img

নিউইয়র্কে যুক্তরাজ্য প্রবাসী আলী হায়দারের সাথে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের মতবিনিময় সভা।

প্রকাশিত :  ০৬:১১, ২৬ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে যুক্তরাজ্য প্রবাসী আলী হায়দারের সাথে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের মতবিনিময় সভা।

নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্রে সফররত যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা আলী হায়দারের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের নেতৃবৃন্দ।

গত ২৩শে নভেম্বর রবিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল; সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সভাপতি তজমুল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আহমদ জিল্লু, সাবেক ছাত্রনেতা আব্দুল মুহিত, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, মহিদুর রহমান মেম্বার, শাহীন হাসনাত, সৈয়দ রুমান, রবিন আহমেদ, রিটন সরকার প্রমুখ।

সভার শুরুতে যুক্তরাজ্যে সম্প্রতি মৃত্যুবরণকারী সাবেক ছাত্রনেতা মোঃ সজলের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসকারী মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সাবেক ছাত্রনেতা আলী হায়দার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা আজকে আমাকে যেভাবে সম্মান জানিয়েছেন তা কোনো দিন আমি ভুলব না।

সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশিত :  ১৩:০৩, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:০৭, ০৮ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যুক্তরাজ্যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা, সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে “বেসিক ট্রেনিং ইন জার্নালিজম” শীর্ষক সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে “একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক ও সংগঠনের সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ এবং বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন। এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক ও কলামিস্ট ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, লেখক ও ডাটা বিশেষজ্ঞ আমিনা তাবাসসুম, কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিনা আলী।

এ ছাড়া বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, সহ-সভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক ও নাজমা রহমান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য: যাকাত ও ফিতরা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা। এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান। পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কমিউনিটি এর আরও খবর