img

ম্যানচেস্টারে সড়কে নিহত ৪, তিনজনই বাংলাদেশি

প্রকাশিত :  ১৪:১৭, ১২ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৪৯, ১২ জানুয়ারী ২০২৬

ম্যানচেস্টারে সড়কে নিহত ৪, তিনজনই বাংলাদেশি

ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিনজনসহ চার প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার তিনজন নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে বাকি ট্যাক্সিচালক বাংলাদেশি কি না, সেটা তিনি নিশ্চিত করতে পারেননি। 

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সিচালক ছিলেন। তারা হলেন মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮) ফারহান (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯), ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। আহতদের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

তাদের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। দুর্ঘটনার দৃশ্য ধারণা করা ভিডিও তারা পুলিশকে দিয়েছে। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।

স্থানীয় কমিউনিটি নেতারা এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা সম্প্রদায়ের কাছে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ডাউনিং স্ট্রিটে স্টারমার-জেলেনস্কি-ইউরোপীয় বৈঠক আজ

প্রকাশিত :  ০৮:১৪, ০৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৪, ০৭ জুন ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আজ রবিবার ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ইউরোপীয় শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

এই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron এবং জার্মান চ্যান্সেলর Friedrich Merz-ও অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হবে ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা জোরদার করা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি প্রক্রিয়া।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার হামলা ও ইউক্রেনের পাল্টা ড্রোন আক্রমণের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি সমর্থনের নতুন কৌশল নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য এর আরও খবর