img

লন্ডনে ইরানি এমব্যাসিতে হামলা ও পতাকা নামানোয় আটক ১৪

প্রকাশিত :  ১৮:৪৬, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:৪৯, ১৮ জানুয়ারী ২০২৬

লন্ডনে ইরানি এমব্যাসিতে হামলা ও পতাকা নামানোয় আটক ১৪

লন্ডনে ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালে ব্যাপক হট্টগোল ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এক বিক্ষোভকারী দেয়াল টপকে দূতাবাসে ঢুকে পতাকা নামিয়ে ফেলার পর পরিস্থিতি চরম আকার ধারণ করে। পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা ও ভাঙচুরের দায়ে ১৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত শুক্রবার রাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেনসিংটন এলাকায় ইরানি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একজন বিক্ষোভকারী ব্যালকনি বেয়ে উঠে দূতাবাসের পতাকা ছিঁড়ে ফেলে, তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। বাকি ১৩ জনকে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তিতে অনুপ্রবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কর্মকর্তাদের লক্ষ্য করে বোতল ও ইটের টুকরো ছুঁড়ে মারে। এতে চারজন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে যে, সংঘর্ষের পর চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে এবং দুজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার প্রতিবাদে লন্ডনে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। একটি মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী, ইরানে সহিংসতায় ২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও গত শনিবার দূতাবাসের ব্যালকনি থেকে পতাকা নামানোর চেষ্টার সময় দুজনকে আটক করা হয়েছিল।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ইরান বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করতে পারে না : যুক্তরাজ্য

প্রকাশিত :  ০৬:৩৩, ২৮ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্য জানিয়েছে, ইরান বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করে রাখতে পারে না। তারা জোর দিয়ে বলেছে, ইরান হরমুজ প্রণালিকে কোনোভাবেই ‘জিম্মি’ অবস্থায় রাখতে পারে না।

\r\n

এদিকে, জাতিসংঘের মাধ্যমে চলমান উত্তেজনা প্রশমিত করা এবং প্রণালিটি পুনরায় উন্মুক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সরকারের ইউরোপ ও উত্তর আমেরিকা বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি বলেন, যুক্তরাজ্য ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে স্পষ্ট সীমারেখা নির্ধারণের সমর্থক। ইরানকে অবশ্যই আঞ্চলিক হামলা বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালিতে প্রবেশাধিকার সীমিত করা যাবে না।

তিনি বলেন, ইরান প্রণালিকে জিম্মি করে রাখতে পারে না। তারা জাহাজে হামলা করতে পারে না, আমাদের মিত্র ও অংশীদারদের নিশানা করতে পারে না এবং পারমাণবিক অস্ত্রও তৈরি করতে পারে না। তবে আমরা অবশ্যই কূটনৈতিক সমাধান চাই। আমরা চাই যুদ্ধবিরতি বজায় থাকুক। আমাদের অবস্থান পরিষ্কার এবং ধারাবাহিক।

সংকট সমাধানে অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে এবং যুক্তরাজ্য এতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, কারণ তারা প্রণালীটি পুনরায় খুলতে চায়। হরমুজ প্রণালিতে নিরাপদ ও বাধাহীন নৌচলাচল নিশ্চিত করাকে লন্ডন ও তার আন্তর্জাতিক অংশীদারদের প্রধান অগ্রাধিকার।

স্টিফেন ডাউটি বলেন, বিশ্ব অর্থনীতি, আমাদের অর্থনীতি এবং উপসাগরীয় অঞ্চলের মিত্রদের জন্য এই প্রণালী পুনরায় খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে এবং এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে।

তিনি জানান, নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন বজায় রাখতে যুক্তরাজ্য ফ্রান্স ও বাহরাইনসহ মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমাদের নিশ্চিত করতে হবে যে প্রণালিতে মুক্ত ও বাধাহীন প্রবেশাধিকার থাকবে। এ নৌপথে কোনো শুল্ক বা নিরাপত্তা হুমকি চলবে না। নৌচলাচলের স্বাধীনতার আন্তর্জাতিক আইন মানতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য বর্তমানে প্রায় ৯০টি দেশের একটি বৃহৎ আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সংকট মোকাবিলায় কাজ করছে। এ জোটের সাম্প্রতিক বৈঠকগুলোতে উচ্চপর্যায়ের পরিকল্পনা ও সামরিক-রাজনৈতিক সমন্বয় অন্তর্ভুক্ত করা হয়েছে।


যুক্তরাজ্য এর আরও খবর