img

সফর শেষে আবেগাপ্লুত ডুয়া লিপা

প্রকাশিত :  ০৬:৪৭, ০২ ডিসেম্বর ২০২৫

সফর শেষে আবেগাপ্লুত ডুয়া লিপা

‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুর নিয়ে টানা এক বছর ধরে বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন ডুয়া লিপা। আলোচিত এই সংগীত সফর শেষের পথে, আর এ কারণে আবেগাপ্লুত হয়ে উঠেছেন জনপ্রিয় এই গায়িকা।

ট্যুরের শেষ ধাপে এখন লাতিন আমেরিকা সফরে আছেন তিনি। কলম্বিয়ার বোগোতায় শো করেছেন গত ২৮ নভেম্বর।

এদিন কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রামে ডুয়া লিখেছেন, ‘এই অবিশ্বাস্য সফল শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা।

আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।’  

কলম্বিয়া হলো শাকিবার দেশ, তাই বোগোতার শোতে ডুয়া পরিবেশন করেন শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গানের ক্লিপ শেয়ার করে ডুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিরা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।’

গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’; এরপরই একই নামের সংগীত সফরে বের হন ডুয়া। 

গায়িকা জানিয়েছেন, ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর গান থেকে সাময়িক বিরতি নেবেন।

এর আগে ভ্যারাইটিকে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। শারীরিক ও মানসিকভাবে সবটা নিংড়ে নেয় এটা। এই সফরের শেষে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাব। নতুন বছরে, নতুন কিছু নিয়ে ফিরব।’


img

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা

প্রকাশিত :  ১৬:১৯, ১৮ এপ্রিল ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খান এবং দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা একসঙ্গে কাজ শুরু করেছেন তাদের নতুন সিনেমার । মুম্বাইয়ের গোরেগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আপাতত ছবিটির নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’। 

সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভামশি পেডপাল্লি। 

আজ শনিবার (১৮ এপ্রিল) একটি বিশেষ পূজা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রজেক্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উল্লেখ্য, এ সিনেমার মাধ্যমেই পরিচালক পেডপাল্লি এবং অভিনেত্রী নয়নতারা—উভয়ের সঙ্গেই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সালমান খান। 

সিনেমাটির প্রথম ধাপের শুটিং হচ্ছে গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র তথ্যমতে, সেখানে একটি জনাকীর্ণ শহরের আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে টানা তিন মাস এ সিনেমার শুটিং চলবে বলে জানা গেছে। এই দীর্ঘ শিডিউলে সালমানের বেশ কিছু হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন পরিচালক পেডপাল্লি। 

নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ছবিটির শুটিংয়ের মূল অংশের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে তারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি। 

সালমান ও নয়নতারা ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ‘রোজা’ খ্যাত অভিনেতা অরবিন্দ স্বামী এবং অনিল কাপুরকে। পরিচালক ভামশি পেডপাল্লি এর আগে ‘ইয়েভাদু’ (২০১৪), ‘মহর্ষি’ (২০১৯) এবং ‘বারিসু’ (২০২৩)-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। 

বর্তমানে নতুন এ সিনেমার পাশাপাশি যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমায় এই অভিনেতার বিপরীতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে। 

বলিউড হাঙ্গামা জানিয়েছে, আগে সিনেমাটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। ৪০ শতাংশ শুটিং করা হয়েছে নতুনভাবে। সে কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মাতৃভূমির মুক্তির দিনক্ষণ। 

বিনোদন এর আরও খবর