img

নিউইয়র্ক স্টেট এসেম্বলী থেকে সাংবাদিক শেখ শফিকের সম্মাননা অর্জন।

প্রকাশিত :  ০৭:২৩, ০১ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্ক স্টেট এসেম্বলী থেকে সাংবাদিক শেখ শফিকের সম্মাননা অর্জন।

নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেখ শফিকুর রহমান নিউইয়র্ক স্টেট এসেম্বলির ডিস্ট্রিক্ট-৮৭ এসেম্বলী ওম্যান কারনেস রায়াসের কাছ থেকে সাংবাদিকতায় কমিউনিটির জন্য লেখার মাধ্যমে বিশেষ অবদান রাখায় সম্মানসূচক মেরিট সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

গত ২৪শে নভেম্বর ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের অভিষেক অনুষ্ঠানে এই সম্মাননা সার্টিফিকেট তিনি গ্রহণ করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বিভিন্ন বিষয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকায় লেখনীর মাধ্যমে সংবাদ প্রচার করে আসছেন।যার অবদানে নিউইয়র্ক এসেম্বলি ওম্যানের অফিস থেকে মেরিট সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে কর্মের স্বীকৃতি পেয়েছেন বলে তিনি মনে করেন।

তার এই সম্মানসূচক মেরিট সার্টিফিকেট প্রাপ্তিতে নিউইয়র্কের বিশিষ্ট জন তাকে অভিনন্দন জানিয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস সভাপতি শামীম আহমদ,সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ,আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক সভাপতি আব্দুস শহীদ,সহসভাপতি জামাল হোসেন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলন,নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম,শ্রীমঙ্গল এসোসিয়েশন ইউএসএ ইনক সভাপতি মোস্তাক এলাহী চেমন,ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম,বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত,যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি মোঃ নাসির মিয়া,বাহুবল এসোসিয়েশন ইনক প্রচার সম্পাদক মোঃ বশির মিয়া,সাংবাদিক জহিরুল হক,সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান,মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইনক সভাপতি সোহান আহমেদ টুটুল,তানিম চৌধুরী প্রমুখ।বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র দোয়ার আহ্বান বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ কর


কমিউনিটি এর আরও খবর

img

শিক্ষার পথে সহায়তা: ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান

প্রকাশিত :  ১৭:০০, ১২ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের যৌথ উদ্যোগে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্টের (টিএইচসিডব্লিউএফইটি) মাধ্যমে বাসিন্দাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের খরচ মেটাতে সহায়তা করতে ২৫০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

মোট ৭৫ জন বাসিন্দাকে বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য এই অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়া ও উচ্চশিক্ষা কোর্স, স্নাতকোত্তর অধ্যয়ন এবং পেশাগত ও বৃত্তিমূলক প্রশিক্ষণ।

এই অনুদানগুলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউ)-এর মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের মাধ্যমে প্রদান করা হয়, যা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এপর্যন্ত ৪,৫০০-এরও বেশি স্থানীয় বাসিন্দাকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেতে সহায়তা করেছে।

গত সপ্তাহে টাউন হলে আয়োজিত বিশেষ উদযাপন অনুষ্ঠানে সফল আবেদনকারীদের স্বীকৃতি দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রাপকরা, তাদের অতিথিরা, টিএইচসিডব্লিউএফইটি-এর ট্রাস্টিরা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও সিডব্লিউজি-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং সিডব্লিউজি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শোবি খান। অনুষ্ঠানে ডেপুটি মেয়র ও ট্রাস্টের ট্রাস্টি কাউন্সিলর মাইয়ুম তালুকদার এবং ট্রাস্টের চেয়ারম্যান নীল গ্রিফিথসও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “জীবনের সুযোগ-সুবিধা উন্নত করার সবচেয়ে শক্তিশালী উপায় গুলোর একটি হলো শিক্ষা। এই অনুদান গুলো বাসিন্দাদের আর্থিক বাধা অতিক্রম করতে এবং এমন সুযোগ গ্রহণ করতে সহায়তা করছে যা তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।\"

তিনি বলেন, “আমি এ বছরের প্রাপকদের অভিনন্দন জানাতে পেরে আনন্দিত এবং টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের আকাঙ্ক্ষাকে সহায়তা করার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতির জন্য আমাদের অংশীদার সিডব্লিউজি-কে ধন্যবাদ জানাতে চাই।”

টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং টিএইচসিডব্লিউএফইটি-এর ট্রাস্টি, কাউন্সিলর মাইযুম তালুকদার বলেন, “আমরা জানি যে আর্থিক চাপ প্রতিভাবান মানুষদের শিক্ষা চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারে। এই অনুদানগুলো এমন বাস্তব সহায়তা প্রদান করে যা বাসিন্দাদের দক্ষতা বিকাশ করতে, তাদের লক্ষ্য অর্জন করতে এবং সম্ভাবনা পূরণ করতে সক্ষম করে। এ বছরের সকল সফল আবেদনকারীদের অভিনন্দন। আমি তাদের পড়াশোনায় সব ধরনের সাফল্য কামনা করি।”

ক্যানরি ওয়ার্ফ গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, শোবি খান বলেন, “শিক্ষা জীবন বদলে দেয়, এবং লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতার শক্তি প্রদর্শন করে। টিএইচসিডব্লিউএফইটি অনুদানের মাধ্যমে, আমরা আজ ৭৫ জন শিক্ষার্থীকে এবং কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ৪ হাজার ৫০০ জনেরও বেশি জনকে সহায়তা করছি, যা স্থানীয় বাসিন্দাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ পেতে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করছে।\"

তিনি বলেন, “শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করার মাধ্যমে, আমরা কর্মক্ষেত্রে টেকসই পথ তৈরি করতে সহায়তা করছি এবং ক্যানারি ওয়ার্ফের বাইরেও বিস্তৃত একটি ইতিবাচক প্রভাব সমর্থন করছি।”

এই অনুদানগুলো শিশু ও তরুণদের জন্য কাউন্সিলের বৃহত্তর আর্থিক সহায়তা কর্মসূচির পরিপূরক, যা তাদের জীবনে সর্বোত্তম সম্ভাব্য সুযোগ নিশ্চিত করতে সাহায্য করে।

গত বছর, কাউন্সিল প্রাইমারী ও সেকেন্ডারি স্কুলে ভর্তি হওয়া শিশুদের পরিবারের জন্য সর্বজনীন স্কুল ইউনিফর্ম অনুদান চালু করেছিল, এবং এ বছর এই কর্মসূচিটি সম্প্রসারিত করে ইয়ার ৩ এবং ইয়ার ১০-এ যাওয়া শিশুদেরও এর আওতায় আনা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় ৬০ হাজার পাউন্ড পর্যন্ত, তারা এই সহায়তার জন্য আবেদন করতে পারবে।

টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ যারা প্রাথমিক ও মাধ্যমিক - উভয় স্তরের শিক্ষার্থীদের জন্য সর্বজনীন ফ্রি স্কুল মিল প্রদান করেছে, যার ফলে পরিবারগুলো প্রতি শিশুর জন্য বছরে গড়ে ৫৫০ পাউন্ড সাশ্রয় করতে পেরেছে।

এটিই একমাত্র কাউন্সিল যারা ইউনিভার্সিটি বার্সারির পাশাপাশি এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউয়েন্স (ইএমএ) পুণরায় চালু করেছে। এই মাসের শেষের দিকে পরবর্তী পর্যায়ের তহবিলের জন্য আবেদন গ্রহণ শুরু হবে।

কমিউনিটি এর আরও খবর