img

বড়লেখার পাথারিয়া পাহাড়ে কি তবে ভাল্লুকও আছে?

প্রকাশিত :  ১৪:৪৭, ১৬ আগষ্ট ২০২৬

বড়লেখার পাথারিয়া পাহাড়ে কি তবে ভাল্লুকও আছে?

সংগ্রাম দত্ত: সম্প্রতি পর্যটন জেলা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড়ের গহিনে ঘুরতে গিয়ে ভাল্লুকের মতো দেখতে একটি প্রাণী দেখেছেন বড়লেখার পর্যটক সুদর্শন দেব। তাঁর দলের দুই সদস্যের সামনে দিয়ে প্রাণীটি হঠাৎ চলে যায়। এ ঘটনায় পাথারিয়া পাহাড়ে ভাল্লুকের সম্ভাব্য উপস্থিতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

পাথারিয়া পাহাড় একসময় বাঘ, হরিণ, বুনো মহিষ, গন্ডার ও জলার হরিণসহ বড় আকারের নানা বন্য প্রাণীর আবাসস্থল ছিল। গত প্রায় ১০০ বছরে বনভূমির বড় অংশ হারিয়ে গেলেও এখনো এখানে টিকে আছে বেশ কিছু বিরল ও বিপন্ন প্রাণী।

দীর্ঘ তিন বছরের গবেষণায় স্বয়ংক্রিয় ক্যামেরায় পাথারিয়ায় সোনালি বিড়াল, মেছো বিড়াল, চিতা বিড়াল, বন বিড়াল, আসামি বানর, উল্লুক, লজ্জাবতী বানর, ক্ষুদ্র নখযুক্ত উদ্‌বিড়াল, বনরুই, ফেরেট ব্যাজার, হগ ব্যাজার, গন্ধগোকুল, বেজি, শজারু, হলুদ গলা মার্টিন ও পাতিশিয়ালের উপস্থিতি ধরা পড়েছে। রয়েছে মায়া হরিণ ও বুনো শুয়োরও। বিপন্ন কাঠময়ূরের ছবিও ক্যামেরায় এসেছে।

গবেষকদের মতে, পাথারিয়ার প্রাকৃতিক বন সংরক্ষণ করা গেলে এসব প্রাণীর জন্য এটি হয়ে উঠতে পারে শেষ আশ্রয়স্থল। মানুষের আগ্রাসন, শিকার ও কাঠ পাচার বন্ধ করে সীমান্তবর্তী বনাঞ্চল দ্রুত সংরক্ষিত ঘোষণা করা এখন জরুরি।

সিলেটের খবর এর আরও খবর

img

চা বাগান থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১৫:১০, ১৬ আগষ্ট ২০২৬

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার এসআই আমির হোসেন।

জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহাদার স্বপন রাজভর দেখতে পান চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তাদের উভয়েই বিবাহিত ও সন্তান ছিল। এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহের তৈরি হয়। একপর্যায়ে মঙ্গল বাউরী নতুন স্ত্রীকে নিয়ে মাথিউড়া চা বাগানের নিমগাছের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে।

সিলেটের খবর এর আরও খবর