img

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রকাশিত :  ০৬:১১, ২৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৪০, ২৭ নভেম্বর ২০২৫

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির  উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূ-কম্পনটি আঘাত হানে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই। 

এক প্রতিবেদনে রয়টার্স বলছে, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। 

এদিকে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে,ইন্দোনেশিয়া সুমাত্রার পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

প্রাথমিকভাবে ২.৬৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৯৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা গেছে। 

এর আগে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। 

ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে। আর এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।


img

নতি স্বীকার না করলে নৌ-অবরোধের মাধ্যমে ইরানকে কোনঠাসার ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশিত :  ১০:৪৭, ১২ এপ্রিল ২০২৬

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন।

ট্রাম্পের শেয়ার করা নিবন্ধের শিরোনাম, ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্প কার্ড: নৌ-অবরোধ’।

প্রবীণ মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা নিবন্ধটি তাঁর রক্ষণশীল ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ে, তবে ট্রাম্প পাল্টা বড় ধরনের নৌ-অবরোধের মাধ্যমে (হরমুজ প্রণালিতে) দেশটিকে কোণঠাসা করে ফেলতে পারেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের ইয়ারুন নামের একটি অবৈধ বসতিতে ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ প্রতিরোধ অব্যাহত থাকবে।’

সূত্র: আল–জাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর