকটি মা কানাডাতে, যিনি একটি বিশেষ সিম্পটম আমাকে বলতে মিস করেছিলেন! এমন হলে, আমার পক্ষে তাদের বাচ্চাকে সাহায্য করা খুব দুরূহ হয়ে পড়ে!
এমনিতে তাদের শিশুদের ৫ বৎসর এর উপরে বয়স ছিল এবং খুবই কঠিন অটিজম শিশু ছিল তারা। তাই উইথড্র করতে হয়েছিলো। কারণ সেই প্যারেন্টসরা দুরন্ত বা সূর্য (দুরন্ত আমার একটি ১০ বৎসরের বাচ্চা, যার পেরেন্টস আমাকে ৭ বৎসর সময় দিয়েছিলেন, আর সূর্য এর প্যারেন্টসতো সূর্য ভালো হবার পরেও আমাকে ছাড়তে চায় না) এর প্যারেন্টসদের মতো লং টার্ম কমিটমেন্ট আর এনগেজমেন্ট এর অভাব ছিল।
জনমত: সূর্য এর কগনিটিভ ডেভেলপমেন্ট এর বিষয় আপনি আলোচনা করছিলেন এবং সত্যিকারের কমিটেড পেরেন্টসদের ইনভলভড এনগেজমেন্ট, সাপোর্ট ও লং টার্ম ট্রিটমেন্ট হলে কতদূর এগিয়ে যেতে পারে।
মোহাম্মদ জাহাঙ্গীর: সূর্যের প্রাথমিক ১০ টি অটিস্টিক লক্ষণ: (১) সূর্য’র কোনো আই -কন্টাক্ট (চক্ষু -সংযোগ) ছিল না; (২) সলিড খাবার খেতে পারতো না, সবই পেস্টেড খাবার দিতে হতো; (৩) ইমব্যালেন্স ফিজিক্যাল মেটাবলিসম এন্ড নিউরো-মেটাবলিসম; (৪) স্থান-কাল-পাত্র বুঝতো না, মলে নিয়ে গেলে, সে হারিয়ে যেত; (৫) ভিজ্যুয়াল রিডার - সে ডানকিন - ডোনাট এর সাইনবোর্ড দেখলে সেটা উচ্চারণ করে মাত্র। তার ইমিটেট ক্যাপাসিটি ছিল না: (৬) সাধারণ শিশু সুলভ দুষ্টামি সে করতো না বললেই চলে; (৭) কোন ইন্সট্রাকশন দিলে খুবই কম (১০% এর ও কম) সে হয়তো বা বুঝতো; (৮) গ্রোস ও ফাইন মোটর এর নিয়ন্ত্রণের অপরিপূর্ণতা; (৯) তিন আঙ্গুলের কো অর্ডিনেটেড ব্যবহার; (১০) মনোযোগ এবং ফোকাস এর অসঙ্গতি
আজ সূর্য এই সকল অটিস্টিক সিম্পটম হতে মুক্ত। শুধু তাই নয়, আজ কগনিটিভ ক্ষেত্রে ও সে অনেক এগিয়ে গেছে! তিনটি বা চারটি উদাহরণ ঘটনা সহ তার অটিজম বিজয়ের কাহিনী এখানে তুলে ধরবো।
সূর্য’র অটিজম উন্নয়ন উদাহরণ:
(১) ২০১৮ সালের জুন মাসে এরিনা ও তুহিন নিউইয়র্ক থেকে ফ্লোরিডার টেম্পায় চলে আসে। আমাদেরকে ফ্লোরিডা আসবার অনুরোধ জানায় এবং তারা টিকিট পাঠায়। আমরা টেম্পা বিচে ম্যাকডোনাল্ডে বসি। আমি এরিনাকে বললাম শুধু সূর্যের খাবার অর্ডার দাও, তার পছন্দ মতো। আমাদেরটা পরে দিও। সে সূর্যের ম্যাকডোনাল্ড এর কিডস্ মিল, এবং অন্য আকর্ষণীয় খাবারের অর্ডার দিলো। সূর্যের খাবার এসে গেল, সে দেখলো আর কারো খাবার আসেনি। সে
প্রমাদ গুনলো। আমি ছিলাম তার কাছে। নিজের খাবারগুলি নিয়ে সে একটা পছন্দ মতো টেবিলে গিয়ে বসলো এবং আমাকে বললো জাহাঙ্গীর নানা (এভাবে আমাকে সে ডাকতো), তুমি একটু অন্য টেবিলে বস, আমি খেয়ে নেই। পরে কথা বলবো তোমার সাথে।.... যে শিশুটিকে ২ বৎসর আগে খাওনোটাই একটি সংগ্রাম ছিল সে কিনা আজ তার খাবার শেয়ার করতে হবে বলে দূরে আমাদেরকে এভয়েড করে বসে নিজের খাওয়াটা নিজের মতো খেয়ে নিলো। আবার একটু পরে এসে ছোট বোন তাকে একটা চিকেন নাগেট দিয়ে গেলো. ...আমার বড় চমৎকার লাগলো। বললাম .. এরিনা, তোমার এই ছেলে খাবার খেতে দিলে বমি করতো ..কেউ বিশ্বাস করবে!!
