img

ইস্ট লন্ডন মসজিদের সিস্টার্স টি-পার্টি: হৃদয় ছোঁয়া এক অনন্য আয়োজন

প্রকাশিত :  ০৮:১২, ২২ নভেম্বর ২০২৫

ইস্ট লন্ডন মসজিদের সিস্টার্স টি-পার্টি: হৃদয় ছোঁয়া এক অনন্য আয়োজন

লন্ডন, ২১ নভেম্বর ২০২৫:  গত ১৫ নভেম্বর শনিবার ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন \'সিস্টার্স টি পার্টি\'। প্রায় ২৫০ নারী এলএমসি\'র গ্রাউন্ড ফ্লোর হলে একত্রিত হয়েছিলেন । অনুষ্ঠানটি প্রতি বছরই দারুন জমজমাট থাকে। তবে এ বছরের আয়োজন ছিলো সাড়া জাগানো । অনুষ্ঠান শুরু হওয়ার এক সপ্তাহ আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। অতিরিক্ত জায়গার ব্যবস্থা করার পরও কোনো টিকিট পাওয়া যায় নি।  

হলটি সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে । কমিউনিটির বিভিন্ন এলাকার বোনেরা একত্রিত হয়েছিলেন—ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার এক সুন্দর অনুভূতি নিয়ে । এখানে তারা পুরোনো পরিচিতদের সাথে সময় কাটাতে, নতুন বন্ধুত্ব গড়তে এবং নিজেদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি জায়গায় কিছুটা সময় কাটাতে পেরেছেন ।

এ বছরের আয়োজনে ছিল নানা আকর্ষণ। অতিথি বক্তা নাঈমা আলী বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে নারী সাহাবিদের জীবন থেকে অনুপ্রেরণা নিতে উৎসাহ দেন—বিশেষ করে খাদিজা (রাঃ), আয়েশা (রাঃ) ও ফাতিমা (রাঃ)-এর কথা উল্লেখ করেন । তাঁদের শক্তি, প্রজ্ঞা এবং ঈমানদারির গল্প উপস্থিত নারীদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। এসব গল্প তাদেরকে বাস্তব জীবনের জন্য উপকারী শিক্ষা দেয়—ঈমান, ধৈর্য ও সেবার মানসিকতা সম্পর্কে।

অতিথিদের বিভিন্ন স্বাদের চা পরিবেশন করা হয় । ইচ্ছেমতো বারবার নেওয়ার সুযোগসহ । সঙ্গে ছিল সুস্বাদু নোনতা খাবার, যা স্বেচ্ছাসেবীরা ভালোবাসা দিয়ে প্রস্তুত করেছিলেন । অনুষ্ঠানজুড়ে ছিল এক প্রাণবন্ত পরিবেশ । আনন্দঘন গেমস ও কুইজে অংশ গ্রহণ করেন সকলেই। বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কার ।

ফান্ডরেইজিং ও নিলাম পর্বে অতিথিরা মসজিদের চলমান প্রকল্পগুলোর জন্য অর্থ সহায়তা দেন। পাশাপাশি ফিলিস্তিন ও সুদানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য প্রদান করেন। তাদের উদারতা দেখিয়ে দেয়—আমাদের কমিউনিটি সবসময় প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ায়।

ইস্ট লন্ডন মসজিদের হেড অব প্রোগ্রামস সুফিয়া আলম বলেন, “কমিউনিটির এমন বিপুল সাড়া আমাদের সত্যিই অভিভূত করেছে। এত বোনকে একত্রিত হতে দেখে মন ভরে ওঠেছে। আমরা অনুপ্রাণিত হয়েছি।”

মসজিদের ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী বলেন, প্রচার শুরুর এক সপ্তাহের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায় । সংগৃহীত অর্থ আমাদের চলমান কাজ—বিশেষ করে নতুন মুসলিমদের সহায়তা সেবা এবং ফিলিস্তিন ও সুদানের জরুরি ত্রাণকার্যে ব্যবহার করা হবে। তিনি বলেন, স্পনসর, স্বেচ্ছাসেবী ও কর্মীদের কঠোর পরিশ্রম ছাড়া এই সফল আয়োজন সম্ভব হতো না। অনুষ্ঠানে বেস্ট-ড্রেসড প্রতিযোগিতার মাধ্যমে স্টাইল ও সৃজনশীলতার পুরস্কার দেওয়া হয়- যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

কমিউনিটি এর আরও খবর

img

সমাজসেবক কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই’র জানাজা ১৫ জানুয়ারি বৃহস্পতিবার

প্রকাশিত :  ১৮:০৭, ১৪ জানুয়ারী ২০২৬

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র, সমাজসেবায় ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্ব আলহাজ্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই (OBE)’র  জানাজা আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর ব্রিটেনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক জনমত এর সম্পাদকমন্ডলীর চেয়ারম্যান, আতিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, মরহুম দবির চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি এক সময়ের ব্রিটিশ আসামে‑এ জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করার জন্য ব্রিটেন আসার পর, লন্ডনের বাইরে সেন্ট আলবানসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে কমিউনিটি‑ভিত্তিক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। তিনি শুধু সমাজসেবক ছিলেন না, বরং ছিলেন একজন উঁচুদরের চারণ কবি ও সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; রচনা করেছেন বহু কবিতা।

করোনা মহামারীর কঠিন বছরেগুলোতে তার মানবিক কাজ বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচিতি পায়। ২০২০ সালের রমজানে রোজা রেখে তিনি তাঁর পূর্ব লন্ডনের বো এলাকার বাসার সামনের বাগানে ৯৭০ লুপ হেঁটেছিলেন, শুধু কিছু অর্থ সংগ্রহের চেষ্টায় নয়, মানুষের দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়াতে অন্যকে অনুপ্রাণিত করতে। এই প্রচেষ্টায় তিনি £৪২০,০০০-এরও বেশি অর্থ তহবিল সংগ্রহ করেন; এর অংশ বিশেষ NHS‑কে দেওয়া হয় এবং বাকিটা দশটিরও বেশি দেশের দরিদ্র, অসহায় ও দুর্ভোগে থাকা মানুষের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় পাঠানো হয়।

তাঁর এই উদ্যোগকে কেন্দ্র করে ব্রিটিশ বাঙালি কমিউনিটির মানুষের প্রচেষ্টা একটি গ্লোবাল আন্দোলনে পরিণত হয়।

এই অসাধারণ মানবিক অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে ব্রিটিশ সরকার অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (OBE) দিয়ে ভূষিত করে, যা কমিউনিটির প্রতি তার অম্লান ভালবাসা ও সেবাপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল।

কমিউনিটি এর আরও খবর