img

নবীনাকে অন্তর্বাস পরে সামনে বসতে বলেছিলেন পরিচালক

প্রকাশিত :  ১৪:২৫, ২৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:২৬, ২৮ এপ্রিল ২০২৫

নবীনাকে অন্তর্বাস পরে সামনে বসতে বলেছিলেন পরিচালক

কয়েক বছর ধরেই মি টু মুভমেন্ট নিয়ে সরব বিনোদন দুনিয়ার নারীরা। হলিউড থেকে বলিউড হয়ে টলিউডেও লেগেছে এর ঢেউ। অভিনেত্রীদের অনেকেই নিজেদের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ করেছেন। এবার তালিকায় নাম উঠল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।  

gnews দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘পরিচালক সাজিদ খান খুব খারাপ আর ভয়ঙ্কর মানুষ। লোকটার সঙ্গে আমি আর কখনও মুখোমুখি হতে চাই না। নারীদের অসম্মান করার ব্যাপারে ওর চেয়ে ভালো আর কেউ হতেই পারে না!’

পরিচালক সাজিদ ২০০৪ সালে ‘হে বেবি’ ছবি পরিচালনা করছিলেন। একদিন হঠাৎ অভিনেত্রীকে নিজের অফিসে ডাকেন তিনি। ফোনকল পেয়ে খুবই অনন্দিত ছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘সাজিদ বলেন তোমার সমস্ত পোশাক খুলে অন্তর্বাস পরে বসো। আমি দেখতে চাই, নিজের শরীর নিয়ে তুমি কতটা স্বাচ্ছন্দ বোধ করো।’  

বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। দেখেশুনে এরপর সাজিদ বললেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ এরপর আমার বক্ষ ও নিতম্ব নিয়েও কথা বললেন।  জবাবে আমি বলেছিলাম, ‘যদি আপনি আমাকে বিকিনিতে দেখতে চান, তবে সেটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। আমি এখনই কাপড় খুলতে পারব না। অস্বস্তি হচ্ছে। এসব বলে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসি। এরপর সেদিন সাজিদ আমাকে অন্তত ৫০ বার ফোন করে এই প্রশ্ন করেছিল, আমি কোথায়, কেন আসছি না....ইত্যাদি ইত্যাদি।’

বলে রাখা ভালো, ‘মিলে জব হম তুম’, ‘জিনি ঔর জুজু’, ‘সপনা বাবুল কা...বিদাই’ এবং ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় সব হিন্দি ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ ছিলেন নবীনা।

img

বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

প্রকাশিত :  ১২:৫৪, ১৫ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১১, ১৫ জুন ২০২৬

বিজয় দেবেরাকোন্ডা-রাশমিকা মান্দানা দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি । উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার একটি বড় সিদ্ধান্ত নিলেন তারা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি। 

রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয়। 

মূলত এই গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান। নিজের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই এই প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

এ বিষয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন বিজয় দেবেরাকোন্ডা। যেখানে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম রয়েছে।

পোস্টের ক্যাপশনে আবেগঘন কণ্ঠে বিজয় লেখেন, ‘আমরা ঘুম্মানপেটা যাচ্ছি। এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল। 

গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমরা নবম এবং দশম শ্রেণীর কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব। এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে।’

গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় আরও বলেন, ‘আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জীবনের অংশ হতে চাই। নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি মূলত শিক্ষার্থীদের শৃঙ্খলাকে উদযাপন করতে এবং এর ওপর মনোযোগ দিতে চাই।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও। 

নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, ‘আমি আমার কথা রাখব। আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি। আমরা আমার শ্বশুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।’

এই জুটিকে রূপালি পর্দায়ও খুব শিগগিরিই একসঙ্গে দেখা যাবে। ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন তারা। এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছিলেন বিজয়-রাশমিকা।

বিনোদন এর আরও খবর