(২) কগনিটিভ ক্যাপাসিটি উন্নয়ন: কি এটা? একদিকে এটি দিয়ে একটা শিশুর পার্সেপচুয়াল সক্ষমতা ও সুনির্দিষ্ট ভাবে নিজের অবস্থান বুঝে বিশেষ সময় ও পরিস্থিতি উত্তর দেয়া বা মোকাবেলা করা। আর জ্ঞান সম্পর্কিত বিশ্লেষণ, ও ইনোভেটিভ চিন্তা ভাবনা ও কগনিটিভ স্কিলস বিকাশের এর অংশ। আমি সেদিন লাঞ্চ এর পরে এরিনা - তার মেয়ে, আর সূর্য টেম্পা বিচে ঘুরছি। একসময় আমি এরিনাকে বললাম - সূর্য এর দিকে নির্দেশ করে - এরিনা শোনো, আমার সূর্যকে তো ভালো লেগেছে আর এতদিন সে একটা স্মার্ট ছেলেতে পরিণত হয়েছে। এক কাজ করো - আমি তোমাকে ১ মিলিয়ন ডলার দিচ্ছি, সূর্যকে আমাকে দিয়ে দাও। আর সে তো আমাকে খুব পছন্দ করে।
সূর্যের উত্তর: হোয়াট আর ইউ টকিং এবাউট। আই এম এ পারসন, আই আমি নট এন অবজেক্ট। আই ক্যান নট বি সোল্ড! (তোমরা কি নিয়ে কথা বলছো, আমি একজন ব্যাক্তি, আমি একটি অবজেক্ট বা বস্তু নই, আমাকে বিক্রি করা যাবে না)! সবাই তার উত্তরে থ হয়ে গেলাম।
জনমত: এটা তো অবিশ্বাস্য।. এই শিশুই কিনা ভালো করে কথাই বলতে পারতো না! এখন তার এমন কথা শুনে কে তাকে অটিস্টিক শিশু বলবে - আমি শুনে তো আশ্চর্য হয়ে যাচ্ছি।
মোহাম্মদ জাহাঙ্গীর: এই শিশুটির বিকাশ সত্যিই চমৎকার, আরো কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করবো, অপেক্ষা করুন। গত ২৮ জানুয়ারি সর্বশেষ সূর্যের সাথে আমার ফেস টাইম এ কথা হয়েছে। এরিনা আমাকে অনুরোধ করেছিল করোনা পান্ডেমিক তার ছেলের উপর কেমন ইমপ্যাক্ট করছে। আর তার ওভারঅল মানসিক ডেভেলপমেন্ট স্ট্যাটাসটা বুঝে নেয়া ও আরো কিছু ঔষধের ব্যবস্থা করার জন্য!
আমি অনেক কথাবার্তা বলার পর সূর্যকে জিজ্ঞেস করলাম - ইউ আর ডুইং হোম স্কুল, বেশ? হাউ আর ইউ এনজয়িং? (তুমি তো হোম স্কুল করছো, কেমন করছো? তুমি কি উপভোগ করছো?)
