img

বড়দিনে হত্যা রহস্যের কিনারা করবেন কোয়েল!

প্রকাশিত :  ০৬:৫১, ২০ নভেম্বর ২০২৫

বড়দিনে হত্যা রহস্যের কিনারা করবেন কোয়েল!

মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় সিনেমায় কোয়েলের লুক এ বার প্রকাশ্যে।

২০১৪ সালে বইয়ের পাতায় শেষবার \'মিতিন মাসি\'র সঙ্গে দেখা হয় পাঠকের। ২০১৫ সালে প্রয়াত হন মিতিন মাসি চরিত্রের স্রষ্টা সুচিত্রা ভট্টাচার্য। তার পরে ছাপার অক্ষরে আর মিতিন মাসির রহস্য উন্মোচনার টান টান কাহিনি পড়া হয়নি। তবে ২০১৯ সালে পর্দায় প্রথম মিতিন মাসিকে হাজির করলেন পরিচালক অরিন্দম শীল। মিতিন মাসির ভূমিকায় কোয়েল মল্লিক। ২০২৩-এ দ্বিতীয় সিনেমা \'জঙ্গলে মিতিন মাসি\'। আর এই ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় সিনেমা \'মিতিন, একটি খুনির সন্ধানে\' আসছে এই বড়দিনে।

এই সিনেমায় মিতিনের ভূমিকায় কোয়েলের লুক এ বার প্রকাশ্যে। চোখে চওড়া ফ্রেমের চশমা। খোলা চুল। ইস্পাত কঠিন দৃষ্টি। হাতে রিভলবার। আঙুল ট্রিগারে। এই বড়দিনে হত্যা রহস্যের জাল কাটবেন মিতিন। খুনের তদন্ত করতে গিয়ে আরও অনেক রহস্যের খোঁজ পায় মিতিন। ছবিতে মারকাটারি অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে কোয়েলকে।

ছবির শুটিং হয় গত বছর এপ্রিল মাসে। অ্য়াকশন দৃশ্যের শুট করতে গিয়ে আঘাত পেয়েছিলেন কোয়েল। নায়িকা চোট পাওয়াও কিছু দিনের জন্য শুটিং বন্ধও ছিল। কোয়েল সুস্থ হতেই ফের শুরু হয়েছিল ছবির শুটিং। কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন, শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ি-সহ টলিউডের এক ঝাঁক চেনা মুখ।

এ বছর বড় দিনে মুক্তি পাচ্ছে একসঙ্গে তিনটি বাংলা সিনেমা। উৎসবের আবহে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেলে কী ধরনের সমস্যা হতে পারে, সেটা পুজোর সময় পরীক্ষিত। তবে বছর শেষে মুক্তিপ্রাপ্ত তিনটি ছবি নিয়েই দর্শকের উন্মাদনা রয়েছে। এই প্রতিযোগিতায় মিতিন মাসি কেমন রেজাল্ট করে, সেটা অবশ্য সময় বলবে।


img

স্বপ্নপূরণ হচ্ছে তাসনিয়া ফারিণের

প্রকাশিত :  ১৩:৫৩, ০৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:১৯, ০৫ ডিসেম্বর ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও প্রবেশ করেছেন। এবার নতুন করে গান গেয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। যদিও অভিনেত্রী এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচার করা হয়েছিল। সেই গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করেছে। তবে এবারের নতুন গান নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ আনন্দের মাঝেই নতুন খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।

এর আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান। উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ ও আফরান নিশো। কথোপকথনের একপর্যায়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান ফারিণ। উপস্থিত দর্শকদের সামনে অভিনেত্রী বলেন, ‘ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

সেদিন শাকিব খান বলেছিলেন— ‘তোমার অডিশন লাগবে না।’ কয়েক মাসের মধ্যেই সেই কথা বাস্তবে রূপ নিল। ঘোষণা এসেছে— শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র তিন নায়িকার মধ্যে একজন হচ্ছেন— তাসনিয়া ফারিণ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমায় তাসনিয়া ফারিণের চরিত্রটি একজন চিত্রনায়িকার। তবে এ নিয়ে এখনই কিছুই বলতে চাইলেন না অভিনেত্রী।

শুধু এটুকুই তিনি বললেন, শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার আমারও খুব ইচ্ছা ছিল। সে কারণে আমি খুব খুশি। একটা ভালো সিনেমা দিয়েই তা হচ্ছে। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করেছিলাম, তিনি অভিনন্দন জানিয়েছেন।’ ফারিণ বলেন, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘প্রিন্স’ সিনেমার শুটিং।

ফারিণ বলেন, ‘ফাতিমা' সিনেমা দিয়ে আমার বড়পর্দার জার্নি শুরু। মনে হচ্ছে, জার্নিটা ধাপে ধাপে দারুণ যাচ্ছে। 'ইনসাফ' সিনেমায় যা কিছু শিখেছি, সেসব অভিজ্ঞতা ‌প্রিন্স'–এ কাজে লাগবে। একই সঙ্গে যা যা দুর্বলতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। নাচটা আরেকটু ভালোভাবে রপ্ত করতে চাই। এর বাইরে পুরোটাই মানসিক প্রস্তুতি।

উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হয় ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার মধ্যে দিয়ে। এরপর কাজ করেছেন কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ এবং গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাতে অভিনয় করেন।