img

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

প্রকাশিত :  ০৭:৫৮, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০৭, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এআর রহমান কেন্দ্র করে ভারতজুড়ে বিতর্কের ঝড় বইছে। সম্প্রতি এ সুরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুজব ও সমালোচনার ঝড় ওঠে।  এবার আরও বড় ধরনের অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। 

ভারতের প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিমকোর্টে এআর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি গান চুরির অভিযোগ এনে এ সংগীত পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, এআর রহমান ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটিতে তার লেখা পুরোনো গান ‘শিব স্তুতি’র একটি অংশ ব্যবহার করেছেন। সুপ্রিমকোর্টের বেঞ্চে এ মামলাটির শুনানি হয়েছে। যেখানে প্রধান বিচারপতি ও বিচারপতি জয়মাল্য বাগচী অংশ নেন।

বিচারপতি বাগচী বলেন, ‘আমরা তদন্ত করতে চাই আসল লেখক কে। শুধু গান গাইলেই লেখক হওয়া যায় না। প্রমাণ করতে হবে অন্য কারও একই সুর এর আগে ছিল কিনা।’

এ আর রহমানের আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা কখনো কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল কিছু করেন, তিনি তা দাবি করেন।’

সুপ্রিমকোর্টের বেঞ্চ এ মামলাটির শুনানি শেষে পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

img

আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত :  ১২:৩৯, ১৬ এপ্রিল ২০২৬

বলিউডে তুমুল জনপ্রিয়তার পর হলিউডেও বেশ খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেরিয়ারের শুরুতে কোনো ধরনের স্বজনপোষণ ছাড়াই নিজ দক্ষতায় বলিউডে শক্ত জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী। যদিও সেক্ষেত্রে নাকি নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। 

ভারতীয় সংবাদ মাধ্যমের অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন বলিউডের পর্দার আড়ালের ‘রাজনীতি’ এবং তাকে নিয়ে হওয়া নানা ষড়যন্ত্র প্রসঙ্গে।

প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের রাজনীতির মারপ্যাঁচে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। 

তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি, তখন ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি শব্দটার মানেই বুঝতাম না। ভাবতাম, আমার বাবা-মা যেমন চাইতেন আমি সফল হই, তেমনি বড় তারকাও তার ছেলেমেয়ের সাফল্য চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।’

প্রিয়াঙ্কা জানান, যখন ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং করছিলেন, তখন একটি বড় হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিতে সইও করেন। কিন্তু অদ্ভুতভাবে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয় তাকে। 

অভিনেত্রীর দাবি করেন, তার সেই সিনেমার সহ-অভিনেতা সেটে এসে তাকে সরাসরি জানান যে, তাকে আর এ সিনেমায় রাখা হচ্ছে না। চুক্তিবদ্ধ হওয়ার পরও এমন অপমানে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এমনকি ক্যারিয়ারের এক পর্যায়ে প্রিয়াঙ্কাকে জানানো হয়েছিল যে, একটি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের কথা থাকলেও তাকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে। 

সেই সিনেমাতে দুজন অভিনেত্রী থাকার কথা থাকলেও কৌশলে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়া হয়। 

বলিউডে পা রাখার পর থেকে একের পর এক প্রত্যাখ্যান পেতে পেতে এমন অবস্থা হয়েছিল যে, প্রিয়াঙ্কা একসময় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য কোনো পেশায় যাওয়ার চিন্তাভাবনাও শুরু করেছিলেন তিনি। 

তবে শেষ পর্যন্ত তাই অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর হয়েছিলেন। আজ তাই শুধু বলিউডেই নয় হলিউডেও কাজ করছেন নিয়মিত। দেশি গার্ল আজ গ্লোবাল স্টারে পরিণত হয়েছে। 

বিনোদন এর আরও খবর