img

গরুর মাংস সিদ্ধ করার সহজ উপায়

প্রকাশিত :  ০৭:৪০, ১৯ আগষ্ট ২০১৮
সর্বশেষ আপডেট: ১৯:৪৩, ১৯ আগষ্ট ২০১৮

গরুর মাংস সিদ্ধ করার সহজ উপায়

কোরবানীর ঈদে সব পরিবারের খাদ্য তালিকায় থাকে গরুর মাংস। গরুর মাংস শক্ত হওয়ায় তা সিদ্ধ করা নিয়ে বেশিরভাগ গৃহিনীরা পড়ের বিপাকে। আর ঈদে বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনকে তো দাওয়াত দিতে হয়।

মেজবানী করতে ঝটপট রাধেন গরুর মাংস। অনেকেই মনে করেন প্রেসার কুকার ছাড়া তাড়াতাড়ি মাংস সিদ্ধ করার সহজ কোনো উপায় নেই। কিন্তু গরুর মাংস সিদ্ধ করা সহজ অনেক পদ্ধতি রয়েছে। কিছু প্রক্রিয়া অনুসরণ করলে সহজেই সিগ্ধ হবে গরুর মাংস।

আসুন জেনে নেই সহজভাবে কীভাবে সিদ্ধ করবেন গরুর মাংস।

 

কাঁচা পেঁপে

গরুর মাংস সিদ্ধ করার জন্য কাঁচা পেঁপের জুড়ি নেই। মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে কয়েক ফোঁটা পেঁপের আঠা বা কয়েক টুকরো কাঁচা পেঁপে দিতে পারেন। দেখবেন খুব সহজেই সিদ্ধ হবে গরুর মাংস।

চিনি

 

গরুর মাংস রান্না করার সময় ১০ মিনিট পর সামান্য চিনি দিতে পারেন। চিনি দিলে মাংস তারাতরি সিদ্ধ হয়।

ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে দিন

 

যে হাড়িতে মাংস রান্না করবেন হাড়ি ঢেকে দেয়ার জন্য ভাল একটি ঢাকনা ব্যবহার করতে পারে। মাপ মত ঢাকনা হলে চাপ দিয়ে ঢেকে দিন। দেখবেন তারাতারি সিদ্ধ হবে গরুর মাংস। খাবারের মানও ভালো থাকে।

সুপারি

 

মাংস তারাতারি সিদ্ধ কারার জন্য একটি সুপারি দিয়ে দিতে পারেন। সুপারি দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়।

তামার পয়সা

 

মাংস রান্নার সময় পাত্রে একটা তামার পয়সা ফেলে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। বাবুর্চিরা মাংস তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন।

রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিন

 

মাংস রান্না করার সময় শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিলে মাংস সিদ্ধ হবে এবং রান্নাটা তাড়াতাড়ি হবে।

 

সিরকার জাদু

তরকারি রান্না হোক বা কাবাব তৈরি, একটুখানি সাদা সিরকা যোগ করলে খুব দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়। বিশেষ করে গরুর বা খাসির মাংসে সাদা সিরকা একেবারেই অন্যরকম একটা স্বাদ যোগ করে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে সিরকা কিন্তু স্বাদে টক। তাই তরকারিতে টক স্বাদ না চাইলে কাঁচা পেঁপের মতই সিরকা দিয়ে মেখে রেখে তারপর ধুয়ে রান্না করতে পারেন।

স্বাদে ও গুণে টক দই

মাংস দ্রুত নরম করতে ও মজাদার গ্রেভি তৈরি করতে আরও একটা অসাধারণ উপাদান হচ্ছে টক দই। টক দই দিয়ে মাংস মেখে রাখতে পারেন রান্নার পূর্বে, কিংবা মাংস কষানোর সময় টক দই পানি দিয়ে ফেটে যোগ করতে পারেন মশলায়, কিংবা টক দই দিতে পারেন মেরিনেশনের সময়ে- যেভাবেই দিন না কেন, টক দই যে কোন মাংসকে করবে নরম, মোলায়েম ও তুলতুলে। আর মাংস রান্না হয়ে যাবে একদম অর্ধেক সময়ে!

