img

বন্দুকের মুখে পাকিস্তানি তারকা অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত :  ০৬:৫৮, ১৪ জানুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:০৩, ১৪ জানুয়ারী ২০২৫

বন্দুকের মুখে পাকিস্তানি তারকা অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

পাকিস্তানের পরিচিত মুখ মঞ্চ অভিনেত্রী মাহনূরকে বন্দুকের মুখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন এ অভিনেত্রী। দেশটির সারগোধা জেলার একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে এ অভিযোগ জানিয়েছেন মাহনূর।

‘শের দিল’ সিনেমা খ্যাত অভিনেত্রী পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. উসমান আনোয়ারের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। সংবাদমাদ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী মাহনূর অভিযোগ করেছেন যে, একজন পিএসপি অফিসার তাকে ডিপিও হাউজে বন্দুকের মুখে যৌন নিপীড়ন করেছেন। ওই হাউজে মূলত তাকে পুলিশ কর্তৃক জব্দকৃত টাকা উদ্ধারের জন্য ডাকা হয়েছিল।

মাহনূর দাবি করেছেন, ডিপিও তাকে যৌন নিপীড়নের সময় ওই অশালীন দৃশ্য ভিডিও রেকর্ড করেছেন। তার সঙ্গে ডিপিওর সহযোগী যোগাযোগ করেছিলেন, যিনি ৬০ মিলিয়ন রুপি পুনরুদ্ধার করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এর পরিবর্তে ডিপিওর বাসভবনে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।

এ অভিনেত্রী তাকে অপহরণ ও মৃত্যুর হুমকি দেয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। কানাডীয় এ নাগরিক কানাডা দূতাবাসেও অভিযোগ দেয়ার কথা উল্লেখ করেছেন।

এ ঘটনায় মাহনূর শিগগিরই তদন্তের আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন। তবে পাঞ্জাবের পুলিশ এখনো এ অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

img

রিহানার বাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি, আটক এক নারী

প্রকাশিত :  ০৮:৩৯, ০৯ মার্চ ২০২৬

জনপ্রিয় মার্কিন পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় তিনি তার তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  আজ রোববার (৮ মার্চ) বিকেলে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে অবস্থিত রিহানার বাসভবনের বাইরে এ ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, বাড়ির বিপরীত পাশের সড়ক থেকে একটি গাড়ি থেকে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় রিহানা ও তার সন্তানরা বাড়ির ভেতরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সাদা রঙের টেসলা গাড়ি থেকে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়া হয়। তাদের দেওয়া তথ্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছ থেকেই এক সন্দেহভাজন তরুণীকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ওই গাড়িটি জব্দ করা হয়েছে এবং আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় রিহানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি এই বিশ্বখ্যাত পপতারকা।

পুলিশ বলছে, গুলিবর্ষণের পেছনে কী উদ্দেশ্য ছিল তা জানতে আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র : রয়টার্স