img

মৌনীর মুখ চেপে ধরে শ্বাসবায়ু দিতে শুরু করেন পরিচালক

প্রকাশিত :  ০৮:৪৬, ০৮ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৫৯, ০৮ নভেম্বর ২০২৫

মৌনীর মুখ চেপে ধরে শ্বাসবায়ু দিতে শুরু করেন পরিচালক

মুম্বইয়ে পাড়ি দেওয়ার পরে অভিনেত্রী মৌনীকে দৈহিক গঠন ও সৌন্দর্য নিয়ে সমালোচনা শুনতে হয়েছে। যৌন হেনস্থার থেকেও নাকি রেহাই পাননি তিনি।

মৌনী রায়ের শরীরী হিল্লোলে ঘায়েল অনুরাগীরা। অভিনয়ক্ষমতা ও সৌন্দর্যের কারণে ছোটপর্দা থেকে বড়পর্দায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনয়জীবনের প্রাথমিক দিনগুলিতে তাঁকেও চেহারা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। মুম্বইয়ে পাড়ি দেওয়ার পরে দৈহিক গঠন নিয়ে সমালোচনা শুনতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি অভিনেত্রী শিকার হয়েছেন ‘কাস্টিং কাউচ’-এরও।

তখন মৌনীর বয়স ২১ বছর। সদ্য মুম্বইয়ে এসেছেন। ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে দেখা করতে যান পরিচালকের সঙ্গে। একটি অফিসঘর। মৌনী সেখানে পৌঁছোতে দৃশ্যটা বোঝাতে শুরু করেন পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘দৃশ্যটা এমন, যে নায়িকা জলে পড়ে যাবে, নায়ক মুখ চেপে শ্বাসবায়ু দেবে তাকে।’’ কিন্তু ওই পরিচালক আগে থেকে কিছু না বলেই মুখ চেপে শ্বাসবায়ু দিতে থাকেন মৌনীকে। অভিনেত্রীর কথায়, ‘‘গোটা ঘটনার আকস্মিকতায় আমি তখন থরথর করে কাঁপছি। এমন অভিজ্ঞতা হবে ভাবিনি আগে।’’ এই ঘটনার ভয়াবহতা বহু বছর বয়ে বেড়িয়েছেন অভিনেত্রী।




img

বিজয়ের সঙ্গে বিয়ে, প্রথমবার সরাসরি জবাব দিলেন রাশমিকা

প্রকাশিত :  ০৯:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৩৩, ০৪ ডিসেম্বর ২০২৫

দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। বাগদান সেরে ২০২৬ সালের শুরুর দিকে বিয়ে—এমন খবরও ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। তবে এত দিন ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা। অবশেষে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি এ প্রশ্নের জবাব দিলেন তিনি।

চলতি বছর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। বছরের শুরুতে ‘ছাবা’ থেকে শুরু করে সর্বশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’—রাশমিকার মুক্তিপাওয়া পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। তিনি বলেন, “সত্যি বলতে এ বছরটা আমার কাছে স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চেয়েছিলাম, সেটা এই বছরই বাস্তব হয়েছে।”

সম্প্রতি শোনা যায়, গত অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নাকি বাগদান সারেন রাশমিকা ও বিজয়। এমন ইঙ্গিতও পাওয়া যায়, বাগদান সত্যি এবং বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউই।

সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া সরাসরি জিজ্ঞেস করেন- বিয়ের খবর তিনি স্বীকার করবেন, নাকি এটিকে গুজব বলবেন? কিছুক্ষণ ভেবে রাশমিকা হেসে বলেন, “আমি কোনোটাই করব না।” এরপর যোগ করেন, “সময় হলে আমরাই জানাব।”

ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তরই তাঁদের সম্পর্কের ইঙ্গিত। তবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত কিছু শেয়ার করার আগে তিনি একটু সময় নিতে চান।

উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ -এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই রাশমিকা-বিজয়ের প্রেমের খবর আলোচনায়। সাম্প্রতিক নিউইয়র্ক ইন্ডিয়া ডে প্যারেডের মতো নানা অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। ২০২৪ সালে দুজনেই জানিয়েছিলেন—তারা ‘সিঙ্গেল নন’, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।