img

রূপে ভরা আশ্বিন

প্রকাশিত :  ০৮:১০, ২০ অক্টোবর ২০২৫

রূপে ভরা আশ্বিন

শিউলিতলায় শিউলি হাসে,

শুভ্র বকুল ঝরছে ঘাসে।

সকালবেলা তালের পিঠা,

খেতে লাগে বড়োই মিঠা।


নদীর তীরে কাশের মেলা,

নীল আকাশে মেঘের ভেলা।

বাবুই পাখির বাসা দূরে,

গাইছে বাবুই মধুর সুরে।


সবুজ মাঠে নবীন ধানে,

পুলক জাগায় চাষীর প্রাণে,

রূপে ভরা আশ্বিন মাসে,

সবুজ ঘাসে মুক্তা হাসে।


img

চিরকাল তোমার হাতটি আমার হাতে রবে

প্রকাশিত :  ০৮:১৬, ২৬ মে ২০২৬

চিরকাল তোমার হাতটি আমার হাতে রবে

আমারই হবে

চিরকাল তোমার হাতটি আমার হাতে রবে

আমারই হবে

যদি হারাই এই জীবনে

ফিরে আসবো আবার

চিরকাল তোমার হাতটি আমার হাতে রবে

আমারই হবে


যবে থেকে আকাশ জুড়ে

জ্বলে তারা চাঁদ

হো... ও...

যবে থেকে আকাশ জুড়ে

জ্বলে তারা চাঁদ

সেই তখন থেকেই প্রিয়

তোমায় ডেকেছে এ প্রাণ


রঙ বদলানো এই পৃথিবীতে

তুমিই আমার আপন

চিরকাল তোমার হাতটি আমার হাতে রবে

আমারই হবে


স্বপ্ন ডানা মেলে দুজনে

চলে যাই দূর দেশে

হো... ও...


স্বপ্ন ডানা মেলে দুজনে

চলে যাই দূর দেশে

যেখানে কান্নার ছোঁয়া

পৌঁছাবে না হৃদয় শেষে


হাসির আলোয় ভরে উঠুক

আমাদের ছোট ভুবন

চিরকাল তোমার হাতটি আমার হাতে রবে

আমারই হবে


যদি হারাই এই জীবনে

ফিরে আসবো আবার

চিরকাল তোমার হাতটি আমার হাতে রবে

আমারই হবে


আমারই হবে

আমারই হবে