img

ভাইরাল ক্লিপ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী হিবা বুখারী

প্রকাশিত :  ১১:৪৬, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

ভাইরাল ক্লিপ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী হিবা বুখারী

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিবা বুখারীর একটি পুরোনো ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ক্লিপটি পাকিস্তান টেলিভিশন (পিটিভি)-এর একটি পুরোনো অনুষ্ঠানের অংশ বলে জানা গেছে।

ভিডিওটি সামনে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন—ভিডিওতে দেখা ছোট্ট মেয়েটি কি সত্যিই বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী হিবা বুখারী?

\r\n\r\n

এ বিষয়ে মুখ খুলেছেন হিবা বুখারী নিজেই। তিনি জানান, ভাইরাল হওয়া ক্লিপটি অনেক পুরোনো এবং সেটি নিয়ে নানা জল্পনা-কল্পনা হলেও বিষয়টি অতিরঞ্জিত করার কিছু নেই। সামাজিক মাধ্যমে পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ায় ভক্তদের কৌতূহল বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রমজানের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হিবা নিশ্চিত করেছেন যে, ভিডিওতে দেখা যাওয়া ছোট মেয়েটি সত্যিই তিনি নিজে। তিনি জানিয়েছেন, ওই ক্লিপের সময় তিনি প্রায় ৭ম বা ৮ম শ্রেণিতে পড়তেন এবং ভিডিওটি ২০১১ সালের। ওই অনুষ্ঠানটি দেখার জন্য তার পরিবার তাকে সঙ্গে নিয়ে গিয়েছিল, কারণ তারা পিটিভির টেকনিক্যাল বিভাগের কারও সঙ্গে পরিচিত ছিলেন।

হিবা শৈশবের স্মৃতিচারণ করে জানান, তিনি প্রায়ই পরিবারের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুশায়রা ও সঙ্গীতানুষ্ঠানে যেতেন। ভাইরাল হওয়া মুহূর্তটি তার সেসব ছোটবেলার বহু স্মৃতির একটি মাত্র।      

অনলাইন চর্চার প্রসঙ্গে হিবা বলেন, তিনি তার বয়স প্রকাশ করতে কোনো লজ্জা বোধ করেন না। তিনি স্পষ্ট করেছেন, তার বয়স গোপন করার কোনো কারণ নেই।

বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিসেবে পরিচিত হিবা বুখারী, গত পাঁচ বছরে অনেক হিট নাটকে অভিনয় করেছেন। তার এবং দানিশ তাইমুর এর জুটিকে ভক্তরা খুবই পছন্দ করেন এবং তারা আবারও আসন্ন নাটক ‘হুমরাহী’ তে একসঙ্গে দেখা যাবে।

img

আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত :  ১২:৩৯, ১৬ এপ্রিল ২০২৬

বলিউডে তুমুল জনপ্রিয়তার পর হলিউডেও বেশ খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেরিয়ারের শুরুতে কোনো ধরনের স্বজনপোষণ ছাড়াই নিজ দক্ষতায় বলিউডে শক্ত জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী। যদিও সেক্ষেত্রে নাকি নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। 

ভারতীয় সংবাদ মাধ্যমের অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন বলিউডের পর্দার আড়ালের ‘রাজনীতি’ এবং তাকে নিয়ে হওয়া নানা ষড়যন্ত্র প্রসঙ্গে।

প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের রাজনীতির মারপ্যাঁচে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। 

তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি, তখন ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি শব্দটার মানেই বুঝতাম না। ভাবতাম, আমার বাবা-মা যেমন চাইতেন আমি সফল হই, তেমনি বড় তারকাও তার ছেলেমেয়ের সাফল্য চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।’

প্রিয়াঙ্কা জানান, যখন ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং করছিলেন, তখন একটি বড় হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিতে সইও করেন। কিন্তু অদ্ভুতভাবে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয় তাকে। 

অভিনেত্রীর দাবি করেন, তার সেই সিনেমার সহ-অভিনেতা সেটে এসে তাকে সরাসরি জানান যে, তাকে আর এ সিনেমায় রাখা হচ্ছে না। চুক্তিবদ্ধ হওয়ার পরও এমন অপমানে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এমনকি ক্যারিয়ারের এক পর্যায়ে প্রিয়াঙ্কাকে জানানো হয়েছিল যে, একটি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের কথা থাকলেও তাকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে। 

সেই সিনেমাতে দুজন অভিনেত্রী থাকার কথা থাকলেও কৌশলে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়া হয়। 

বলিউডে পা রাখার পর থেকে একের পর এক প্রত্যাখ্যান পেতে পেতে এমন অবস্থা হয়েছিল যে, প্রিয়াঙ্কা একসময় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য কোনো পেশায় যাওয়ার চিন্তাভাবনাও শুরু করেছিলেন তিনি। 

তবে শেষ পর্যন্ত তাই অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর হয়েছিলেন। আজ তাই শুধু বলিউডেই নয় হলিউডেও কাজ করছেন নিয়মিত। দেশি গার্ল আজ গ্লোবাল স্টারে পরিণত হয়েছে। 

বিনোদন এর আরও খবর