img

ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব, হেমা মালিনীর ক্ষোভ প্রকাশ

প্রকাশিত :  ০৮:৪৮, ১১ নভেম্বর ২০২৫

ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব, হেমা মালিনীর ক্ষোভ প্রকাশ

কিংবদন্তি বলিউড অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল ‘মারা গেছেন’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন সহধর্মিণী হেমা মালিনী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‌‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’

শ্বাসকষ্টের কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন ধর্মেন্দ্র। এরমধ্যেই হঠাৎ প্রবীণ এই অভিনেতার মৃত্যুর ভুয়া খবর স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। 

মৃত্যুর সংবাদটি মিথ্যা বলে জানিয়েছেন তার মেয়ে এশা দেওল। তিনি জানিয়েছেন, বাবা সুস্থ হয়ে উঠছেন।

মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ।’

img

সিনেমায় চুম্বন দৃশ্য, শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া বাপাট

প্রকাশিত :  ১১:০৩, ০৭ জুন ২০২৬

সিনেমার শুটিংয়ে প্রায়ই অস্বস্তিকর অভিজ্ঞতার নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেত্রীদের। বিষয়টি নিয়ে নির্মাতা-অভিনেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগও তোলেন অনেকে। এবার সেটে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী প্রিয়া বাপাট।

তিনি জানান, একটি সিনেমার শুটিংয়ে সহ-অভিনেতার আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

মারাঠি, হিন্দি সিনেমাসহ ওটিটি দুনিয়ায় বেশ মুখ প্রিয়া বাপাট। ‘কাকস্পর্শ’, ‘সিটি অব ড্রিম’ ‘হ্যাপি জার্নি’ এবং ‘রাত জাওয়ান হ্যায়’-এর মত সিনেমা কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া জানান, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কিছু কাজ করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। একটি সিনেমা চুম্বনের দৃশ্য ছিল, যা নিয়ে শুরু থেকেই তার আপত্তি ও প্রশ্ন ছিল। বারবার পরিচালকের কাছে তিনি জানতে চেয়েছেন, গল্পের প্রয়োজনেই কি দৃশ্যটি রাখা হয়েছে, নাকি অযথাই যুক্ত করা হয়েছে।

প্রিয়ার ভাষায়, ‘আমি বারবার জানতে চেয়েছিলাম, এখানে এই দৃশ্যের প্রয়োজন কী? বিষয়টি আমি চুম্বন দৃশ্যে অভিনয় করব কি না, তা নয়। বরং গল্পের সঙ্গে এটি কতটা মানানসই, সেটাই জানতে চেয়েছিলাম।’

তবে শেষ পর্যন্ত পেশাদারিত্বের জায়গা থেকে তিনি দৃশ্যটি করতে রাজি হন। কিন্তু শুটিং চলাকালে পরিস্থিতি তার প্রত্যাশার বাইরে চলে যায়। অভিনেত্রীর অভিযোগ, দৃশ্যের মহড়া ও পরিকল্পনার বাইরে গিয়ে তার সহ-অভিনেতা বারবার তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।

প্রিয়া বলেন, ‘গানের দৃশ্যের মধ্যে অভিনেতা বারবার নিজে থেকে নতুন কিছু যোগ করছিলেন। তিনি আমাকে বারবার চুমু চেষ্টা করছিলেন। তখন আমি নিজের পক্ষে দাঁড়াতে পারিনি। কীভাবে পরিস্থিতি সামলাতে হবে, সেটাই বুঝতে পারছিলাম না।’

শুধু শুটিং সেটেই নয়, শুটিংয়ের বাইরেও ওই অভিনেতা তার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাতে থাকেন বলে জানান প্রিয়া। একাধিকবার না বলার পরও তিনি চেষ্টা চালিয়ে যান।

শুটিং সেটে আপত্তিকর অবস্থার কথা জানালেও তিনি ওই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি। তবে ঘটনাটি তার কাছে অত্যন্ত অস্বস্তিকর এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। সূত্র: এনডিটিভি


বিনোদন এর আরও খবর