img

বিভিন্ন দাবীতে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সংবাদ সম্মেলন

প্রকাশিত :  ০৯:২৬, ২৩ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৩৬, ২৩ নভেম্বর ২০২৫

বিভিন্ন দাবীতে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সংবাদ সম্মেলন

লন্ডন ২০ নভেম্বর ২০২৫: নামে থাকা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ, বিমান ভাড়া নিয়ে বৈষম্য রোধসহ বিমানের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবী জানিয়েছেন যুক্তরাজ‍্যের প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ইস্ট লন্ডনের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে হাইকমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে বলেও জানান নেতারা।

সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম হোসেন, আব্দুর রহিম বেগ, ইসলাম উদ্দিন, আসাদুজ্জামান শাহীন, খালেদ চৌধুরী, ইস্তাহার উদ্দিন, কদর উদ্দিন, ফারুক আহমেদ, দারা মিয়া, লায়েক মিয়া, মশিউর রহমান, ময়নুল ইসলাম সহ আরো অনেকে।


কমিউনিটি এর আরও খবর

img

সমাজসেবক কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই’র জানাজা ১৫ জানুয়ারি বৃহস্পতিবার

প্রকাশিত :  ১৮:০৭, ১৪ জানুয়ারী ২০২৬

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র, সমাজসেবায় ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্ব আলহাজ্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই (OBE)’র  জানাজা আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর ব্রিটেনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক জনমত এর সম্পাদকমন্ডলীর চেয়ারম্যান, আতিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, মরহুম দবির চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি এক সময়ের ব্রিটিশ আসামে‑এ জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করার জন্য ব্রিটেন আসার পর, লন্ডনের বাইরে সেন্ট আলবানসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে কমিউনিটি‑ভিত্তিক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। তিনি শুধু সমাজসেবক ছিলেন না, বরং ছিলেন একজন উঁচুদরের চারণ কবি ও সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; রচনা করেছেন বহু কবিতা।

করোনা মহামারীর কঠিন বছরেগুলোতে তার মানবিক কাজ বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচিতি পায়। ২০২০ সালের রমজানে রোজা রেখে তিনি তাঁর পূর্ব লন্ডনের বো এলাকার বাসার সামনের বাগানে ৯৭০ লুপ হেঁটেছিলেন, শুধু কিছু অর্থ সংগ্রহের চেষ্টায় নয়, মানুষের দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়াতে অন্যকে অনুপ্রাণিত করতে। এই প্রচেষ্টায় তিনি £৪২০,০০০-এরও বেশি অর্থ তহবিল সংগ্রহ করেন; এর অংশ বিশেষ NHS‑কে দেওয়া হয় এবং বাকিটা দশটিরও বেশি দেশের দরিদ্র, অসহায় ও দুর্ভোগে থাকা মানুষের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় পাঠানো হয়।

তাঁর এই উদ্যোগকে কেন্দ্র করে ব্রিটিশ বাঙালি কমিউনিটির মানুষের প্রচেষ্টা একটি গ্লোবাল আন্দোলনে পরিণত হয়।

এই অসাধারণ মানবিক অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে ব্রিটিশ সরকার অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (OBE) দিয়ে ভূষিত করে, যা কমিউনিটির প্রতি তার অম্লান ভালবাসা ও সেবাপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল।

কমিউনিটি এর আরও খবর