img

বলিউডে প্রেমিক বা স্বামী না থাকলে টিকে থাকা অত্যন্ত কঠিন

প্রকাশিত :  ১২:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বলিউডে প্রেমিক বা স্বামী না থাকলে টিকে থাকা অত্যন্ত কঠিন

আমিশা প্যাটেল একটা সময়বলিউডের সুপারহিট সিনেমার নায়িকা ছিলেন। ক্যারিয়ারের শুরু থেকে স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই অভিনেত্রী এবার খোলাখুলি বললেন বলিউড ইন্ডাস্ট্রির নানা অন্দরমহলের কথা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা জানান, তিনি কখনোই কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার ভাষায়, ‘দর্শকদের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নই। আমি মদ্যপান, ধূমপান কিছুই করি না। কাজের জন্য কারও তোষামোদও করি না। আমি যা অর্জন করেছি, তা আমার যোগ্যতায় করেছি। এই কারণে কিছু মানুষ আমাকে অপছন্দ করে। আমি আশপাশের কাউকে ফলো করি না।’

বলিউডে টিকে থাকা নিয়ে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আপনার কোনো প্রেমিক বা স্বামী না থাকলে আপনার পক্ষে বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে তুলে ধরাও কঠিন হয়ে পড়ে। আপনি অন্যদের কাছ থেকে কম সাপোর্ট পাবেন। বহু বছর ধরে চলে আসছে এই বিষয়গুলো।’

এছাড়া, সোশ্যাল মিডিয়ার ভুয়া ফলোয়ার নিয়ে অভিনেত্রী অভিযোগ তোলেন। তার দাবি, ‘৯০ শতাংশ সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কেনেন। এজেন্সিগুলো মানুষের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। বিনিময়ে, তারা লক্ষ লক্ষ ফলোয়ার পাইয়ে দেয়। আমাদের সবার সঙ্গে সেই এজেন্সি যোগাযোগ করেছে।’

তবে তিনি নিজে কখনোই এই প্রস্তাব গ্রহণ করেননি বলে জানান, ‘আমার কাছেও অনেকবার টাকা চাওয়া হয়েছিল। কিন্তু আমি এই প্রস্তাব রিজেক্ট করেছি। আমি আমার আসল ভক্তদের পছন্দ করি। তাই চাই না যে টাকা দিয়ে আমায় ফলো করাতে।’


img

সিনেমায় চুম্বন দৃশ্য, শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া বাপাট

প্রকাশিত :  ১১:০৩, ০৭ জুন ২০২৬

সিনেমার শুটিংয়ে প্রায়ই অস্বস্তিকর অভিজ্ঞতার নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেত্রীদের। বিষয়টি নিয়ে নির্মাতা-অভিনেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগও তোলেন অনেকে। এবার সেটে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী প্রিয়া বাপাট।

তিনি জানান, একটি সিনেমার শুটিংয়ে সহ-অভিনেতার আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

মারাঠি, হিন্দি সিনেমাসহ ওটিটি দুনিয়ায় বেশ মুখ প্রিয়া বাপাট। ‘কাকস্পর্শ’, ‘সিটি অব ড্রিম’ ‘হ্যাপি জার্নি’ এবং ‘রাত জাওয়ান হ্যায়’-এর মত সিনেমা কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া জানান, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কিছু কাজ করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। একটি সিনেমা চুম্বনের দৃশ্য ছিল, যা নিয়ে শুরু থেকেই তার আপত্তি ও প্রশ্ন ছিল। বারবার পরিচালকের কাছে তিনি জানতে চেয়েছেন, গল্পের প্রয়োজনেই কি দৃশ্যটি রাখা হয়েছে, নাকি অযথাই যুক্ত করা হয়েছে।

প্রিয়ার ভাষায়, ‘আমি বারবার জানতে চেয়েছিলাম, এখানে এই দৃশ্যের প্রয়োজন কী? বিষয়টি আমি চুম্বন দৃশ্যে অভিনয় করব কি না, তা নয়। বরং গল্পের সঙ্গে এটি কতটা মানানসই, সেটাই জানতে চেয়েছিলাম।’

তবে শেষ পর্যন্ত পেশাদারিত্বের জায়গা থেকে তিনি দৃশ্যটি করতে রাজি হন। কিন্তু শুটিং চলাকালে পরিস্থিতি তার প্রত্যাশার বাইরে চলে যায়। অভিনেত্রীর অভিযোগ, দৃশ্যের মহড়া ও পরিকল্পনার বাইরে গিয়ে তার সহ-অভিনেতা বারবার তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।

প্রিয়া বলেন, ‘গানের দৃশ্যের মধ্যে অভিনেতা বারবার নিজে থেকে নতুন কিছু যোগ করছিলেন। তিনি আমাকে বারবার চুমু চেষ্টা করছিলেন। তখন আমি নিজের পক্ষে দাঁড়াতে পারিনি। কীভাবে পরিস্থিতি সামলাতে হবে, সেটাই বুঝতে পারছিলাম না।’

শুধু শুটিং সেটেই নয়, শুটিংয়ের বাইরেও ওই অভিনেতা তার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাতে থাকেন বলে জানান প্রিয়া। একাধিকবার না বলার পরও তিনি চেষ্টা চালিয়ে যান।

শুটিং সেটে আপত্তিকর অবস্থার কথা জানালেও তিনি ওই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি। তবে ঘটনাটি তার কাছে অত্যন্ত অস্বস্তিকর এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। সূত্র: এনডিটিভি


বিনোদন এর আরও খবর