img

চোখের ক্লান্তি দূর করার উপায় কি

প্রকাশিত :  ০৮:১৬, ২৯ অক্টোবর ২০২৫

চোখের ক্লান্তি দূর করার উপায় কি

প্রযুক্তির এই যুগে আমাদের জীবন ছুটছে দ্রুতবেগে। মোবাইল ও কম্পিউটার বিরতিহীন স্ক্রল, না ঘুমানো ইত্যাদি চোখের ওপর প্রভাব ফেলে। কাজের চাপ ও মানসিক চাপের কারণে দেহে ক্লান্তি ভর করে। চোখের নিচে পড়ে যায় কালো দাগ। দীর্ঘ সময় ধরে চোখের যত্ন না নেওয়া ও অবহেলার কারণে এমনটা হয়ে থাকে। চোখের ক্লান্তি ও চোখের নিচে কালো দাগ একদিকে যেমন আত্মবিশ্বাস কমিয়ে দেয়, অন্যদিকে শরীর ও মনের অবসন্নতাকেও বাড়িয়ে তোলে। 

ডার্ক সার্কেল চেহারায় অসুস্থতার ছাপ ফেলে দেয়। এই সমস্যা মূলত শরীরে আয়রনের অভাব, পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত মানসিক চাপ থেকে হয়ে থাকে। 

চোখের ক্লান্তি দূর করার কার্যকর উপায়

ঠান্ডা পানি ব্যবহার: দীর্ঘ সময় নীল আলোর সামনে থাকলে চোখ ঝাপসা লাগে। এক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর চোখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে। দিনে ৩-৪ বার চোখে ঠান্ডা পানি দিলে চোখ সতেজ থাকবে। ক্লান্তি কমবে। 

পর্যাপ্ত ঘুম: ঘুমের ঘাটতির কারণে চোখের নিচে কালো দাগ পড়ে এবং সবসময় ক্লান্ত ক্লান্ত লাগে। এ কারণে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে থেকে ওঠার অভ্যাস করতে হবে। এ অভ্যাস করলে চোখের ক্লান্তি দূর হবে এবং চোখের নিচে কালো দাগ চলে যাবে। প্রতিদিন ৭-৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। এ বিশ্রাম পরের দিন কাজ করার শক্তি জোগাবে। 

প্রচুর পানি পান করা: আমরা কম পানি পান করি; যার কারণে আমাদের শরীরে নানা সমস্যা দেখা দেয়। দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন। তাহলে চোখের কালো দাগ হালকা হবে এবং শরীর হাইড্রেট থাকবে। 

কাজের মাঝে বিরতি: মোবাইল, কম্পিউটার চালানোর সময় বিরতি নিন। ১৫-২০ মিনিট স্ক্রিনের দিকে তাকানোর পর ২০ সেকেন্ড দূরের কোনো বস্তুর দিকে তাকান। দীর্ঘক্ষণ কাজ করে কিছু সময় চোখ বন্ধ করে রাখতে পারেন। 

চোখের ব্যায়াম করুন: চোখ ডানে, বামে, ওপরে এবং নিচে ঘোরান। এছাড়া হাত দুটি ঘষে গরম করে আলতো করে চোখের ওপর রাখুন। 

ঠান্ডা পানির সেঁক: একটি পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে কয়েকটি টুকরো বরফ নিয়ে চোখের ওপর আলতোভাবে ধরে রাখুন ৫ থেকে ১০ মিনিট। এটি দিনে ২-৩ বার করতে পারেন।

ভিটামিন কে সমৃদ্ধ খাবার: রক্ত সঞ্চালন উন্নতি করতে সাহায্য করে ভিটামিন কে। পাশাপাশি এটি ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে। তাই খাদ্য তালিকায় ভিটামিন কে সমৃদ্ধ খাবার রাখুন। সবুজ শাকসবজি, পালং শাক, বাঁধাকপি ও ব্রকলি ভিটামিন কে এর ভালো উৎস। 

