img

লকডাউনে একা থাকার গান ‘পোকা’

প্রকাশিত :  ০৯:৫৮, ২৯ মে ২০২০

লকডাউনে একা থাকার গান ‘পোকা’

জনমত ডেস্ক: লকডাউনের এই সময়ে ঘরবন্দি মানুষের জন্য ঈদ উপহার নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী সাব্বির নাসির। শিরোনাম ‘পোকা’।

শারমিন সুলতানা সুমির কথায় গানটির সুর-সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

‘পোকা’র ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। যেখানে উঠে এসেছে একজন নারীর একা থাকার নানা গল্পের প্রতিচ্ছবি।

তিনি বলেন, ‘গানটির ভিডিওতে লকডাউনের এই সময়ে দুটি সম্পর্কের গল্প দেখানো হয়েছে। গানের কথাতেও সে বিষয়টি উঠে এসেছে।’

গানটির মডেল হিসেবে কাজ করেছেন সাঈদা তৌহিদা তিথি। উপস্থিতি রয়েছে শিল্পী সাব্বির নাসিরেরও।

সাব্বির নাসির বলেন, ‘এবারের ঈদ অন্য সময়ের মতো নয়। ঘরবন্দি মানুষের আবেগ-অনুভূতির গল্প থাকছে আমার নতুন এই গানে।’

২৮ মে বিকালে গানচিত্রটি প্রকাশ হয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।


img

আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

প্রকাশিত :  ১১:৩৬, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৪৬, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

উল্লেখ্য, আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।


বিনোদন এর আরও খবর