img

আবারো বিয়ে করলেন শমী কায়সার

প্রকাশিত :  ০৭:০৯, ১০ অক্টোবর ২০২০

আবারো বিয়ে করলেন শমী কায়সার

বিনোদন ডেস্ক : মঞ্চ ও টেলিভিশনের নন্দিত অভিনেত্রী শমী কায়সার ফের বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন। তিনি পেশায় ব্যবসায়ী। অভিনেত্রীর পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাজধানীর ইস্কাটনে শমীর বাসায় শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

তাদের বিয়ের কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। শমীর সহকর্মীদের মধ্যে অভিনেত্রী তারিন, রিচি সোলায়মান, শামীমা তুষ্টি ও মডেল নোবেলসহ বেশ কয়েকজন তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়েছে শমীর। গেল ৭ অক্টোবর ছিলো গায়ে হলুদের অনুষ্ঠান৷ আর ৯ অক্টোবর ছিলো বিয়ের রিসিপশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা।

নব্বই দশক মাতানো অভিনেত্রী শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে।শমী-রেজার চেনা জানা বছর খানেক আগে থেকেই। পূর্ব পরিচয়ের সূত্রে প্রেম ও বিয়ে।বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।

এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর৷ এবার তিনি ঘর বাঁধলেন রেজা আমিন সুমনের সঙ্গে।

img

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

প্রকাশিত :  ০৮:৪১, ০৬ জুন ২০২৬

ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের সম্পর্কের টানাপোড়েনের সময় অভিনেতার পরিবারের পক্ষ থেকে তাঁর বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খোঁজার আলোচনা শুরু হয়। সে সময় সম্ভাব্য পাত্রী হিসেবে অভিনেত্রী মিষ্টি জান্নাতের নামও বিভিন্ন মহলে আলোচনায় আসে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে।

শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরের পরপরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত। সেই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী। 

শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন— \'কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।\' 

তবে এখানেই থামেননি অভিনেত্রী। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত আরও লিখেছেন— \'এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।\' এবার মিষ্টি জান্নাতের এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মধ্যে আবারও নতুন করে আলোচনার খোরাক জোগাল। সেই পোস্টে মিষ্টি জান্নাত শাকিব খানকে ট্যাগ করেছেন। 

নতুন এ অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এ কন্যাসন্তানের জন্মের মাধ্যমে শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

মিষ্টি জান্নাতের এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের ধারণা—শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি জান্নাত স্পষ্ট করেননি। তবে অভিনেত্রীর সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, আবার বাবা হচ্ছেন শাকিব খান। 

এক নেটিজেন রসিকতা করে শাকিবের সম্ভাব্য সেই সন্তানের মা হিসেবে মিষ্টি জান্নাতের নাম উল্লেখ করেছেন। এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন— ‘নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।’ 

এমন মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও বেশ রহস্যময় ও রসিকতার ছলে উত্তর দিয়েছেন— ‘দিলাম একজনের জন্য, আর নাম এলো আমার। বুঝলাম না, ভালোই।’

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো মা হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে একটি পোস্টে ভক্ত-অনুরাগীদের এ সুখবর জানান শবনম বুবলী।

বিনোদন এর আরও খবর