img

খাদ্যের সন্ধানে পাঁচটি অজগর লোকালয়ে: সাধারণ মানুষ আতঙ্কে

প্রকাশিত :  ০৬:২০, ২৯ নভেম্বর ২০২৫

খাদ্যের সন্ধানে পাঁচটি অজগর লোকালয়ে: সাধারণ মানুষ আতঙ্কে

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় গত এক সপ্তাহে পাঁচটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। নোয়াগাঁও ও ইছবপুর গ্রাম ও হাইল হাওরের এলাকা  থেকে এসব অজগর উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের ভূবন বেরী এলাকায় মাছ ধরার জাল তুলতে গিয়ে জালের ভেতর একটি সাপ আটকে রয়েছে দেখতে পেয়ে জেলেরা তৎক্ষণাৎ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ফোনে অবগত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজলসহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছে মাছ ধরার জাল থেকে অজগর সাপটিকে উদ্ধার করে অক্ষত অবস্থায় বস্থায় বের করে নিয়ে আসেন।

একই দিন সকাল ৮টার দিকে উপজেলা শহর থেকে প্রায় দুই  কিমি দূরে অবস্থিত নোয়াগাঁও গ্রামের ফকিরবাড়ি সংলগ্ন ধানক্ষেতে কৃষকরা ধান কাটার সময় হঠাৎ একটি অজগর দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ফাউন্ডেশনকে খবর দেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

এর ছয় দিন আগে, ২৩ নভেম্বর একই গ্রাম থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। অন্যদিকে পার্শ্ববর্তী ইছবপুর গ্রামে ২৪ ও ২৭ নভেম্বর দুই দিনে আরও দুটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করেছে ফাউন্ডেশন। এর মধ্যে ২৪ নভেম্বর উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। উদ্ধারকৃত পাঁচটি অজগর সাপকে শ্রীমঙ্গল বন বিভাগ কর্তৃপক্ষে কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় পরিবেশবিদদের মতে, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের   ঝোপঝাড় ও জঙ্গল ও বনাঞ্চল নির্বিচারে উজাড় হওয়ায় বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাস সংকুচিত হচ্ছে।

একশ্রেণীর সঙ্ঘবদ্ধ প্রভাবশালী গোষ্ঠী বনাঞ্চলের বিস্তীর্ণভূমি দখল করে বসতি, বাগান ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে বন্য পশুপাখি খাদ্য সংকটে পড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় অজগরসহ নানা ধরনের সাপ, বণ্যপ্রাণী ও দুর্লভ পাখি মানুষের হাতের নাগালে ধরা পড়ছে। এতে বন্যপ্রাণীর জীবন যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছে।


সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে সেনাবাহিনীর হাতে আটক বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতার বাসা থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত :  ১৪:১৪, ১৫ জানুয়ারী ২০২৬

সিলেট নগরীতে মধ্যরাতে অভিযান চালিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা মো: সেলিম মিয়া।

আটকের সময় তার কাছ থেকে দা লাঠি, চাকু, হাতুড়িসহ বেশ কিছু দেশিয় অস্ত্র, বেশ কয়েকটি মোবাইল ফোন ও একাধিক ল্যাপটপ জব্দ রো হয়।

বৃহস্পতিবার বিকেলে তাদের সন্দেহভাজন হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির জানান, সকালে মানিককে সন্দেহভাজন হিসেবে আমাদের কাছে সোপর্দ করা হয়। বিকেলে আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।

তিনি বলেন, মানিকের কাছ থেকে দা, লাঠি, মোবাইল ফোসসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছিলো। এগুলো অস্ত্র আইনে পড়ে না।

এরআগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে তার বাসা থেকে আটক করে সেনাবাহিনী।প্রায় একই সময়ে নগরীর পীরমহল্লার বাসা থেকে মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা

মো: সেলিম মিয়াকে আটক করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে মানিককে কোতোয়ালি থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানকারী দলটি।

মানিকের পরিবারের দাবি বুধবার গভীর রাতে আনুমানিক ৩টার সময় সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায় সেনা সদস্যরা।

বিএনপি নেতা মানিককে গ্রেপ্তারের বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা বিস্তারিত খোঁজ করে দেখছি কী কারণে তাকে গ্রেপ্তার করা হলো।

সিলেটের খবর এর আরও খবর