img

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার নির্বাহী সভা ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :  ০৬:৫৫, ০৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার নির্বাহী সভা ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শাখার নবগঠিত কমিটির প্রথম নির্বাহী সভা ও যোগদান অনুষ্ঠান গতকাল সোমবার ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার  উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শায়খ মাওলানা আব্দুল জলিল বলরামপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ জালাল উদ্দিন, যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক ও লীডস শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য ও লীডস শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফিজুর রহমান মারুফ, ব্রাডফোর্ড শাখার সহ সভাপতি আলহাজ্ব রইস আলী, আলহাজ্ব বশির মিয়া প্রমূখ। 

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করে হাফিজ মাওলানা কামাল আহমদ চৌধুরী, আলহাজ্ব জুনায়েদ আহমদ, আলহাজ্ব সৈয়দ ফারুক হুসাইন সংগঠনে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

সভায় ডিসেম্বরে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা সহ সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য  প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’ - ক্রিকেটের এক বর্ণাঢ্য উৎসব

প্রকাশিত :  ১৩:৪৮, ২৭ জুলাই ২০২৬

ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক খবর নিয়ে এসেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট উৎসব \"দ্য মেয়র্স কাপ ২০২৬\"। জুনিয়র, নারী ও পুরুষ বিভাগে একাধিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, যা টাওয়ার হ্যামলেটসের ক্রীড়াঙ্গনে নিয়ে আসবে নতুন উদ্দীপনা।

সম্পূর্ণ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া পার্কে, নিম্নলিখিত সময়সূচি অনুযায়ীঃ

জুনিয়র ও নারীদের ম্যাচ ও ফাইনাল - ৫ সেপ্টেম্বর

পুরুষদের গ্রুপ পর্বের ম্যাচ - ৬ সেপ্টেম্বর

পুরুষদের গ্রুপ পর্বের ম্যাচ - ১২ সেপ্টেম্বর

পুরুষদের ক্রিকেট ফাইনাল - ১৩ সেপ্টেম্বর

কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের ড্র শীঘ্রই ঘোষণা করা হবে। লেটস মুভ টাওয়ার হ্যামলেটস, ক্যাপিটাল কিডস ক্রিকেট (প্রতিষ্ঠিত ১৯৮৯), লন্ডন ক্রিকেট লিগ এবং মিডলসেক্স ইন দ্য কমিউনিটি- এর যৌথ অংশীদারিত্বে এই ক্রিকেট উৎসবটি বাস্তবায়িত হবে।

আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.towerhamlets.gov.uk/mayorscup অথবা ইমেইল করুন [email protected]এ।

কাউন্সিল আশা করছে, এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং জুনিয়র, নারী ও প্রাপ্তবয়স্ক - সব বয়সী ও শ্রেণির মানুষকে ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করবে এবং স্থানীয় কমিউনিটিগুলোর মধ্যে ঐক্য ও অংশগ্রহণের মনোভাব বাড়িয়ে তুলবে।


কমিউনিটি এর আরও খবর