img

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

প্রকাশিত :  ০৫:১৬, ২১ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:১৮, ২১ নভেম্বর ২০২৫

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছেন। গত বুধবার (১৯ নভেম্বর) এ কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম দিনে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছে।

বৃহস্পতিবার আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)' প্রকল্পের 'টিম লিডার' অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান।

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারছেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় জানান, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৪ জন এবং নারী ১৮৭ জন।

এরমধ্যে দক্ষিণ কোরিয়ায় ১,৭৪৫ জন, জাপানে ৬৯০ জন, চীনে ৩৬৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩ জন, লিবিয়ায় ৬১ জন, মিশরে ৫২ জন, উগান্ডায় ১৯ জন, মোজাম্বিক ১৫, মারিশাস ১৪, নাইজেরিয়া ১১ জন, লাইবেরিয়া ১১ জন, বতসোয়ানা ৯ জন, রিপাবলিক অব কঙ্গো ৬ জন, তানজানিয়া ৫ জন, কেনিয়া ৪ জন ও মরক্কোতে ৪ জন।

নিবন্ধতদের সাড়া মিলছে জানিয়ে কর্মকর্তারা বলেন, সন্ধ্যা ৬টায় নিবন্ধনের সংখ্যা ৩,৪২৩ এ উন্নীত হয়েছে। ২৩ নভেম্বর পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে; এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

কমিউনিটি এর আরও খবর

img

সমাজসেবক কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই’র জানাজা ১৫ জানুয়ারি বৃহস্পতিবার

প্রকাশিত :  ১৮:০৭, ১৪ জানুয়ারী ২০২৬

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র, সমাজসেবায় ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্ব আলহাজ্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই (OBE)’র  জানাজা আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর ব্রিটেনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক জনমত এর সম্পাদকমন্ডলীর চেয়ারম্যান, আতিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, মরহুম দবির চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি এক সময়ের ব্রিটিশ আসামে‑এ জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করার জন্য ব্রিটেন আসার পর, লন্ডনের বাইরে সেন্ট আলবানসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে কমিউনিটি‑ভিত্তিক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। তিনি শুধু সমাজসেবক ছিলেন না, বরং ছিলেন একজন উঁচুদরের চারণ কবি ও সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; রচনা করেছেন বহু কবিতা।

করোনা মহামারীর কঠিন বছরেগুলোতে তার মানবিক কাজ বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচিতি পায়। ২০২০ সালের রমজানে রোজা রেখে তিনি তাঁর পূর্ব লন্ডনের বো এলাকার বাসার সামনের বাগানে ৯৭০ লুপ হেঁটেছিলেন, শুধু কিছু অর্থ সংগ্রহের চেষ্টায় নয়, মানুষের দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়াতে অন্যকে অনুপ্রাণিত করতে। এই প্রচেষ্টায় তিনি £৪২০,০০০-এরও বেশি অর্থ তহবিল সংগ্রহ করেন; এর অংশ বিশেষ NHS‑কে দেওয়া হয় এবং বাকিটা দশটিরও বেশি দেশের দরিদ্র, অসহায় ও দুর্ভোগে থাকা মানুষের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় পাঠানো হয়।

তাঁর এই উদ্যোগকে কেন্দ্র করে ব্রিটিশ বাঙালি কমিউনিটির মানুষের প্রচেষ্টা একটি গ্লোবাল আন্দোলনে পরিণত হয়।

এই অসাধারণ মানবিক অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে ব্রিটিশ সরকার অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (OBE) দিয়ে ভূষিত করে, যা কমিউনিটির প্রতি তার অম্লান ভালবাসা ও সেবাপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল।

কমিউনিটি এর আরও খবর