সূর্য এক অবাক করা ভঙ্গিতে বললো, ইন ওয়ান সাইড, আই এনজয় ডুইং হোম স্কুল। আই ক্যান এনজয় লিভিং আট হোম, এনজয় মাই ফ্যামিলি এন্ড মাই ক্লাস, অন আদার সাইড, আই মিস মাই ফ্রেন্ডস, স্কুল এন্ড টিচার্স এন্ড গেমস। অপূর্ব সঙ্গত উত্তর যা কিনা কগ্নিটিভলি সো পারফেক্ট যে আমি নিজে আমার ওই বয়সে এতখানি ভবে দুই দিক বিবেচনা করে এমন উত্তর দিতে পারতাম না।
ফেস টাইম এ কথা বলার শেষে ....আমি ওর মা এরিনাকে বললাম, তোমার ছেলে এবাউট ৯৫% রেকভারেড ফ্রম অটিজম। সে এযাবৎকালে আমার চিকিৎসায় ভালো হয়ে ওঠা অটিজম শিশুদের মধ্যে একটি চমৎকার শিশু।
কবি ভাইকে আমি এই ডেভেলপমেন্ট এর কথা জানালাম। তিনিতো অপার খুশি। তার পরে আমি সিদ্ধান্ত নেই সূর্যের এই অটিজম বিজয়ের কাহিনী আমি সবই এর সাথে শেয়ার করবো। আমি এরিনার মত নিলাম এবং জানালাম যে আমি সূর্যের কাহিনী তা একটি অভিজ্ঞতার পার্ট হিসাবে যদি প্রকাশ করি তাতে তার কোনো আপত্তি আছে কিনা। এরিনার অর্থাৎ সূর্যের মা এর উত্তর: এরিনা জানালো যে তার কোনো আপত্তি নাই। আরো সে বললো যে আমার বাচ্চাটির একটি অসুখ হয়েছিল তা সেরে গেছে। অনেক সংগ্রাম, কষ্ট করতে হয়েছে। আপনি সবকিছু আমাদের জন্য করেছেন। সেই ফোর্ট ম্যাকমারে থেকে নিউইয়র্ক ছুটে এসেছেন। কত দিন-রাত আমাদের আশার বাণী শুনিয়েছেন। আমার মনে আছে আঙ্কেল ......
সূর্য’র অটিজম উন্নয়ন উদাহরণ (৩) আঙ্কেল, আপনি আমাকে বলেছিলেন সূর্য’র দুষ্টামি বুদ্ধি বেড়েছে কিনা তা জানাতে। ২০১৭ ঈদের দিন সকালে আমি আপনাকে সূর্যের দুষ্টামি নিয়ে একটা ইমেইল করলাম! জিজ্ঞেস করলাম আপনি কি এটি খুঁজে বেড়াচ্ছেন সূর্যের মধ্যে (যাকে আপনি শয়তানি বুদ্ধি বলেন)। আপনি রিপ্লাই করেছিলেন... ইউ হ্যাভ মেড মাই ঈদ ট্রুলি এন ঈদ... আঙ্কেল, আর কেউ অটিজম এর বিষয়ে আপনার চাইতে ভালো জানেনা (আমাদের কাছে আপনি সেরা) বা জানলেও তার কোনো প্রতিকার আছে কিনা জানিনা। বিগত চার বৎসর আপনি - ও আমরা একটি টীম হিসাবে কাজ করেছি।
সূর্য তার অটিজমকে পরাস্ত করে পৃথিবীর পথে হাটা শুরু করেছে, সে স্বাধীনভাবে পৃথিবীর রাস্তায় হাঁটবে। আমাদের সকলের দুশ্চিন্তা দূর করবে এটার চেয়ে ভালো কি হতে পারে.....
