img

শ্রীমঙ্গলে ঘরের সিলিংয়ের উপর থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

প্রকাশিত :  ০৭:৫৫, ১৪ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০০, ১৪ আগষ্ট ২০২৬

শ্রীমঙ্গলে ঘরের সিলিংয়ের উপর থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার ঘরের সিলিংয়ের ওপর মিলল প্রায় ১২ ফুট লম্বা বিশাল এক অজগর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর বাসায় এ ঘটনা ঘটে। অজগরটি দেখতে পেয়ে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, রাতে তাঁরা ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘরের সিলিংয়ের ওপর বিশাল একটি সাপ দেখতে পান তাঁরা। পরে সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

পরে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করতে গিয়ে তাঁরা নিশ্চিত হন, এটি কোনো সাধারণ সাপ নয়; একটি বিশাল অজগর। দীর্ঘ ১২ ফুটের অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ১৬ কেজি।

উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজারে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশিত :  ০৭:৪০, ১৪ আগষ্ট ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার তাদের গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কমলগঞ্জ উপজেলার বদরুল ইসলাম (৪০) ও আব্দুল কাদির শেখ (৫৮)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে পাঁচ ব্যক্তি তরুণীকে অপহরণ করে একটি নির্জন স্থানে আটকে রাখেন। পরের দিন রাত পর্যন্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ওসি কমর উদ্দিন বলেন, ‘দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


সিলেটের খবর এর আরও খবর