img

পূজায় টলিউডে অভিষেক হচ্ছে নওশাবার

প্রকাশিত :  ১২:৫৬, ১২ জুলাই ২০২৫

পূজায় টলিউডে অভিষেক হচ্ছে নওশাবার

আসছে দুর্গাপূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনিক দত্ত পরিচালিত কাজী নওশাবা আহমেদের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা।

যদিও সিনেমাটি নির্মিত হয়েছিল বছর দুয়েক আগে কিন্তু নানা কারণে সেটি আর আলোর মুখ দেখেনি। অবশেষে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন গতকাল শুক্রবার সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেয়।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায়। মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে।

এ বিষয়ে নওশাবা গণমাধ্যমে বলেন, ‘সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত।

এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্পে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে, আর প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।

’তিনি আরো বলেন, ‘এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়— এটা আমার জন্য বিশেষ আনন্দের।

img

যদি ভালো না লাগে তাহলে গুলি করব, ঠিক আছে?’

প্রকাশিত :  ১৫:৪১, ১৭ জুন ২০২৬

ইরানের সঙ্গে ঘোষিত সমঝোতা স্মারককে চূড়ান্ত চুক্তি হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি মূলত পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার ভিত্তি তৈরির একটি সমঝোতা। বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জি৭ সম্মেলনের ফাঁকে ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার যদি এটি (চুক্তি) ভালো না লাগে, তাহলে আমরা আবার তাদের ওপর গুলি চালাব। তাদের মাথার ওপর বোমা ফেলব। তারা যদি আচরণ ঠিক না করে, তাহলে মাথার ঠিক মাঝখানে বোমা ফেলতে শুরু করব। ঠিক আছে?’

ঘোষিত সমঝোতার মধ্যে ইরানের জন্য তাৎক্ষণিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো ব্যবস্থা নেই। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও শিল্পোন্নত ও আমন্ত্রিত কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এক বিবৃতিতে জি৭ নেতারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তারা চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে জ্বালানি সরবরাহের বিকল্প পথ গড়ে তোলারও চেষ্টা করবেন।

বিবৃতিতে বলা হয়ছে, ইউক্রেনের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন অব্যাহত রাখা হবে। এর মধ্যে দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত। একইসঙ্গে নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করতে সম্মত হয়েছেন।

বুধবার সম্মেলনের তৃতীয় দিনের মূল আনুষ্ঠানিকতা শেষে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা শুরু হয়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই আলোচনায় খনিজ সরবরাহের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে

বিনোদন এর আরও খবর