আমাদের এই অভিজ্ঞতা শেয়ার এর মাধ্যমে অন্যান্য অভিভাবকদের উৎসাহিত করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি চাই প্রতিটি অটিস্টিক শিশুর পেরেন্টস তাদের সন্তানকে হোমিওপ্যাথিক ও অল্টারনেটিভ চিকিৎসার মাধ্যমে অটিজম থেকে মুক্ত করুক ..তবে বাচ্চার বয়স যেন ২-৩ বৎসরের মধ্যে থাকে, যত আগে আপনার সাথে যোগাযোগ করা যায় তত দ্রুত অটিজম থেকে মুক্ত হওয়া সম্ভব - এটা আমার থেকে ভালো করে কেউ বুঝবে না। আপনাকে আমাদের অশেষ শ্রদ্ধা আর ধন্যবাদ। আমি কনফার্ম করছি যে আমার শিশুটি হোমিওপ্যাথি ও বায়োকেমিক মতে চিকিৎসা হয়েছে ও তাতে সে প্রায় সম্পূর্ণ সুস্থ (অটিজম কখনো ১০০% সারে না ) এবং সে রেগুলার স্কুলে যাচ্ছে। আমি এই চিকিৎসার উপর সম্পূর্ণ কনফিডেন্ট।
মোহাম্মদ জাহাঙ্গীর: আমার উদাহরণগুলো শেষ।
জনমত: অটিজম বিজয়ের যুদ্ধে এটা একটা সত্যিকারের এবং প্রয়োজনীয় কথোপকথন ও অভিজ্ঞতা বিনিময়। আমি আপনাকে আপনার এই সংগ্রাম এর জন্য সাধুবাদ! আপনি ভালো থাকুন আর এরিনা ও তুহিনকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন।
মোহাম্মদ জাহাঙ্গীর: সর্বশেষ, আমার সূর্যের পেরেন্টদের অভিজ্ঞতা থেকে অন্য পেরেন্টরা যে বার্তা পাবেন, তা হলো - (১) অটিজমকে সময় মতো ধরতে পারলে তাকে পরাস্ত করা সম্ভব; (২) আধুনিক চিকিৎসা শাস্ত্র নিরন্তর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত অটিজম এর কোনো থেবাাপিউটিসি সমাধান দিতে পারে নাই, (৩) হোমিওপ্যাথি, ন্যাচারাল এন্ড অল্টারনেটিভ পদ্ধতিতে সেটা সম্ভব, তবে মা-বাবাকে শ্রম দিয়ে, আদর দিয়ে, ঐকান্তিকতা আর সময় দিয়ে চেষ্টা করতে হবে; (৪) ২-৫ বৎসর একটি উৎকৃষ্ট সময় অটিজমকে ঘায়েল করবার। আর্লি প্ল্যানিং ইজ অলওয়েজ এ গ্রেট ওয়ার্ক; (৫) সূর্যের মা-বাবা কেঁদেছে কিন্তু হাল ছাড়োনি, কাঁদবে তবে যুদ্ধ করবে, তবেই সার্থকতা আসবে - আসবেই!
আমার অটিজম ওয়েবসাইট এ যে বাণীটি লেখা আছে সেটা এরিনা আর তুহিন অক্ষরে অক্ষরে পালন করে প্রমাণ করে দিয়েছে- “Darkness may shadow your life in despair, but it hope and quest that brings the sun-shine” সকলকে আমার ওয়েবসাইট দেখতে ও পড়তে অনুরোধ (Autism-NSFAGlobal.com; আর প্রয়োজনে যোগাযোগ: সেল ফোন - ১-৪১৬-৫৮০-০৩৭৭, +১ ৩০৬-৩৪১-১৩৪৬), email : jahanx07@gmail.com, jahanx_7@hotmail.com ও আপনাদের সকলের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ! লন্ডনের সকল বাঙালি ভাই -বোনদেরকে তাদের মতামত দিয়ে আমাকে সাহায্য কবর জন্য এবং সকল মিডিয়া ও পত্রিকা সম্পাদক, সাংবাদিক ও পৃষ্ঠপোষকদের আমার অনেক অনেক শুভেচ্ছা!



