সানগ্লাস ও টুপি ব্যবহার: রোদের তীব্রতা থেকে বাঁচতে ঘর থেকে বের হওয়ার সময় সানগ্লাস ব্যবহার করতে পারেন। ছেলেরা টুপি পরতে পারেন। এ অভ্যাস আপনার চোখের চারপাশের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে। মডেল: মাফিন ও ফারিয়া


img

হাটে হঠাৎ কোরবানির গরু জ্ঞান হারালে করণীয় কী

প্রকাশিত :  ১৫:০৪, ২৩ মে ২০২৬

আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই কোরবানির ঈদকে সামনে রেখে বহু পরিশ্রম আর পরম মমতায় লালন-পালন করা হয় গবাদিপশু। মাথার ঘাম পায়ে ফেলে খামারিরা আদরযত্নে নিজের প্রাণপ্রিয় গরু বা ছাগলটিকে করেন কোরবানি উপযোগী।

স্বপ্নসাধ পূরণে আপন ঠিকানা ছেড়ে প্রিয় প্রাণীটিকে নিয়ে পাড়ি দেন খামারিরা দূরদূরান্তে কোরবানির পশুর হাটে। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক সময় তাঁদের পড়তে হয় অনাকাঙ্ক্ষিত-অপ্রত্যাশিত পরিস্থিতিতে। কারণ, রোদ-বৃষ্টি-ঝড় কিংবা তীব্র শীতে বৈরী আবহাওয়ায় তাঁদের সঙ্গে থাকা কোনো কোনো গরু অসুস্থ হয়ে যায়। কোনোটির হয় জ্বর, কোনোটির হয় খিঁচুনি। হারিয়ে ফেলে জ্ঞান। দ্রুত চিকিৎসা না করালে লাখ টাকার রঙিন স্বপ্ন মুহূর্তেই হয়ে যায় ধূসর।

এখন দেশজুড়ে তাপপ্রবাহের কারণে গরুর অসুস্থতার ঘটনাও অনেক ঘটছে। এমন পরিস্থিতি এড়াতে তাৎক্ষণিক চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রচণ্ড গরমে গরু বা অন্য গবাদিপশু দ্রুত অসুস্থ হয়ে যায়। এই অবস্থায় দূরপথ পাড়ি দিয়ে গরু আনার সময় ট্রাকে বা নৌযানের কাপড় বা ত্রিপলের ছাউনি রাখতে হবে। সঙ্গে অ্যাসপিরিন-জাতীয় ওষুধ, স্যালাইন, থার্মোমিটার রাখতে হবে। খেয়াল রাখতে হবে গরুর মুখ দিয়ে লালা ঝরে কি না। আবার অতিরিক্ত পাতলা পায়খানা হয় কি না। হাতে তালুর পেছনের অংশ দিয়ে গরুর কানের পেছনে তাপমাত্রা পরীক্ষা করতে হবে। আরও নিশ্চিত হতে গরুর পায়ুপথের মুখে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হবে। কিছুক্ষণ পরপর পানি পান করাতে হবে। হাটে আনার পথে জ্ঞান হারালে পানি ছিটাতে হবে বলে জানান ভেটেরিনারি চিকিৎসকেরা।

বিশেষজ্ঞরা বলছেন, হাটে আনার পরপরই কোনো কোনো গরু জ্ঞান হারায়। তখন দ্রুত স্যালাইন পান করাতে হবে। এ জন্য নরমাল খাবার স্যালাইন পানিতে মিলিয়ে দিতে হবে। প্রতি ১ লিটার পানিতে ২ প্যাকেট স্যালাইন দিতে হবে। ক্লান্ত গরুর শক্তি জোগাতে ভিটামিন ও গ্লুকোজ-সমৃদ্ধ ওষুধ প্রাণিচিকিৎসকদের পরামর্শ নিয়ে খাওয়ানো যেতে পারে।