img

‘আমার ১২টা বিয়ে করার ইচ্ছে’

প্রকাশিত :  ০৭:১৩, ০৬ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:৩৪, ০৬ অক্টোবর ২০২৫

‘আমার ১২টা বিয়ে করার ইচ্ছে’

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনিকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই। তবে গুঞ্জন খুব একটা গায়ে মাখেন না তিনি। প্রেম-বিয়ে নিয়ে একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন তিনি। শোবিজে আসার পর পরীর বিয়ের খবরগুলো প্রকাশ্যে আসলেও আড়ালে ছিল তার আগের জীবনের নানা কথা। অবশেষে নায়িকা সেই কথা বললেন একটি পডকাস্টে।

কখনো চিত্রনায়ক সিয়াম আহমেদ, কখনো তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন; সিনেমায় ক্যারিয়ার গড়ার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে নিয়ে কথা বলতে দেখা যায়নি তাঁকে।

মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরীমনি; সচরাচর তাঁকে গুঞ্জন নিয়ে কথা বলতে দেখা যায় না। সেখানে প্রথম বিয়ের বিষয়টিও খোলাসা করলেন আলোচিত এই নায়িকা।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান প্রশ্ন করেন, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? পরীমনি হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’

এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমনি বলেন, ‘না।’ কারও সঙ্গে সম্পর্কে আছ—জানতে চাইলে পরীমনির উত্তর, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

মোট কতবার বিয়ে করেছ—এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘একবার’। সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছ, তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? পরীমনি বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি—গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমনির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

ইসমাইল কি তোমার স্বামী ছিলেন—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? পরীমনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

এর বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরীমনির গুঞ্জন ছড়িয়েছিল। সিয়ামের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘আমি জানি না। বিশ্বাস করেন, এই একটামাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।’

প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমনির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এ সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমনি। শোনা যায়, অভিনেত্রীর প্রথম বিয়ে হয় কৈশোর পেরোনোর পরপরই। তবে সেই সংসার টিকেছিল অল্প সময়। আলোচনায় খুব বেশি না এলেও এটি তাঁর জীবনের এক অপ্রকাশিত অধ্যায় ছিল এত দিন। পরে ২০১২ সালে পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে প্রেম ও বিয়ের খবর শোনা যায়। তবে এ সম্পর্কও বেশি দিন টেকেনি। ব্যক্তিগত মতভেদের কারণে তাঁদের পথ আলাদা হয়ে যায়।

চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। পরীমনি তাঁর সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তাঁর মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয় বলে জানা গেছে।

   

বিনোদন এর আরও খবর

img

‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা

প্রকাশিত :  ১৬:৫৫, ১৭ মে ২০২৬

মেয়ে সারায়াহর ভবিষ্যৎ এবং সম্পর্ক নিয়ে নিজের খোলামেলা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেনব লিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। 

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এই অভিনেত্রী জানান, বড় হয়ে তার মেয়ে কেমন জীবন বেছে নেবে, তা সম্পূর্ণ মেয়ের ইচ্ছার ওপরই নির্ভর করবে। কিয়ারা চান না তার মেয়ে কোনো সামাজিক বা মানসিক বাধ্যবাধকতার মধ্যে বড় হোক। বর্তমানে এই অভিনেত্রীর মেয়ের বয়স ১০ মাস। 

পডকাস্টে কিয়ারা জানান, তিনি কখনোই চান না তার মেয়ে মনে করুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে। তিনি তার মেয়েকে একটি স্বাধীন ও পরিপূর্ণ জীবন দিতে চান। এমনকি সারায়াহ যদি ভবিষ্যতে বিয়ে করতে না-ও চায়, মা হিসেবে কিয়ারা তাতে সম্পূর্ণ সমর্থন জানাবেন। 

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘আমি চাই ও একটি পরিপূর্ণ জীবন দেখুক। আমি চাই না ও ভাবুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই ডেট করতে হবে... এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ও যদি বিয়ে করতে চায়, করবে; আর যদি না করতে চায়, তবে করবে না।’ 

নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করে কিয়ারা স্বীকার করেন যে, তরুণ বয়সে তিনি যার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন, তাকেই বিয়ে করবেন বলে ভাবতেন। তবে জীবন সব সময় মনের মতো চলে না। 

বর্তমান জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আসলে ওভাবে চলে না। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জীবন ওভাবে চলেনি, কারণ ঈশ্বর আমার জীবনের চূড়ান্ত সঙ্গী হিসেবে যাকে (সিদ্ধার্থ মালহোত্রা) বেছে নিয়েছেন, তাকে নিয়ে আমি অত্যন্ত সুখী। 

তবে বড় হওয়ার দিনগুলোতে আপনি যেসব সম্পর্কের মধ্য দিয়ে যান, সেগুলো আপনাকে কিছু না কিছু শেখায়। অবশেষে সেগুলোই আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তোলে।’ 

সূত্র: নিউজ১৮