রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

img

ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তানজুড়ে উত্তেজনা

প্রকাশিত :  ০৫:০১, ০২ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:২২, ০২ ডিসেম্বর ২০২৫

ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তানজুড়ে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন— এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবারের কোনো সদস্যও তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেন নি। 

এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এর আওতায়—

  ১, যেকোনো ধরনের সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, জনসভা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির অনুরূপ যেকোনো সমাগম নিষিদ্ধ থাকবে।

  ২, অস্ত্র, শূল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল-বেয়ারিং, পেট্রোল বোমা, হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যেকোনো সরঞ্জাম বহন করা যাবে না।

  ৩. অস্ত্র প্রদর্শন (আইন প্রয়োগকারী সংস্থার বহন করা অস্ত্র ছাড়া) এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না।

  ৪. মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের আরোপ করা যেকোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না।

  ৫. মোটরসাইকেলের পেছনে কোনো আরোহীকে নেওয়া যাবে না।

  ৬. মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে।


img

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

প্রকাশিত :  ১৩:২১, ০৪ ডিসেম্বর ২০২৫

চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার।

সেন্টারটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহতের খবর বা ভবন ধসের তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ভূমিকম্পের পর অঞ্চলটিতে পরিবহন, বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।