img

দ্রুত সময়ে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি বি কে এম এর আহবান

প্রকাশিত :  ০৭:০৪, ০৩ ডিসেম্বর ২০২৫

দ্রুত সময়ে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি বি কে এম এর আহবান

নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ। গত রবিবার (৩০ নভেম্বর) দারুল উলুম ফোর্ডস্কোয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত সংগঠনের যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা থেকে নেতৃবৃন্দ এ আহবান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসে বসেই ভোটে অংশগ্রহন করতে পারা প্রবাসীদের জন্য বিরাট আনন্দ ও গৌরবের বিষয়।প্রবাসীদের ভোটের অধিকার আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল।সকল প্রবাসীদের কাছে আমাদের আহবান দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করুন। নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে বৈষম্য মুক্ত সুন্দর দেশ গঠনে প্রবাস থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী শক্তির বৃহত্তর ঐক্যকে আরো মজবুত করে দেশ ও প্রবাসে আমাদের ভূমিকা পালন করতে হবে।আগামীর বৈষম্য মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

অন্যান্যদের বক্তব্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, ব্যারিস্টার মাওলানা বদরুল হক, মাওলানা নাজিম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়া,নির্বাহী সদস্য হাফিজ শহীর উদ্দিন, প্রমূখ।

পরিশেষে সাবেক প্রধানমন্ত্রীর ও বিএনপির  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শীর্ষ আলেম শায়খুল হাদীস আল্লামা হেলালুদ্দীন এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

সমাজসেবক কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই’র জানাজা ১৫ জানুয়ারি বৃহস্পতিবার

প্রকাশিত :  ১৮:০৭, ১৪ জানুয়ারী ২০২৬

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র, সমাজসেবায় ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্ব আলহাজ্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই (OBE)’র  জানাজা আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর ব্রিটেনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক জনমত এর সম্পাদকমন্ডলীর চেয়ারম্যান, আতিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, মরহুম দবির চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি এক সময়ের ব্রিটিশ আসামে‑এ জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করার জন্য ব্রিটেন আসার পর, লন্ডনের বাইরে সেন্ট আলবানসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে কমিউনিটি‑ভিত্তিক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। তিনি শুধু সমাজসেবক ছিলেন না, বরং ছিলেন একজন উঁচুদরের চারণ কবি ও সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; রচনা করেছেন বহু কবিতা।

করোনা মহামারীর কঠিন বছরেগুলোতে তার মানবিক কাজ বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচিতি পায়। ২০২০ সালের রমজানে রোজা রেখে তিনি তাঁর পূর্ব লন্ডনের বো এলাকার বাসার সামনের বাগানে ৯৭০ লুপ হেঁটেছিলেন, শুধু কিছু অর্থ সংগ্রহের চেষ্টায় নয়, মানুষের দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়াতে অন্যকে অনুপ্রাণিত করতে। এই প্রচেষ্টায় তিনি £৪২০,০০০-এরও বেশি অর্থ তহবিল সংগ্রহ করেন; এর অংশ বিশেষ NHS‑কে দেওয়া হয় এবং বাকিটা দশটিরও বেশি দেশের দরিদ্র, অসহায় ও দুর্ভোগে থাকা মানুষের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় পাঠানো হয়।

তাঁর এই উদ্যোগকে কেন্দ্র করে ব্রিটিশ বাঙালি কমিউনিটির মানুষের প্রচেষ্টা একটি গ্লোবাল আন্দোলনে পরিণত হয়।

এই অসাধারণ মানবিক অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে ব্রিটিশ সরকার অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (OBE) দিয়ে ভূষিত করে, যা কমিউনিটির প্রতি তার অম্লান ভালবাসা ও সেবাপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল।

কমিউনিটি এর আরও খবর