img

বৃষ্টিতে ভিজলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিসহ মিলবে আরও ১০ উপকার

প্রকাশিত :  ১০:৩৭, ২৬ মে ২০২৬

অসহনীয় গরমের পর স্বস্তির বৃষ্টি অনেকের কাছেই বাড়তি আনন্দের উপলক্ষ। কেউ শখ করে বৃষ্টিতে ভেজেন, আবার কেউ প্রয়োজনের তাগিদে ভিজে যান। তবে কারণ যাই হোক না কেন, বৃষ্টিতে ভেজার পর অনেকেই এক ধরনের প্রশান্তি অনুভব করেন।

অনেকের ধারণা, বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর হয়। তবে বিশেষজ্ঞদের মতে, পরিমিত সময় বৃষ্টিতে ভেজা শরীর ও মনের জন্য কিছু উপকারও বয়ে আনতে পারে। চলুন জেনে নেওয়া যাক বৃষ্টিতে ভেজার সম্ভাব্য ১০ উপকারিতা-

১. চুল ভালো রাখতে সাহায্য করে

বৃষ্টির পানিতে থাকা প্রাকৃতিক অ্যালকালাইন উপাদান চুল পরিষ্কার রাখতে সহায়তা করতে পারে। এটি মাথার ময়লা ও খুশকি দূর করতে ভূমিকা রাখে। তবে বৃষ্টিতে ভেজার পর পরিষ্কার পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়া জরুরি।

২. ত্বক সতেজ রাখে

বৃষ্টির সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, যা ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করতে পারে। ফলে ত্বক কিছুটা কোমল ও সতেজ অনুভূত হয়।

৩. মানসিক প্রশান্তি বাড়ায়

বৃষ্টির সময় মাটির যে সোঁদা গন্ধ তৈরি হয়, তাকে বলা হয় “পেট্রিকর”। এই গন্ধ মন ভালো করতে এবং মানসিক চাপ কমাতে সহায়ক বলে মনে করেন গবেষকরা।

৪. শরীর ঠান্ডা রাখে

গরমের দিনে বৃষ্টিতে ভিজলে শরীরের অতিরিক্ত তাপ কমে গিয়ে স্বস্তি অনুভূত হতে পারে।

৫. শ্বাসপ্রশ্বাসে স্বস্তি দেয়

বৃষ্টির সময় বাতাসে ধুলাবালি তুলনামূলক কম থাকে। এতে অনেকের শ্বাসপ্রশ্বাসে কিছুটা স্বস্তি মিলতে পারে।

৬. মন ভালো করে

বৃষ্টিতে ভিজলে শরীরে আনন্দ অনুভূতির সঙ্গে সম্পর্কিত কিছু হরমোনের কার্যক্রম সক্রিয় হতে পারে, যা মনকে প্রফুল্ল রাখে।

৭. ত্বকের চুলকানি কমাতে সহায়ক হতে পারে

কিছু ক্ষেত্রে বৃষ্টির পানিতে ভেজার পর ত্বকে আরাম অনুভূত হতে পারে। তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

৮. ক্লান্তি দূর করে

ঝুম বৃষ্টিতে কিছুক্ষণ ভেজা অনেকের মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে।

৯. ঘুম ভালো হতে পারে

বৃষ্টির শব্দ ও ঠান্ডা আবহাওয়া শরীরকে শান্ত করে, যা ভালো ঘুমে সহায়ক হতে পারে।

১০. প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করে

ব্যস্ত জীবনে বৃষ্টিতে ভেজা মানুষকে কিছুটা নির্মল অনুভূতি দেয় এবং প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজা বা অপরিষ্কার বৃষ্টির পানিতে থাকার ফলে ঠান্ডাজনিত সমস্যা, ত্বকের সংক্রমণ কিংবা অসুস্থতা হতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর দ্রুত শুকনো কাপড় পরা ও পরিষ্কার পানি দিয়ে গোসল করা উচিত।

সূত্র: বোল্ডস্কাই